28/12/2024
বনপাড়া পৌরসভা
নাটোর জেলার একটি পৌরসভা
বনপাড়া বাংলাদেশ এর পশ্চিম দিকের নাটোর জেলা এর বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত একটি পৌরসভা (পৌর কর্পোরেশন) এবং পৌর শহর।[১]
বনপাড়া পৌরসভা
দেশ
বাংলাদেশ
বিভাগ
রাজশাহী বিভাগ
জেলা
নাটোর জেলা
উপজেলা
বড়াইগ্রাম উপজেলা
সরকার
• ধরন
পৌরসভা
• শাসক
বনপাড়া পৌরসভা
সময় অঞ্চল
বাংলাদেশ সময় (ইউটিসি+৬)
দেশের টেলিফোন কোড
+৮৮০
ইতিহাস
সম্পাদনা
১৯২০ সালের শেষের দিকে ভাওয়াল অঞ্চলের ক্যাথলিক খ্রীষ্টান মিশনারীরা বন-জঙ্গল সাফ করে মনুষ্য বসতি স্থাপন করে। প্রচুর পরিমান বন-জঙ্গল থাকার কারণে এর নাম বনপাড়া [২] রাখা হয়। প্রথম দিকে শুধু খ্রীষ্টধর্মাবলম্বীরা এই এলাকায় বাস শুরু করলেও আস্তে আস্তে অন্য ধর্মাবলম্বীরাও এখানে আসতে থাকে। বর্তমানে এখানে সকল ধর্মাবলম্বীদেরই দেখা পাওয়া যায়।
২০০২ সালের ৩১শে ডিসেম্বর বনপাড়াকে পৌরসভা পরিনত করা হয়।
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনা
বনপাড়া পৌরসভা ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ ১২টি ওয়ার্ডে ১২ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বড়াইগ্রাম থানার আওতাধীন।
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা
এই পৌরসভায় ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি কারিগরি কলেজ ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা রয়েছে। উচ্চবিদ্যালয় গুলোর মধ্যে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ উল্লেখযোগ্য।