23/11/2025
সুখ-শান্তি ও কল্যাণময় জীবনের জন্য প্রয়োজন পবিত্র আত্মা ও পরিশুদ্ধ জীবন
প্রিয় ভাই!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ইহকালে শান্তি ও পরকালে মুক্তি প্রতিটি মানুষেরই একান্ত কামনা। ইহজগতে শান্তির জন্য মানুষ কত কিছুই না করে; তবে পরকালীন মুক্তির জন্য তার সিকিভাগ চেষ্টাও করে না। অধিকন্তু ইহজাগতিক শান্তিও চরম ধোঁয়াশাপূর্ণ। সাময়িক ভোগ-বিলাস আর কামনা-বাসনা পূরণের পর শুরু হয় মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও হতাশা। যা কেড়ে নেয় আমাদের মানসিক শান্তি ও স্থিরতা।
প্রিয় বন্ধু!
রঙিন দুনিয়ার বাহ্যিক চাকচিক্য আমাদের অন্তরাত্মাকে করছে কলুষিত। চরিত্রকে করছে দূষিত। মনকে করছে অস্থির। আর জীবনকে করছে অতিমাত্রায় বেপরোয়া। বস্তুত, শান্তির জন্য প্রয়োজন দুশ্চিন্তামুক্ত মন ও সুন্দর-স্বচ্ছ-নির্মল জীবন। আর পরকালীন মুক্তির জন্য প্রয়োজন পবিত্র আত্মা ও পরিশুদ্ধ আমল-আখলাক।
প্রিয় সুহৃদ!
পবিত্র আত্মা, দুশ্চিন্তামুক্ত মন ও পরিশুদ্ধ আমলে সমৃদ্ধ নির্মল জীবনের জন্য প্রয়োজন মহান আল্লাহ তায়ালার জিকির ও আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে 'এরা সেইসব লোক, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর যিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, কেবল আল্লাহর যিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়।' (সূরা আর রা'দ: ২৮)। এই সান্নিধ্য অর্জনের সুবর্ণ সুযোগ ঐতিহাসিক চরমোনাই মাহফিল আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে।
আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫ ঈসায়ী রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার 'চরমোনাই বার্ষিক মাহফিল' অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। মহাপুরুষ মাওলানা সৈয়দ এছহাক রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত 'চরমোনাই মাহফিল' শতাব্দীকাল ধরে এদেশের মানুষের আত্মশুদ্ধি ও আমলকে পরিশুদ্ধকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রিয় বন্ধু!
আপনিও চলুন আমাদের সাথে স্বীয় আত্মাকে পবিত্রকরণ ও আমল-আখলাক পরিশুদ্ধকরণের মাধ্যমে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে...