Maktabatul Afnan মাকতাবাতুল আফনান

  • Home
  • Maktabatul Afnan মাকতাবাতুল আফনান

Maktabatul Afnan  মাকতাবাতুল আফনান উন্নত প্রকাশনা ও জ্ঞান-গবেষণার বিশ্বস্ত বাহক

উন্নত প্রকাশনা ও জ্ঞান-গবেষণার বিশ্বস্ত বাহক মাকতাবাতুল আফনান-এর তিনটি বিক্রয় কেন্দ্র রয়েছে। আপনারা যেকোনো শাখা থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারেন। অথবা কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি।
1. প্রধান বিক্রয়কেন্দ্র : মাদানিনগর মাদরাসা রোড, চিটাগাংরোড, সিদ্ধিরগন্জ, নারায়ণগনজ।
মোবাইল নং :01955249266
2. বাংলাবাজার বিক্রয়কেন্দ্র : দোকান নং : ১৬,১৭, আন্ডারগ্রাউন্ড, ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।
মোবাই

ল নং 01750563050
3. বানিয়াচং বিক্রয়কেন্দ্র : দোকান নং : ৬,৭, মাদানী ম‍্যানশন, জনাব আলী সরকারি কলেজ রোড, বানিয়াচং, হবিগঞ্জ। মোবাইল নং : 01916584939, 01851167702

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!মাকতাবাতুল আফনান  এখন আপনার পছন্দনীয় বই নিয়ে আপনার আঙ্গিনায়...!!বেছে নিন আপনার পছন্দনী...
28/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
মাকতাবাতুল আফনান এখন আপনার পছন্দনীয় বই নিয়ে আপনার আঙ্গিনায়...!!

বেছে নিন আপনার পছন্দনীয় বই মুদ্রিত মূল্য থেকে ৫০% ডিসকাউন্টে 🔎

আমাদের সুবিধা ‍সুমূহ :
🔹 আমাদের কাছে পাবেন ,মিশর, বাইরুত, সৌদি আরব ও ভারত থেকে আমদানীকৃত বিভিন্ন বিষয়ের উপর কিতাব সমূহ।
🔹 কাওমী সিলেবাস এর দরসী কিতাব সমূহ।
🔹 ইসলামীক উপন্যাস আরবী ও বাংলা।
🔹 বিষয় ভিত্তিক কোরআন হাদিস তাফসির ফিকাহ্ ও আরবী সাহিত্যের কিতাব সমূহ।

ডেলিভারি সিস্টেম :
〽️ ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা
〽️ ঢাকার বাইরে কুরিয়ার এর মাধ্যমে বইটি পৌঁছে যাবে আপনার কাছে
[কন্ডিশন সার্ভিস এর মাধ্যমে সারা দেশে বই পাঠানোর ব্যবস্থা]
_______________________শর্ত প্রজয্য
💌 আপনার পছন্দের বইগুলো অর্ডার করতে আমাদের "ইনবক্সে " যোগাযোগ করুন।

এছাড়াও
বিস্তারিত জানতে নিচের নাম্বারে কল করুন :
☎️ :01916584939
☎️: 01778839441
সরাসরি যোগাযোগ :
বিক্রিয় কেন্দ্র :
ইসলামী টাওয়ার, আন্ডারগ্রাউন্ড, দোকান নং ১৭, বাংলাবাজার ঢাকা।

এমন কিছু বিষয় থাকে, যেগুলোর ধর্মীয় নিষেধাজ্ঞার ব্যাপারে কমবেশি আমরা সকলেই অবগত থাকি৷ তথাপি বিরুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে ...
22/04/2026

এমন কিছু বিষয় থাকে, যেগুলোর ধর্মীয় নিষেধাজ্ঞার ব্যাপারে কমবেশি আমরা সকলেই অবগত থাকি৷ তথাপি বিরুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে অনেক হারাম কাজকে অনেকেই আর হারাম মনে করে না৷ সামাজিক নানান প্রথা আর কুসংস্কারের হাত ধরে সেসব হারাম কাজে আমরা অবলীলায় লিপ্ত হই । কিন্তু, এই না জানার সামান্য ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ঈমান; বিপথগামী হচ্ছি আমরা।

