03/09/2026
গুরুদাসপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে চলনবিলে মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ-
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে নাটোরের গুরুদাসপুরে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলা যুবদলের উদ্যোগে ঐতিহ্যবাহী চলনবিলের বিলসা পয়েন্টে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। একইসঙ্গে বিলপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
কর্মসূচির মাধ্যমে চলনবিলের দেশীয় মাছের প্রজনন ও বিস্তার বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে বিলাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুজ্জামান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা কে.এম রাকিবুল ইসলাম, স্বপন খান রাকিব; খুবজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ মুর্শিদ ফকির; ইউনিয়ন যুবদল নেতা মোঃ মামুন আব্দুল্লাহ ও মোঃ নাজমুল করিম।
এছাড়া ০১ নং নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সালেহ আহমেদ বিপুল, যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা, ইউনিয়ন যুবদল নেতা মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল ০২ নং বিয়াঘাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাজিদুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, চলনবিল শুধু একটি জলাভূমি নয়; এটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, ঐতিহ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ এবং জলজ পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে শুধু রাজনৈতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার মতো সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।