আলোর সন্ধান D.N.B

আলোর সন্ধান D.N.B Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোর সন্ধান D.N.B, Social service, পশ্চিম দেওভোগ পানির টাংকি সংলগ্ন, Narayanganj.

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই এস এস সি পরীক্ষা। তোমরা গত কয়েক বছর ধরে যে কঠোর পরিশ্রম ক...
21/04/2026

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই এস এস সি পরীক্ষা। তোমরা গত কয়েক বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছ, তার ফল পাওয়ার সময় এসেছে। তোমাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা, যা এ দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক।

“আলোর সন্ধান D.N.B. (মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)” এর পক্ষ থেকে ২০২৬ সালের এস এস সি / দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের মেধা, ধৈর্য আর একাগ্রতা দিয়ে সফলভাবে এই পরীক্ষা অতিক্রম করবে বলে আমাদের বিশ্বাস। ভালো রেজাল্টের পাশাপাশি তোমরা সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত এক একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো, আমরা এটাই চাই।

তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এগিয়ে যাও আত্মবিশ্বাসের সাথে!

শুভেচ্ছান্তে,
আলোর সন্ধান D.N.B.
(মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)
২১ এপ্রিল, ২০২৬ ইংরেজি
০৮ বৈশাখ, ১৪৩৩ বাংলা
০৩ জিলকদ, ১৪৪৭ (🌙) হিজরি

একটি শোক সংবাদ আলোর সন্ধান D.N.B (মানব কল্যাণে নিয়োজিত সংগঠন) এর সহ সভাপতি জনাব জাহিদ হাসান রাজন গত ১৩/৪/২০২৬ রাত আনুমান...
14/04/2026

একটি শোক সংবাদ

আলোর সন্ধান D.N.B
(মানব কল্যাণে নিয়োজিত সংগঠন) এর সহ সভাপতি
জনাব জাহিদ হাসান রাজন গত ১৩/৪/২০২৬ রাত আনুমানিক ১০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

জানাজার নামাজ এর সময়ঃ
বাদ যোহর বেপারী পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।

১৪/৪/২০২৬ইং

"শুভ নববর্ষ ১৪৩৩ বাংলা".সবাইকে নববর্ষের শুভেচ্ছা.. নব সূর্যের আলোয় আলোকিত হোক সকল প্রান, মূছে যাক গ্লানি।               ...
13/04/2026

"শুভ নববর্ষ ১৪৩৩ বাংলা".সবাইকে নববর্ষের শুভেচ্ছা..
নব সূর্যের আলোয় আলোকিত হোক সকল প্রান, মূছে যাক গ্লানি।

শুভেচ্ছান্তে

প্রতিষ্ঠাতা ও সভাপতি
শাহ আব্দুল হালিম

সাধারণ সম্পাদক @
মোঃ সালাহউদ্দিন পিন্টু
আলোর সন্ধান D.N.B
(মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)

"সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজিক পরিবেশ অনেকটাই  ভালো রাখা যায়"আপনার কাছে এই পোস্ট টা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনার এ...
01/04/2026

"সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজিক পরিবেশ অনেকটাই ভালো রাখা যায়"
আপনার কাছে এই পোস্ট টা ভালো লাগলে শেয়ার করে দিবেন।
আপনার একটা শেয়ারে হয়তো কারো উপকারে আসতে পারে।
০১/০৪/২০২৬ইং

১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, আমরা তোমাদের ভুলবো না, সবাইকে স্বাধীনতা দিবস শুভেচ্ছা. আলোর সন্ধান D.N.B (ম...
26/03/2026

১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে
এই স্বাধীনতা, আমরা তোমাদের ভুলবো না, সবাইকে স্বাধীনতা দিবস শুভেচ্ছা.
আলোর সন্ধান D.N.B
(মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)
২৬/০৩/২০২৬ইং
৬ই চৈত্র ১৪৩২ বাংলা

নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে! আর কত মৃত্যু চোখে দেখতে হবে?!দৌলতদ...
26/03/2026

নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে! আর কত মৃত্যু চোখে দেখতে হবে?!

