29/05/2024
#ভূমির শ্রেণি পরিবর্তন প্রসেস:
এসিল্যান্ড অফিসে আবেদনপ্রাপ্তির পর সরজমিন তদন্ত ও রেকর্ডীয় দলিলাদি /কাগজপত্র যাচাই অন্তে প্রতিবেদন/প্রস্তাব দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ এবং শুনানির দিন/তারিখ ধার্য করে আবেদনকারীসহ সংশ্লিষ্টদের নোটিশে প্রদান করা হয়। ধার্য তারিখে শুনানি গ্রহণ, প্রাপ্ত প্রতিবেদন এবং দাখিলকৃত দলিলাদি/কাগজপত্র পরীক্ষান্তে মতামতসহ প্রতিবেদন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর এসিল্যান্ড প্রেরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাঁর মতামতসহ প্রস্তাব (প্রয়োজনে সরজমিন অবলোকনপূর্বক) জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক কর্তৃক প্রস্তাব অনুমোদিত হলে তা উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়। সহকারী কমিশনা (ভূমি) কর্তৃক অনুমোদনের কপি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যথাযথভাবে সংশোধন করে তামিল প্রতিবেদন দাখিল করেন।
সেবা প্রাপ্তি সময়: সাধারণত ৬০-৯০ দিন
প্রয়োজনীয় কি:
২০ টাকার কোর্ট ফি ব্যতিত অন্য কোন খরচ নাই
সেবা প্রাপ্তির স্থান : উপজেলা ভূমি অফিস/ডিসি অফিস
দাযিত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী: জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদন;
২। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি;
৩। আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি;
৪। দাবির/মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি:
সংশ্লিষ্ট আইন ও বিধি:
১। এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০;
দাবির স্বপক্ষে কাগজ সহ আবেদন দাখিল
২। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল-১৯৯০;
৩। পরিপত্র