01/09/2026
তারিখ,: ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ
গৌরব, সংগ্রাম, ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীর্ঘ অভিযাত্রার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় ক্ষণে আমাদের অঙ্গীকার হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের আলোকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি বাংলাদেশ, যেখানে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে আমরা এগিয়ে যাব উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে, এই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
বাংলাদেশ জিন্দাবাদ!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ!