IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল

IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল, Political Party, Charclark Union, Subarna Char, Noakhali.

অফিসিয়াল মিডিয়া ফেসবুক পেজ
“ইসলামী আন্দোলন বাংলাদেশ” (আইএবি)
ইউনিয়ন কার্যালয়ঃ চৌধুরী মার্কেট,
চরক্লার্ক বাংলা বাজার।
০৩ নং“চরক্লার্ক ইউনিয়ন শাখা”
সুবর্ণচর, নোয়াখালী।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সদস্য মোঃ নুরুল আলম দুলাল ভাই আজ কয়েকদিন যাবৎ অসুস্থ। খবর শুনে অসুস...
02/06/2026

বাংলাদেশ মুজাহিদ কমিটি, সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সদস্য মোঃ নুরুল আলম দুলাল ভাই আজ কয়েকদিন যাবৎ অসুস্থ। খবর শুনে অসুস্থ সদস্যকে দেখতে বাসায় যান ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিল সাহেব সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত হয়ে উনার সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং দেশবাসীর কাছে ভাইয়ের জন্য দোয়া চান।

বার্তা প্রেরক
মুহাম্মদ নাঈমুল ইসলাম
কলেজ সম্পাদক: ইসলামী ছাত্র আন্দোলন আন্দোলন, সুবর্ণচর উপজেলা পূর্ব।

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানেএসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা...
31/05/2026

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬

তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]

প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।

এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :

এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।

দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।

যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ

কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936

দেশ-বিদেশে অবস্থানরত সুবর্ণচর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারকশুভেচ্ছান্তেহযরত মাওল...
26/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সুবর্ণচর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ মোবারক

শুভেচ্ছান্তে
হযরত মাওলানা মোঃ ইসরাফিল
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ,
সুবর্ণচর উপজেলা পূর্ব

“যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”( সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩১২৩)
24/05/2026

“যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”

( সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩১২৩)

24/05/2026

জামাতে ইসলামী স্থায়ী কোন বন্ধু হয় না।

24/05/2026
Islami Andolan Bangladesh ❤️
21/05/2026

Islami Andolan Bangladesh ❤️

বিদ্যমান আইনি ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষা করতে পারছে না; নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে
-মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা ও সদস্য সচিব হাফেজা বুশরা এক বিবৃতিতে বলেছেন, বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষায় ব্যর্থ হয়েছে। শুধু রামিসার ক্ষেত্রেই নয় বরং আদালতে দাখিল হয়েছে এমন দেড় লক্ষ নারী ও শিশু নির্যাতনের বিচার করতেও বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ ব্যবস্থা আমরা বিগত ৫৫ বছরে দেখেছি। এই আইনি ব্যবস্থা অপরাধীর পক্ষে অবস্থান নেয়, অপরাধীকে সুযোগ করে দেয়। কোন অপরাধীর-ই শাস্তি বাস্তবায়ন হয় না। ফলে দেশে একেরপর এক ঘটনা ঘটেই চলছে। একের পর এক ভয়াবহ হত্যাকান্ডের শিকার হচ্ছে আমাদের কোমলমতী শিশুরা। এমন বাস্তবতায় আমরা দাবী করছি যে, শিশু ও নারীদের রক্ষা করতে শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে। শরীয়াহ আইনের সফলতা প্রমানিত। বিশ্ব প্রায় এক হাজার বছর এই আইনের অধিনে নিরাপত্তার সাথে জীবন যাপন করেছে।

আজ ২১ মে বিবৃতিতে দুই নারী নেত্রী এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের নেত্রীদ্বয় বলেন, আমরা অপরাধীর পরিচয়কে বড় করতে দেখতে চাই না। অপরাধ যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। গতকাল রামপুরার মাদ্রাসায় একটি ছেলে শিশুর লাশ উদ্ধার হয়েছে। সেই শিশুর সাথেও নিপিড়নমূলক আচরন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা দ্রুত তদন্ত করার আহবান জানাচ্ছি। তদন্ত শেষে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেত্রীদ্বয় বলেন, গত বছর আছিয়া হত্যা নিয়েও দেশ আলোড়িত হয়েছিলো। তৎকালীন আইন উপদেষ্টা নব্বই দিনের মধ্যে বিচারের আশ্বাস দিয়েছিলেন। আজকে এক বছর হতে চললো, অপরাধীর শাস্তি কার্যকর হয় নাই। রসু খান নামে সিরিয়াল কিলারকে ২০০৯ সালে একাধিক হত্যার অপরাধে আটক করা হয়। সেই নৃশংস অপরাধীর শাস্তিও বাস্তবায়ন হয় নাই। আসলে দেশে কোন অপরাধীর শাস্তিই বাস্তবায়িত হয় না। সেজন্য অপরাধীরা সাহস পায়। শরীয়াহ আইন প্রবর্তিত হলে দ্রুততম সময়ে কঠোর শাস্তি বাস্তবায়ন হবে। এতে করে অপরাধীদের মনে ভীতি তৈরি হবে। অপরাধ প্রবনতা কমে যাবে। তাই রামিসাদের রক্ষা করতে শরীয়াহ ছাড়া কোন উপায় নাই।

