জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।

  • Home
  • Bangladesh
  • Palang
  • জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।

জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর। যে কোন তথ্য ও সেবা সরাসরি গ্রহনের লক্ষ্যে এই পেইজটি সহায়ক ভুমিকা রাখবে।

জেলা প্রশাসকের বার্তা

মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হলো জেলা প্রশাসন। সরকারের নীতি ও কর্মসূচিসমূহ বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করে এই জেলা প্রশাসন। সকল নির্বাহী কাজ সম্পাদনের মাধ্যমে জেলা প্রশাসন জনগন ও সরকারের কেন্দ্রিয় অংশের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। মূলতঃ জেলা প্রশাসনকে ঘিরেই জেলা পর্যায়ে সরকারের অন্যান্য দপ্তরের কাজ পরিচালিত হয়। ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি,

আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রেজারী, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো জেলা প্রশাসনের মাধ্যমে অনেকাংশেই সম্পাদিত হয়ে থাকে একারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে এ কার্যালয়ে আগমন করে থাকেন। জনগণ এ কার্যালয়ের সুবিধাসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে যে কোন স্থান হতে যে কোন সময়ে দ্রুততার সহিত গ্রহণ করতে পারেন। মানুষ তার চাহিদা মোতাবেক সেবা সমূহের জন্য জেলা ই-সেবা কেন্দ্রের মাধ্যমে অন-লাইনে আবেদন করতে এবং সেবা গ্রহণ করতে পারেন। এর ফলে জেলা প্রশাসকের কার্যালয়ে সরেজমিনে উপস্থিতির প্রয়োজনীয়তা ক্রমশঃ হ্রাস পাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে রূপকল্প-২০২১ বাস্তবায়নের কর্মসূচী সফল করতে এই ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শরীয়তপুরের বিভিন্ন সরকারী বিভাগের অংশগ্রহণ ও সহায়তায় সাইটটি নির্মাণ সম্ভব হয়েছে। এই ওয়েব সাইটটি সময়ের সাথে সংস্কার করা হচ্ছে যাতে সময়োচিত ও অর্থবহ তথ্যসমূহ এতে পাওয়া যায়। যে কোন ধরণের পরামর্শ, মন্তব্য অথবা তথ্য সংশোধনী সাদরে গ্রহণযোগ্য হবে।


মো: মাহমুদুল হোসাইন খান
জেলা প্রশাসক
শরীয়তপুর।

Address

DC Office
Palang
8000

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।:

Share