05/05/2026
অদ্য ০৫/০৫/২০২৬ খ্রি. তারিখে জনাব মো: মেহেদী হাসান,বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, নরসিংদী এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে অপ্সরা ফুড প্রোডাক্টস, শিবপুর, নরসিংদীতে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব ফারজিয়া হক এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর নার্গিস সুলতানা।
অভিযানকালে বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক লক্ষ টাকা (১,০০০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ ও র্যাব এর একটি চৌকস দল।