উম্মাহর দরদী রাহবার, জালিম বাদশাহর কারাগারে নির্যাতিত মাজলুম শায়েখ, অনন্য ইসলামিক ওয়েবসাইট islam QA.info-র প্রতিষ্ঠাতা, বিশ্ববিখ্যাত ফকিহ সালেহ আল মুনাজ্জিদ তাঁর বিশিষ্ট রচনা— মুহাররমাত ইসতাহানা বিহান-নাস-এ আলোচনা করেছেন উল্লেখিত বিষয়ে৷ যেসকল হারাম মানুষের মাঝে প্রচলিত হয়ে গেছে, সেগুলোর বাস্তবতা, প্রত্যেকটার সাথে কুরআন-হাদীসের উদ্ধৃতি— সব মিলিয়ে সকলের দৈনন্দিন প্রয়োজনে সংগ্রহে রাখার মতো এ বইটির ঝরঝরে বাংলা অনুবাদ— আল্লাহ যা হারাম করেছেন।
বইটির ভাষান্তরের গুরুত্বপূর্ণ কাজটি করেছেন লেখক, অনুবাদক ও বহুগ্রন্থ সম্পাদক সালমান মোহাম্মদ

উন্নত ছাপা, পৃষ্ঠা এবং যুতসই বাইন্ডিংয়ে বইটি বাজারজাত করেছে আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান- মাকতাবাতুল আফনান।
১৪৪ পৃষ্ঠার মূল্যবান এই বইটির মুদ্রিত মূল্য ২০০৳ (৫০% কমিশনে ১০০৳ মাত্র)

বইটি পেতে সরাসরি আমাদের শো-রুমে আসুন! অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করুন৷
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ডায়াল করুন—
01778839441/ 01916584939

আরবি সাহিত্য নিয়ে পরছেন অথচ আলী তানতাবীকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আরবি সাহিত্য মানেই আলী তানতাবী আর আলী তা...
13/04/2026

আরবি সাহিত্য নিয়ে পরছেন অথচ আলী তানতাবীকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না।
আরবি সাহিত্য মানেই আলী তানতাবী আর আলী তানতাবী মানেই আরবি সাহিত্য।
আরবি সাহিত্য নিয়ে আলী তানতাবী এর লেখা একক কোন কিতাব বাজারে নেই।
""আল আদাবুল আরবি ইনদা আলি আত-তানতাবী ""বইটিতে লেখক আলী তানতাবীর লেখা ৩০ এর অধিক বই থেকে ওনার বাছাইকৃত সাহিত্যের ভাষাগুলো একত্রিত করেছেন , এ কারনে এই কিতাবটি কে আলী তানতাবী এর একক সাহিত্যের কিতাব বললেও ভুল হবে না ।
অতএব যারা আরবি সাহিত্য নিয়ে পরছেন বা পরবেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিতাবটি সংগ্রহ করতে পারেন।
১-৩ খন্ডের দুই কালারের এই বইটির মূল্য: 1300 টাকা মাত্র
সেই সাথে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সেবা তো থাকছেই।
অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ দিন অথবা কল করুন : 01916584939/01778839441

 #দাজ্জাল_একবিংশ_শতাব্দী_ও_একটি_পর্যালোচনা) লেখকঃ আবুল ওয়াফা শামসুদ্দিন ইবনে সাআদ উদ্দিন আযহারী।ইসলাম ধর্মের মৌলিক বিশ্ব...
10/04/2026

