United People's Bangladesh - UP Bangladesh, Panchagarh

United People's Bangladesh - UP Bangladesh, Panchagarh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United People's Bangladesh - UP Bangladesh, Panchagarh, Political organisation, United People's Bangladesh – Panchagarh District Office , Panchagarh Sadar, Panchagarh.

"বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল' এর মাধ্যমে 'বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য'— এই লক্ষ্য অর্জনে আমরা গণঅভ্যুত্থানের শক্তি, তরুণদের সাহসিকতা এবং প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে এগিয়ে যাচ্ছি।"

পঞ্চগড়ের জেলা প্রশাসক স্মার্ট ইঞ্জিনিয়ার কাজী মো. সায়েমুজ্জামানকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।।
01/03/2026

পঞ্চগড়ের জেলা প্রশাসক স্মার্ট ইঞ্জিনিয়ার কাজী মো. সায়েমুজ্জামানকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।।

তারেক রহমান দেশে আসার পর আমাদের প্রত্যাশা ছিল—সম্প্রীতির রাজনীতি, খুনমুক্ত বাংলাদেশ। কিন্তু শুরুটাই হলো লাশ দিয়ে।নির্বাচ...
29/01/2026

তারেক রহমান দেশে আসার পর আমাদের প্রত্যাশা ছিল—সম্প্রীতির রাজনীতি, খুনমুক্ত বাংলাদেশ। কিন্তু শুরুটাই হলো লাশ দিয়ে।
নির্বাচনকালীন প্রথম খুন—রেজাউল ভাই।
বহিষ্কার হবে, বিবৃতি আসবে—
কিন্তু তাতে কি একটা জীবন ফিরে আসে?
এই কি সেই নতুন বাংলাদেশের শুরু?

মনে পড়ে?পুলিশ বলেছিলো- 'পুলিশ দেখে রাজু পালিয়ে যায়। এরপর তাঁর স্ত্রীকে একা অন্যের বাড়িতে রেখে আসলে কেমন হয়, তাই নিরাপত্...
26/01/2026

মনে পড়ে?

পুলিশ বলেছিলো- 'পুলিশ দেখে রাজু পালিয়ে যায়। এরপর তাঁর স্ত্রীকে একা অন্যের বাড়িতে রেখে আসলে কেমন হয়, তাই নিরাপত্তার জন্য মা-ছেলেকে থানায় এনে রাখা হয়।’

গণভোটে হ্যা দেই নতুন বাংলাদেশের অংশীদার হই
16/01/2026

গণভোটে হ্যা দেই নতুন বাংলাদেশের অংশীদার হই

পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর ন্যাক্কারজনক...
12/01/2026

পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় United Peoples Bangladesh (UP Bangladesh), পঞ্চগড় জেলা শাখা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ন্যায়বিচারের দাবিতে রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী নয়, বরং সংবিধানস্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সরাসরি পদদলিত করার শামিল। একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা কোনো অপরাধ নয়—বরং এটি একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক অবস্থান।
এই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের কণ্ঠ দমন করা নয়; বরং হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। দমনমূলক আচরণ কেবল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
আমরা অবিলম্বে
• শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার,
• আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার,
• এবং হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি।
ন্যায়বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে—এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।

বার্তা প্রেরক
মোঃ রুবায়েত বিন আবেদীন
আহ্বায়ক,
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)
পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটি

হাদি হত্যার বিচারের দাবিতে, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ।।নির্যাতনের বিরুদ্ধে নীরবতা নয়—এটাই সময় প্রতিবাদের, এটাই সময় ঐ...
10/01/2026

হাদি হত্যার বিচারের দাবিতে, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ।।
নির্যাতনের বিরুদ্ধে নীরবতা নয়—এটাই সময় প্রতিবাদের, এটাই সময় ঐক্যের।
শহীদ ওসমান হাদির রক্ত আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়—ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।
ইনসাফ, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশেষ মিছিল ও মানববন্ধনে আসুন, কণ্ঠ মিলাই, হাতে হাত রাখি।
আপনার উপস্থিতিই আগামী দিনের ইতিহাস গড়বে—চলুন, রাজপথে নামি, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াই। ✊

📢 হাদি হত্যার বিচারের দাবিতে
📍 পঞ্চগড় জেলার সকল শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ মিছিল
🗓 তারিখ: ১১ই জানুয়ারি ২০২৬ ইং
⏰ সময়: দুপুর ১টা ৩০ মিনিট
📌 মকবুলার রহমান সরকারি কলেজ (পঞ্চগড়) হতে শুরু হবে।

দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করুন। গতকাল হাদি ভাই আজকে সেচ্ছাসেবক দলের মুসাব্বির ভাই পরেরদিন আমি তারপরেরদিন কিন্তু আপন...
08/01/2026

দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করুন। গতকাল হাদি ভাই আজকে সেচ্ছাসেবক দলের মুসাব্বির ভাই পরেরদিন আমি তারপরেরদিন কিন্তু আপনি। এইগুলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

United People's Bangladesh - UP Bangladesh এর Masud Rana 🔥নবনির্বাচিত এজিএস,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (...
08/01/2026

United People's Bangladesh - UP Bangladesh এর Masud Rana 🔥
নবনির্বাচিত এজিএস,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

অভিনন্দন United People's Bangladesh - UP Bangladesh  এর কেন্দ্রীয় সদস্য ও নবনির্বাচিত  জকসু এজিএস Masud Rana ভাই।আপ আপ ...
07/01/2026

অভিনন্দন United People's Bangladesh - UP Bangladesh এর কেন্দ্রীয় সদস্য ও নবনির্বাচিত জকসু এজিএস Masud Rana ভাই।

আপ আপ বাংলাদেশ
ডাউন ডাউন ফ্যাসিবাদ

ইনকিলাব জিন্দাবাদ

সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিন। #হ্যাঁভোট  #আপবাংলাদেশ  #জাতীয়নির্বাচন২০২৬
04/01/2026

সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিন।
#হ্যাঁভোট #আপবাংলাদেশ #জাতীয়নির্বাচন২০২৬

নতুন বছর নতুনভাবে শুরু হোক শহীদ ওসমান হাদী হত্যার বিচারের মাধ্যমে।
31/12/2025

নতুন বছর নতুনভাবে শুরু হোক শহীদ ওসমান হাদী হত্যার বিচারের মাধ্যমে।

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নতুন ব্রিজ অবরোধ কর্মসূচিতে স্লোগানে স্লোগানে আন্দোলন জারি রাখেন আপ বাংল...
29/12/2025

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নতুন ব্রিজ অবরোধ কর্মসূচিতে স্লোগানে স্লোগানে আন্দোলন জারি রাখেন আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবির, যুগ্ম সদস্য সচিব কোহিনুর আক্তার, মঞ্জুর এলাহী কাশ্মীর ও আল নাফিজ রহমান।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক সায়েদ ইফতেখার, যুগ্ম সদস্য সচিব রিদওয়ানুল করিম, আনোয়ারা উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলামসহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আপ বাংলাদেশ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম মহানগর ও জেলার নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শহীদ ওসমান হাদীর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তার হত্যার ন্যায়বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাই।

#আমরা_সবাই_হাদি
#চট্টগ্রাম_দক্ষিণ #চট্টগ্রাম
#আপবাংলাদেশ

Address

United People's Bangladesh – Panchagarh District Office , Panchagarh Sadar
Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when United People's Bangladesh - UP Bangladesh, Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share