04/06/2026
"দূর প্রবাসেও যার প্রাণ কাঁদে দেশের মানুষের জন্য, মানবতার সেবায় যিনি অনন্য।"
তিনি আমাদের বাহিরঘাট ব্লাড ব্যাংক-এর অত্যন্ত সক্রিয়, নিবেদিতপ্রাণ এবং আমাদের সংগঠনের প্রথম নারী সদস্য— মোছাঃ রেহেনা রিমা ( Mst Rihana Rima) ।
সুদূর সৌদি আরবে প্রবাসী হয়েও, হাজারো ব্যস্ততার মাঝে দেশের মানুষের প্রতি তার এই ভালোবাসা সত্যি অতুলনীয়। সংগঠনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মানবিক কাজে তিনি সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন।
দূরত্ব যে মানবসেবার পথে কোনো বাধা নয়, মোছাঃ রেহেনা রিমা তার অনন্য দৃষ্টান্ত। আপনার এই নিঃস্বার্থ অবদান এবং অনুপ্রেরণা আমাদের সংগঠনের পথচলাকে আরও বেগবান করে।
বাহিরঘাট ব্লাড ব্যাংক-এর পক্ষ থেকে আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অফুরন্ত ভালোবাসা। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ ও নিরাপদে রাখুন।
🔴 স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ 🔴
📌 বাহিরঘাট ব্লাড ব্যাংক (মানবতার কল্যাণে আমরা)