#দাজ্জাল_একবিংশ_শতাব্দী_ও_একটি_পর্যালোচনা)
লেখকঃ আবুল ওয়াফা শামসুদ্দিন ইবনে সাআদ উদ্দিন আযহারী।
ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসের অন্যতম অংশ কিয়ামত সংঘটিত হওয়া।কিয়ামত সংঘটিত হওয়ার বিশ্বাস একমাত্র কাফেররা অস্বীকার করে আর মুনাফিকরা দোদুল্যতার(indecision) মধ্যে থাকে।এ সম্পর্কে পবিত্র কুরা আনে আল্লাহ অসংখ্য বার বলেছেন।আল্লাহর রাসুল (সাঃ) কিয়ামতের পূর্বাভাস আলোচনা করতে গিয়ে ১০টি বিশেষ আলামত উল্লেখ করেছেন।তারমধ্যে উল্লেখযোগ্য একটি হলো দাজ্জাল।
দাজ্জাল নিয়ে ইতিপূর্বে অনেক বই লেখা হলেও,এই বইটির মত পূর্নতা পায়নি।এই বইটিতে লেখক তার অসাধারণ গবেষণা আর নির্ভুল তথ্যের এক পূর্নরুপ দান করেছেন।যা ইতিমধ্যে পাঠক মহলে লেখক ও প্রকাশনা বিভাগের দোয়া অর্জনের মাধ্যম হয়েছে।এবং প্রশংসা কুড়িয়েছেন দেশবিখ্যাত বরেন্য সকল উলামায়ে কিরামের।
বইটির মুদ্রিত মুল্য ৫০০/=
প্রকাশনার খেদমতে আমরা আপনাকে দিব ৫০% ছাড়ে।
যোগাযোগ
#মাকতাবাতুল_আফনান
01916584939 ( বানিয়াচং )
01778839441 ( বাংলাবাজার)

আমাদের এই কিতাবটি অভিজ্ঞ আরবির শিক্ষকগণ পছন্দ করেছেন। ভাষাসাহিত্যে প্রখ্যাত আলিমগণ তাদের ছাত্রদের বাধ্যতামূলক পাঠ্যতালিক...
09/04/2026

আমাদের এই কিতাবটি অভিজ্ঞ আরবির শিক্ষকগণ পছন্দ করেছেন। ভাষাসাহিত্যে প্রখ্যাত আলিমগণ তাদের ছাত্রদের বাধ্যতামূলক পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বিশেষ ছাড়মূল্যে আপনার কপি সংগ্রহ করতে পারবেন।

আমাদের আকাবির। জীবনের গন্তব্য ঠিক করতে হলে তাঁদের জীবনী অধ্যয়নের বিকল্প নেই।বই : আল্লামা আনওয়ার শাহ কাশমিরী রহ.- জীবন ও ...
07/04/2026

আমাদের আকাবির। জীবনের গন্তব্য ঠিক করতে হলে তাঁদের জীবনী অধ্যয়নের বিকল্প নেই।

বই : আল্লামা আনওয়ার শাহ কাশমিরী রহ.- জীবন ও কর্ম

কুরআনের আয়াত, হাদিস ও বিশুদ্ধ ঘটনার আলোকে জাহান্নাম-বিষয়ক অসাধারণ একটি গ্রন্থ রচনা করেছেন সপ্তম হিজরি শতকের অন্যতম হাদিস...
05/04/2026

কুরআনের আয়াত, হাদিস ও বিশুদ্ধ ঘটনার আলোকে জাহান্নাম-বিষয়ক অসাধারণ একটি গ্রন্থ রচনা করেছেন সপ্তম হিজরি শতকের অন্যতম হাদিস বিশারদ ইমাম ইবনে রজব হামবলি রহ. (মৃত্যু 795 হিজরি)। গ্রন্থটি শত শত বছর যাবৎ জ্ঞানী-গুণীদের নিকট গ্রহণযোগ্যতার বিশেষ মর্যাদায় ভূষিত হয়ে আসছে। আখেরাত ও জাহান্নামের ভয় মুমিনের অন্তরে জাগিয়ে তুলতে গ্রন্থটির প্রভাব পাঠকমাত্র অনুধাবন করবেন। বাংলাভাষী পাঠকের প্রয়োজনীয়তা লক্ষ করে মাকতাবাতুল আফনান গ্রন্থটির হাদিসের তাখরিজসহ অনুবাদ প্রকাশ করেছে।

বই : জাহান্নামের ভয়াবহ দৃশ্য
মূল : ইমাম ইবনে রজব হামবলি রহ.
অনুবাদক : সালমান মোহাম্মদ
হাদিসের তাখরিজ : আবদুল হালিম নোমানি আল-আযহারি

★বইটি সংগ্রহের জন্য সরাসরি নিতে আসতে পারেন আমাদের বাংলাবাজার শাখায়, দোকান নং ১৭, ইসলামি টাওয়ার ( আন্ডারগ্রাউন্ড) ১১/১, মোবাইল : 01916584939 / 01778839441

সন্তানের তালিম-তরবিয়ত নিয়ে চমৎকার বই— আউলাদুনা।দুই ভলিউম। জর্ডানের ছাপা।
04/04/2026

সন্তানের তালিম-তরবিয়ত নিয়ে চমৎকার বই— আউলাদুনা।

দুই ভলিউম। জর্ডানের ছাপা।

মিশর থেকে ছাপানো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ'র পাঁচটি রচনা একসাথে।العالم والمتعلّم / الفقه الابسط / الفقه الاكبر / رسا...
03/04/2026

মিশর থেকে ছাপানো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ'র পাঁচটি রচনা একসাথে।

العالم والمتعلّم / الفقه الابسط / الفقه الاكبر / رسالة أبي حنيفة / الوصية

সাথে আছে আবদুল্লাহ আল গামিদির
عقيدة كل مسلم
সর্বমোট ৬ টি রচনার এক অনবদ্য সংকলন।

★ তা'লিক : ইমাম যাহিদ আল কাউসারি।
★ তাখরিজ : আবদুল হালিম নোমানি আল-আযহারি।

★ মাকতাবাতুল আফনান কর্তৃক মিশর থেকে ছাপানো, উন্নতমানের কাগজ, বাঁধাই এবং দুই কালার লেখা। হার্ড কাভার। পৃষ্ঠা-সংখ্যা ১৪৪

★ সরাসরি নিতে আসতে পারেন আমাদের বাংলাবাজার শাখায়, দোকান নং ১৭, ইসলামি টাওয়ার ( আন্ডারগ্রাউন্ড) ১১/১, মোবাইল : 01916584939।
01778839441

সুখবর!             সুখবর!!               সুখবর!!!আরবি ভাষা ও সাহিত্যের সাথে সম্পর্ক রাখে এমন যে কাউকে যদি জিজ্ঞাসা করা হ...
02/04/2026