রামিসাসহ নারী ও শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমানিত;শরীয়াহ আইন বিকল্প হতে পারে-অধ্যক...
20/05/2026

রামিসাসহ নারী ও শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমানিত;শরীয়াহ আইন বিকল্প হতে পারে
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, গতকাল পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়াবহ ও বিভিষিকাময়। মানুষের প্রতি মানুষ এতো নির্মম হতে পারে তা কল্পনাও করা যায় না। এই ধরণের ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা না বরং প্রায়শই দেশের কোন না কোন প্রান্তে শিশুদের সাথে একই ধরনের অবর্বনীয় বর্বরতার ঘটনা ঘটছে। নারীদের সাথে ভয়াবহ নৃশংসতা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরণের ঘটনা বরাবরই বিচারের বাইরে থেকে যাচ্ছে। অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে। তিনি আক্ষেপ করে বলছিলেন, “আমি কোন বিচার চাই নাই, আপনারা বিচার করেন না।” বিদ্যমান আইন ও বিচারের প্রতি এই গণঅনাস্থা বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলন। বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। নারীদেরকে নৃশংসতা থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের দিকে যেতে হবে।

আজ ২০ মে, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব উপর্যুক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। যার বড় একটা অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো, ধর্ষকরা শাস্তি পাচ্ছে না।

অথচ ৯০ দিনের মধ্যে মামলাগুলো শেষ করার কথা। বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে বিদ্যমান আইনে অপরাধীর আদতে কোন শাস্তি হয় না।

অবস্থার প্রেক্ষিতে আমাদের বলতেই হচ্ছে, পল্লবীর রামিসার প্রকৃত খুনি আদতে এই আইন ও আইনি ব্যবস্থা। তাই এই আইন বাদ দিতে হবে এবং শরীয়াহ আইনকে বিকল্প হিসেবে প্রয়োগ করা শুরু করতে হবে।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ ১...
19/05/2026

দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে
২০২৬-২৭ অর্থবছরের
বাজেট প্রস্তাবনা

২০ মে ২০২৬,
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ ১৪৪৭ হিজরি,
বুধবার , সকাল ১০টা

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ, ভিআইপি লাউঞ্জ
সেগুনবাগিয়া, ঢাকা

বাজেট প্রস্তাব উপস্থাপনায়
সুলতান মাহমুদ
সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সভাপতি
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণাইসলামী আন্দোলন বাংলাদেশের আমী...
18/05/2026

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ মে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের প্রায় সকল গণমাধ্যমের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক পর্যালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

সংবাদকর্মীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এসেছে। দলের ব্যাপারে পরামর্শ এসেছে। ছাত্রী উইং গঠন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন এসেছে।

পরামর্শ ও পর্যালোচনার প্রেক্ষিতে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বিভিন্ন প্রশ্নের ওপরে আলোকপাত করেন। বিশেষ করে সমঝোতা ভেঙ্গে যাওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। কারণ হিসেবে পীর সাহেব চরমোনাই বলেন, সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বন্টনের বিষয়ে সমঝোতায় আগে থেকেই থাকা দলগুলোর সাথে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেয়া, ভারত-আমেরিকার সাথে গোপন বৈঠক করা, ইসলাম অনুয়ায়ী দেশ পরিচালনা না করে বিদ্যমান আইনে দেশ পরিচালনা করার অঙ্গিকার করা, মার্কিনীদের সাথে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রবাদী বলে সার্টিফাই করার প্রেক্ষিতে সমঝোতা ভেঙ্গে যায়। এরপরেও নানা প্রচেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা রক্ষা করা যায় নাই।

পীর সাহেব চরমোনাই বলেন, কেবল এমপি ও মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকবো। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।

জুলাই সনদের ব্যাপারে পীর সাহেব চরমোনাই বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ওপরে আস্থা রাখতে চাই।

নির্বাচন পরবর্তী কাজের ব্যাপারে বলেন, নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে। প্রশিক্ষণের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবী করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, বিজেপি যা করছে তা কোন সভ্যরাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবী মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

আলাপচারিতায় পীর সাহেব চরমোনাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান মিডিয়া সমন্বয়ক
কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Address

Charclark Union, Subarna Char
Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when IAB চরক্লার্ক ইউনিয়ন মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share