পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল

  • Home
  • Bangladesh
  • Pabna
  • পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল 🌾শিক্ষা ঐক্য প্রগতি 🌾

🌾গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে যোগ দিন 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত “আর্জেন্টিনা সমর্থক বনাম ব্রাজিল সমর্থক” প্রীতি ...
24/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত “আর্জেন্টিনা সমর্থক বনাম ব্রাজিল সমর্থক” প্রীতি ফুটবল ম্যাচে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

📅 ২৫ জুন ২০২৬
⏰ দুপুর ১টা
📍 মানসিক হাসপাতাল মাঠ

খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তাই পাবনা মেডিকেল কলেজের শিক্ষকমণ্ডলী এবং সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ রইলো

বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল জিন্দাবাদ 🇧🇩🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখা কর্তৃক আয়োজিত - "ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থক" প্রীতি ফ...
24/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখা কর্তৃক আয়োজিত - "ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থক" প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ এ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতকে ক্যাপ্টেন করে ব্রাজিলের স্কোয়াড ঘোষনা করেছেন উক্ত সমর্থক দলের ম্যানেজার— ছাত্রদল পামেক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বাধীন মিঞা এবং ক্রীড়া সম্পাদক নাফিউর রহমান নিশাত।
আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে দলটি এবং ঐতিহাসিক বিজয় অর্জনের মাধ্যমে প্রমাণ করবে তাদের সামর্থ্যের।
খেলাটি দেখতে আগামীকাল দুপুর ১ টায় চলে আসুন মানসিক হাসপাতাল মাঠ, পাবনাতে।

22/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজের উদ্দ্যোগে ফুটবল বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন ম্যাচ বড়পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।এরই ধারাবাহিকতায় আজকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের কিছু মুহুর্ত........

14/06/2026

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
১৪ জুন ২০২৬, রবিবার

14/06/2026

Moments frozen from last Brazil–Morocco match ❤️

13/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা মেডিকেল কলেজ শাখা
এর উদ্যোগে আজকে ব্রাজিল বনাম মরোক্কো এর ম্যাচ টি প্রজেক্টরের মাধ্যমে বয়েজ ডাইনিং রুমে দেখানো হবে ❤️

৩০ মে ২০২৬ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (...
29/05/2026

৩০ মে ২০২৬ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

পবিত্র ঈদ-উল-আযহার মহান শিক্ষা ত্যাগ, মানবতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হোক আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জী...
27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার মহান শিক্ষা ত্যাগ, মানবতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হোক আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবন। দেশ, জাতি ও মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে এগিয়ে যাক আগামী দিনের বাংলাদেশ।
পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙

ফার্মাকোলজি প্রথম টার্মে সাফল্যের আলো ✨পি-১৬ ব্যাচের ফার্মাকোলজি প্রথম টার্মের ফলাফলে—  প্রথম স্থান অর্জন করেছে ফাহরিয়া...
22/05/2026

ফার্মাকোলজি প্রথম টার্মে সাফল্যের আলো ✨

পি-১৬ ব্যাচের ফার্মাকোলজি প্রথম টার্মের ফলাফলে—
প্রথম স্থান অর্জন করেছে ফাহরিয়া হক ফারিয়া
দ্বিতীয় স্থান অর্জন করেছে সাবিকুন্নাহার যুথি ও প্রজ্ঞা পারমিতা রয়
তৃতীয় স্থান অর্জন করেছে কাজী নাফিস ইবনে হারুন

তাদের এই অসাধারণ কৃতিত্বে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ❤️

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে—
অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতা দিয়েই গড়ে ওঠে প্রকৃত চিকিৎসক।

পোস্টার ক্রেডিট: মোঃ ইফতেখার আহমেদ ঈশান (পি-১৭)

গতকাল পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য...
20/05/2026

গতকাল পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য Shamsur Rahman Shimul Biswas মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পাবনা মেডিকেল কলেজের জন্য বরাদ্দকৃত বাস দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মাননীয় এমপি মহোদয় খুব শীঘ্রই বাসটি পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আশ্বস্ত করেন।

এছাড়াও, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের বড় ভাইদের উদ্যোগে ও সমন্বয়ে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালের জন্য বর্তমানে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও রেড ক্রিসেন্টের বরাদ্দকৃত অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর আনার ব্যবস্থা করা হয়। প্রতিনিধি দল এই বিষয়টি মাননীয় এমপি মহোদয়কে অবহিত করলে তিনি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের পরামর্শে মাননীয় এমপি মহোদয় পাবনা সদর হাসপাতালে আইসিইউ সেবা চালুর বিষয়ে তাৎক্ষণিকভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একইসাথে হাসপাতালের এডিশনাল ডিরেক্টর স্যারকে প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকাসহ একটি আবেদনপত্র প্রস্তুতের নির্দেশ দেন। আজ তিনি নিজ উদ্যোগে সেই আবেদনপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর ও সি-প্যাপ মেশিন সংযুক্ত হলে চিকিৎসাসেবার পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের আধুনিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে ইন্টার্ন চিকিৎসকদের সি-প্যাপ মেশিন ব্যবহারের প্রশিক্ষণের জন্য আইসিডিডিআর’বি আগ্রহ প্রকাশ করেছে।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করা হবে। এই লক্ষ্যে হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী সময়মতো নিশ্চিত করতে মাননীয় এমপি মহোদয় ইতোমধ্যে মন্ত্রণালয় ও সচিবালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

Shamsur Rahman Shimul Biswas এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা মেডিকেল কলেজ শাখা পাবনার স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, সুপার স্পেশালাইজড চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

Address

Pabna Medical College
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share