সুখবর! সুখবর!! সুখবর!!!
আরবি ভাষা ও সাহিত্যের সাথে সম্পর্ক রাখে এমন যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বিংশ শতাব্দীর কয়েকজন আরবি সাহিত্যিকের নাম বলুন তাহলে দেখা যাবে সেই তালিকায় আলী তানতবীর নাম অবশ্যই থাকবে। আর সেই ব্যক্তি যদি ইসলামপ্রিয় হন তাহলে তো প্রথম বা দ্বিতীয় তে ওনার নাম বলবেন।
আলী তানতাবী সাহিত্যিক হওয়ার পাশাপাশি একজন বিচক্ষণ দরদী ও সাহসী দ্বীনের দায়ী ও ফকীহ ছিলেন। বেশ কয়েক বছর সুনাম ও দক্ষতার সাথে ইসলামী কাজার দায়িত্বও পালন করেছেন।সাহিত্য ও ফিকহ ছাড়া অন্যান্য ধর্মীয় ও জাগতিক বিষয়েও তার ধারণা ছিল ব্যাপক। তিনি প্রতিদিন নিয়মিত একশ থেকে তিনশ পৃষ্ঠা অধ্যায়ন করতেন।
তাঁর সময়ের নামী দামী প্রায় সকল পত্রিকার গুরুত্বপূর্ণ স্থানে তার লেখা থাকত। কয়েকটি পত্রিকার সম্পাদনার দায়িত্বও আদায় করেছেন। এছাড়াও টেলিভিশনের বেশ কয়েকটি জনপ্রিয় দ্বীনী অনুষ্ঠানও তিনি উপহার দিয়েছেন।
এত ব্যস্ততা সত্ত্বেও তিনি রেখে গেছেন ত্রিশের অধিক গ্রন্থ।
হাতেগোনা কয়েকটি প্রবন্ধ ছাড়া সাহিত্য নিয়ে তিনি কিছু লিখেন নি। তবে যা লিখেছেন তার সবই ছিল সাহিত্যের মোড়কে উপস্থাপিত। সাহিত্য নিয়ে স্বতন্ত্র লেখা তেমন একটা না থাকলেও অন্যন্য লেখার মাঝে মাঝে ছড়িয়ে দিয়েছেন উনার সাহিত্য ভাবনার মণিমুক্তা গুলো।
আলী তানতাবী কে নিয়ে অনেকেই লিখেছেন। কেউ তার ফিকহ নিয়ে লিখেছেন। কেউ লিখেছেন তার চিন্তা ও সংস্কার নিয়ে। কেউ লিখেছেন প্রতিপালন ও মুহাব্বত নিয়ে তার দর্শন সম্পর্কে। তবে তার সাহিত্য নিয়ে খুব কমই লেখা হয়েছে। অথচ উনার প্রথম পরিচয় হলো উনি একজন সাহিত্যিক।
উনার কিছু বই পড়ার পরই মনে হয়েছে স্বতন্ত্রভাবে সাহিত্য নিয়ে না লিখলেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সাহিত্য ভাবনাগুলো বলে দিয়েছেন। আরবি সাহিত্যের টুকটাক যা পড়া হয়েছে তাতে মনে হয়েছে তার সাহিত্য ভাবনা ও মূল্যায়নগুলো দীর্ঘ অভিগ্যতালদ্ধ গভীর ও ভারসম্যপূর্ন এবং সাহিত্যের ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী। যতক্ষণ না এগুলো এক মলাটে সুবিন্নস্তভাবে আসবে ততক্ষন এগুলোর কদর হবে না এবং তানতাবী সাহিত্যের পূর্ণ পরিচয় ফুটে উঠবে না।
নিজের অযোগ্যতা সত্ত্বেও তার প্রতি ভক্তি ও ভালোবাসার প্রেরণায় এবং আরবি সাহিত্যে প্রেমীদের কল্যাণের চিন্তায় এই কাজটি করার দুঃসাহসিকতা করলাম। তার রচিত বা তার প্রবন্ধ সমগ্র এমন ত্রিশের অধিক কিতাব অধ্যায়ন করে সাহিত্য সংক্রান্ত তার যত কথা পেয়েছি তা একত্র করলাম এবং ছয়টি অধ্যায়ে বিন্নস্ত করে الأدب العربي عند علي الطنطاوي শিরোনামে এই সংকলনটি তৈরী করলাম।
প্রথম অধ্যায়ঃ সাহিত্য ও সাহিত্যিক
এই অধ্যায়ে সাহিত্যের পরিচয়, প্রকার, সমালোচনা, গুরুত্ব, ইতিহাস, সাহিত্যের নামে বিভিন্ন অসাহিত্য, সাহিত্যিক কে? একজন ব্যক্তি কিভাবে সাহিত্যিক হয়? এই জাতীয় আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোচনা গুলো শিরোনাম দিয়ে একত্র করা হয়েছে
দ্বিতীয় অধ্যায়ঃ কবি ও কবিতা
এই অধ্যায় সাজানো হয়েছে কবিতার পরিচয়, গুরুত্ব, অবদান, পছন্দনীয় ও অপছন্দনীয় কবিতার মাঝে পার্থক্য, জাহেলী ইসলামী উমাইয়া আব্বাসী ও তার পরবর্তী যুগের বিভিন্ন কবি ও বিংশ শতাব্দীর অনেক কবিকে নিয়ে তার গুরুত্বপূর্ণ মূল্যায়ন গুলো দিয়ে
তৃতীয় অধ্যায়ঃ গদ্য ও গদ্যকার
এই অধ্যায়টি সৃজিত হয়েছে গদ্য ও তার বিভিন্ন ধরন, সফল ও ব্যর্থ গদ্যের পরিচয়, অতীত ও বর্তমানের অনেক গদ্যকারের ব্যাপারে তার যথাযথ মূল্যায়ন দিয়ে।
চতুর্থ অধ্যায়ঃ আরবি সাহিত্যের উৎস গ্রন্থ
এই অধ্যায়টি তে মূলত অতীত ও বর্তমানের যে সকল কিতাব কে সাহিত্যের উৎস মনে করা হয় তার অনেকগুলোর ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে এবং উনার দৃষ্টিতে সাহিত্যের উৎস গ্রন্থ হতে পারে এমন কিতাবগুলো কে উল্লেখ করা হয়েছে।
পঞ্চম অধ্যায়: নাহু সরফ বালাগাত নিয়ে তার ভাবনা, এই বিষয়গুলোর বিভিন্ন কিতাব ও আলেমদের ব্যাপারে উনার মন্তব্য, আরবি ভাষা ও তার বৈশিষ্ট্য, আরবী ভাষাবিদ ও অভিধান এবং গুরুত্বপূর্ণ অনেক লুগাবী তাহকীক নিয়ে তার যত আলোচনা আছে তা এই অধ্যায়ে একত্র করা হয়েছে।
ষষ্ট অধ্যায়ঃ শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি ওনার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ বিভিন্ন শিরোনামে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন জায়গায় কিছু টিকা যুক্ত করা হয়েছে। সেগুলো সাধারনত উনার আলোচনায় আসা বিভিন্ন লোকের জীবনী উল্লেখ ও তার ইলমী অবদানের পরিচয় দেওয়ার জন্য এবং ব্যক্তি ও কিতাব নিয়ে উনার মূল্যায়ন গুলোর যথার্থতা যাচাই এর জন্য লেখা হয়েছে। কোথাও কিছুটা দীর্ঘ হলেও তা উপকার থেকে খালী নয়।
এখানে তার যেই কিতাবগুলো থেকে চয়ন করেছি তার একটা তালিকা দিচ্ছি:
1- أبو بكر الصديق.
2- أخبار عمر.
3- أعلام التاريخ:
أ- عبد الرحمن بن عوف.
ب- عبد الله بن المبارك
ج- القاضي شريك.
د- الإمام النووي.
ه - أحمد بن عرفان الشهيد.
4- البواكير.
5- بغداد؛ ذكريات ومشاهدات.
6- تعريف عام بدين الإسلام.
7- الجامع الأموي.
8- حكايات من التاريخ.
9- دمشق؛ صور... من جمالها وعبر... من نضالها.
10- ذكريات (ثمانية مجلدات).
11- رجال من التاريخ.
12- صور من الشرق في إندونسيا.
13- صور وخواطر.
14- فتاوى علي الطنطاوي.
15- فصول إسلامية.
16- فصول في الثقافة والأدب.
17- فصول في الدعوة والإصلاح.
18- فصول اجتماعية.
19- فكر ومباحث.
20- في سبيل الإصلاح.
21- قصص من التاريخ.
22- قصص من الحياة.
23- مقدمات الطنطاوي.
24- مقالات في كلمات(المجلدان).
25- مع الناس.
26- من حديث النفس.
27- من نفحات الحرم.
28- نور وهداية.
29- هتاف المجد.
30- تعليقاته على صيد الخاطر.

আল্লাহ তাআলা আলী তানতাবী রহ. কে ক্ষমা ও সন্তুষ্টি দান করুন। এই কিতাব ও তার সংকলক কে কবুল করুন। তার অন্যান্য কাজগুলোও কে কবুল করুন। আমীন

বই পরিচিতি
-----------------
নাম: আল আদাবুল আরাবি ইনদা আলী আত- তানতাবী
লেখক : Abu Rafa'n Siraj
প্রকাশক: Abdul Halim Numani Al-Azhari
প্রকাশনায় : Maktabatul Afnan মাকতাবাতুল আফনান
অনলাইন পরিবেশক : As Sunan BookShop. Rokomari.com . Maktabatul Afnan
অর্ডার করতে কল করতে পারেন
☎️ 01778839441
☎️ বাংলাবাজার শাখা
☎️ 01916584939 ( বিকাশ পার্সোনাল )

আলহামদুলিল্লাহ! মাকতাবাতুল আফনান এর বাংলাবাজার শাখায়  #কালয়ুবী কিতাবটির নতুন ছাপা চলে এসেছে। যারা অপেক্ষায় ছিলেন তারা দ্...
01/04/2026

আলহামদুলিল্লাহ!
মাকতাবাতুল আফনান এর বাংলাবাজার শাখায় #কালয়ুবী কিতাবটির নতুন ছাপা চলে এসেছে।
যারা অপেক্ষায় ছিলেন তারা দ্রুত চলে আসুন আমাদের বাংলাবাজার শাখায় ।

Address

Bangladesh

1600

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801955249266

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul Afnan মাকতাবাতুল আফনান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Maktabatul Afnan মাকতাবাতুল আফনান:

  • Want your organization to be the top-listed Government Service?

Share