23/10/2024
২৩-১০-২০২৪ ইং রোজ বুধবার
সকাল ১০ টা ২০ মিনিটে।
আমাদের মত বিনিময় ছিলো নরসিংদী জেলা প্রশাসক স্যারের সাথে। নরসিংদী জেলার সাধারণ জনগনের জন্য আমরা কি কি করতে পারি, সেই বিষয় গুলা নিয়ে আলোচনা করি। আলোচনার মধ্যে যে সব বিষয়গুলা নিয়ে কথা হয়েছে আমরা তা নিম্নে উল্লেখ করছি পয়েন্ট আকারে।
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা - নরসিংদী জেলা
নরসিংদী জেলা ছাএ সমাজ পরবর্তী কার্যক্রম
১) আমাদের সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে নরসিংদী জেলা থেকে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া এবং সেই সাথে আমাদের দরকার হবে প্রশাসন থেকে সাহায্য । যেটা জেলা প্রশাসক স্যার আমাদের দিতে পারবেন ।
২) আমরা আরো চিন্তা করেছি যে, নরসিংদী জেলা কৃষি অধিদপ্তের মাধ্যমে কৃষিক্ষাত থেকে ন্যায্য মূল্যে সবজি কিনে সেটা নরসিংদী জেলার সাধারণ জনগনের কাছে পৌছে দিতে। তাহলে আমাদের নরসিংদী জেলার জনগন প্রশাসনের উপর একটু আস্থা এবং বিশ্বাস ফিরে পাবে ।
৩) আমরা যদি নরসিংদী জেলার বিভিন্ন স্থানে ১৫০-২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি দিতে পারি তাহলে এ সকল পরিবারের জন্য ভালো হবে । এখন পর্যন্ত ঢাকাতে এ কার্যক্রম হচ্ছে, কিন্তু সেটা কেনো আমরা নরসিংদীতে শুরু করতেছি না ?
৪) সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমাদের অন্য পথ বেছে নিতে হবে । প্রকাশে আমরা যেভাবে র্যাড দিচ্ছি সেভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা আরো সচেতন হয়ে যাচ্ছে । নরসিংদী জেলায় সিন্ডিকেট হয় মরজাল , পলাশ , মাধবদী এবং শিবপুর উপজেলায় । এই সব এরিয়া থেকে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে সবজি আসে এবং আমাদের এই সব এরিয়াতে অতি জরুরি মনিটর করা উচিত । আর সেই জন্য আমরা নরসিংদী জেলা প্রশাসকের কাছে আইন-শৃঙ্খলা বাহিনী চাচ্ছি ।
৫) আমাদের কার্যক্রম গুলা সরাসরি প্রতিবেদন হিসাবে আমরা জমা দিচ্ছি এবং দিবো নরসিংদী জেলা প্রশাসক স্যার এবং নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান স্যারকে।
নরসিংদী জেলা ছাএ সমাজ সেচ্ছাই এই কাজকে গ্রহণ করে নরসিংদী জেলার সাধারণ জনগনের পাশে দাঁড়ানোর জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যাবে সব সময়ের জন্য।
আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন নরসিংদী জেলা প্রশাসক স্যার।
আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি নরসিংদী জেলার বাজার সিন্ডিকেট মুক্ত রাখার জন্য।
আসুন দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করি আমরা।
যেকোনো অভিযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নাজমুল হাসান রেজা ( উপদেষ্টা)
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা
+8801408345920
ধন্যবাদ সবাইকে
প্রধান উপদেষ্টা
মো: হেলাল উদ্দিন সরকার
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা