নেত্রকোনা

নেত্রকোনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নেত্রকোনা, Netrokona.

17/02/2026
13/02/2026

জামাতের ভাইদের মন অনেকটাই খারাপ বলে মনে হচ্ছে। আগের মতো ফেসবুকে গরম গরম পোস্ট তেমন চোখে পড়ছে না এখন। কিন্তু তারা বুঝতেছেনা যে ইতহাসের সেরা রেজাল্টই তারা করছে। প্রায় ৭০টা আসন জিতে গেছে। যেখানে এই দেশে তাদের রাজনীতি করাই বেশি হয়ে যায় । তার আগে তারা সর্বোচ্চ ১৭/১৮টা আসন পেতো।

আসলে ধর্মভিত্তিক রাজনীতি ও ব্যক্তি জীবনে অন্যের হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ পছন্দ করে না। এটাই বাস্তবতা।

12/02/2026

মুক্তিযুদ্ধের বাংলায়,রাজাকারদের ঠাই নাই।
লাউড অ্যান্ড ক্লিয়ার।

11/02/2026

হতাশ

আজ উকিল মুন্সীর জন্মদিন  (১১ জুন ১৮৮৫ - ১২ ডিসেম্বর ১৯৭৮) একজন বাঙালি বাউল সাধক। তার গুরু ছিলেন আরেক বাউল সাধক রশীদ উদ্দ...
11/06/2025

আজ উকিল মুন্সীর জন্মদিন
(১১ জুন ১৮৮৫ - ১২ ডিসেম্বর ১৯৭৮)

একজন বাঙালি বাউল সাধক। তার গুরু ছিলেন আরেক বাউল সাধক রশীদ উদ্দিন।

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে ১৮৮৫ সালের ১১ জুন একটি ধনাঢ্য মুসলিম পরিবারে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম সৈয়দ আব্দুল হক আকন্দ।

প্রেমে বাধা পেয়ে বাড়ি ছেড়ে শ্যামপুর, গাগলাজুর, জৈনপুরে ঘুরে বেড়ান। ১৯১৫ সালে মোহনগঞ্জের বরান্তর গ্রামের এক মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর কাজে নিযুক্ত হন। এই সময়ে ইমামতির পাশাপাশি গজল লিখতেন এবং রাত জেগে তা গাইতেন। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তি পুলিশের কাছে নালিশ করে। পুলিশ তাকে ধরে নিয়ে যেতে আসলে উকিল পুলিশ নিয়ে গান ধরেন। সে গানে পুলিশ তার নিজের ভিতরে লুকোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং পরে কয়েকটি পালাগানের মঞ্চে উকিলের গান শুনে পুলিশ উকিলের মুরিদ হয় যায়।

তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- আষাঢ় মাইস্যা ভাসা পানি রে, পূবালী বাতাসে/ আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়।

১৯৭৮ সালের মাঝামাঝিতে উকিল মুন্সীর স্ত্রী হামিদা খাতুন এবং এর কয়েক মাস পর ছেলে সাত্তার মুন্সী মৃত্যুবরণ করেন। স্ত্রী এবং পুত্রশোকে উকিল মুন্সি সে বছরই অসুস্থ হয়ে ১২ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পারে চিরনিদ্রায় শায়িত হন উকিল মুন্সি।

সেখানে মরমী বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র স্থাপন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়।

23/04/2025

গ্রামীন এক অপরূপ দৃশ্য।
দেখতে লড়াই হলেও, আক্ষরিক অর্থে গরু দুইটি খেলতেছে।
লোকেশন: খালিয়াজুরী উপজেলার, সাতগাঁও গ্রাম।
#নেত্রকোনা #বাংলারপ্রকৃতি #স্বপ্নেরচেয়েওসুন্দর

নেত্রকোনা জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার প্রশাসনিক কাঠামো ও ভৌগোলিক অবস্থান নিচে বিস্তারিত...
21/04/2025

নেত্রকোনা জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার প্রশাসনিক কাঠামো ও ভৌগোলিক অবস্থান নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো:

নেত্রকোনার উপজেলাসমূহ:

নেত্রকোনা জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। এগুলো হলো:

1. নেত্রকোনা সদর

2. মোহনগঞ্জ

3. মদন

4. খালিয়াজুরি

5. বারহাট্টা

6. আটপাড়া

7. কেন্দুয়া

8. দুর্গাপুর

9. কলমাকান্দা

10. পূর্বধলা

নেত্রকোনা জেলার চতুর্দিকের সীমানা:

নেত্রকোনার চারদিকে নিচের জেলা ও সীমান্ত রয়েছে:

উত্তরে: মেঘালয় রাজ্য (ভারত)

দক্ষিণে: কিশোরগঞ্জ জেলা

পূর্বে: সুনামগঞ্জ জেলা

পশ্চিমে: ময়মনসিংহ জেলা

এভাবে নেত্রকোনা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এর উত্তর অংশে ভারতের সীমান্ত রয়েছে, বিশেষ করে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল। এছাড়াও, জেলার পূর্ব অংশ হাওর-বাওর এবং নদী দ্বারা পূর্ণ, যা একে ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

💚
#নেত্রকোনা
#স্বপ্নেরচেয়েওসুন্দর

#বাংলারপ্রকৃতি

কলমাকান্দা: স্বপ্নের চেয়েও সুন্দর এক স্বর্গনদী, পাহাড় আর সবুজে ঘেরা এক অপার বিস্ময় — নেত্রকোনার কলমাকান্দা উপজেলা।প্রক...
20/04/2025

কলমাকান্দা: স্বপ্নের চেয়েও সুন্দর এক স্বর্গ
নদী, পাহাড় আর সবুজে ঘেরা এক অপার বিস্ময় — নেত্রকোনার কলমাকান্দা উপজেলা।
প্রকৃতি এখানে নিজের হাতে এঁকেছে রঙিন ছবি।
যেখানে গেলে মন হারিয়ে যায়, ফিরে আসতে ইচ্ছে করে না।
এই ভূখণ্ড শুধুই একটি স্থান নয় — এটি এক অনুভব, এক ভালোবাসা।

দর্শনীয় স্থানসমূহঃ

বিজয়পুর পাহাড়

ধনু নদী ও নদীর ঘাট

লেঙ্গুরা পাহাড়

কৈলাটি রাজবাড়ি

পলাশকান্দি ও ডুমনা চর

গুমাই নদীর পাড়

আদিবাসী গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য

প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন — এই হলো কলমাকান্দা।

#কলমাকান্দা #নেত্রকোনা #স্বপ্নেরচেয়েওসুন্দর #বাংলারপ্রকৃতি #নেত্রকোনা

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেত্রকোনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share