দৌলতদিয়ায় ফেরী দুর্ঘটনায় আমরা আলোর সন্ধান পরিবার শোকাহত। আল্লাহ সবার প্রতি সহায় হোন এবং প্রিয় জনদের শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
আমিন।

ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোর সন্ধান D.N.B ( মানব কল্যাণে নিয়োজিত সংগঠন) এর পক্ষথেকে  সকলকে জানাই আন্তরিক অভিব...
20/03/2026

ঈদ মোবারক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
আলোর সন্ধান D.N.B ( মানব কল্যাণে নিয়োজিত সংগঠন) এর পক্ষথেকে সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।

প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা
উপদেষ্টা মন্ডলি,সহ সভাপতি মন্ডলি
ও সকল কর্যকারী কমিটির সদস্য গন এর পক্ষে–––

শাহ আব্দুল হালিম
(প্রতিষ্ঠাতা ও সভাপতি)
আলোর সন্ধান D.N.B

মোঃ সালাহউদ্দিন পিন্টু
(সাধারণ সম্পাদক)
আলোর সন্ধান D.N.B
২০/০৩/২০২৬ইং
রোজ শুক্রবার

আলহামদুলিল্লাহ। আলোর সন্ধান D.N.B এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বাবলম্বি প্রোজেক্ট এর আওতায়  দুইজন আর্থিকভাবে...
18/03/2026

আলহামদুলিল্লাহ।
আলোর সন্ধান D.N.B এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বাবলম্বি প্রোজেক্ট এর আওতায় দুইজন আর্থিকভাবে অসচ্ছল ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার করে মোট এক লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ আলোর সন্ধান D.N.B (মানব কল্যাণে নিয়োজিত) সংগঠন এর "প্রধান পৃষ্ঠপোষক"
"ইউরোটেক্স নিটয়্যার লিঃ মাননীয় চেয়ারম্যান"
জনাব বেলাল আহমেদ সাহেব কে।
১৮/০৩/২০২৬ইং

মহান ২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন,সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।সকলকে আন্তর্জাতিক...
20/02/2026

মহান ২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন,সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
আলোর সন্ধান D.N.B
একটি ( মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)

Happy Birthday Shah Abdul Halim ✨🎉On this special day, we celebrate the beautiful moment you entered this world to sprea...
01/02/2026

Happy Birthday Shah Abdul Halim ✨🎉

On this special day, we celebrate the beautiful moment you entered this world to spread positivity and inspiration. You are truly one of a kind. May Allah grant you a long, meaningful life filled with success and peace.

And finally, I hold this hope for you—that you continue to stand beside the helpless, expand the circle of the Family even further, and may Allah always be your support and helper.

❤️

31/12/2025

আজ কথা বলার জন্য কোনো শব্দ যথেষ্ট নয়।
বিরোধ থেমে গেছে, মতভেদ নীরব হয়েছে।
রাজনীতির কোলাহল আজ স্তব্ধ—
কারণ মৃত্যু সব পরিচয় মুছে দেয়।
আর মৃত্যু এটাই চিরন্তন সত্য।

তিনি এখন সময়ের পাতায় লেখা একটি নাম,
স্মৃতির গভীরে স্থির হয়ে থাকা এক অধ্যায়।
শূন্যতা থাকে, অস্বীকার করা যায় না।

পরপারে ভালো থাকুন,এ দেশের মাটি ও মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে,মানুষের মাঝে আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। আল্লাহ্‌ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

শোক বার্তাঃবাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, বাংলাদেশের প্রথম নারী প্রধান...
30/12/2025

শোক বার্তাঃ
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র,
"বেগম খালেদাজিয়া" মৃত্যুতে আমরা গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
তার মৃত্যুতে বাংলাদেশের যে অপূরনীয় ক্ষতি হয়েছে বাংলাদেশ যেন তা তারাতারি কাটিয়ে উঠতে পারে।
আলোর সন্ধান D.N.B
(মানব কল্যাণে নিয়োজিত সংগঠন)
পশ্চিমা দেওভোগ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। ৩০/১২/২০২৫ইং

Address

পশ্চিম দেওভোগ পানির টাংকি সংলগ্ন
Narayanganj

Telephone

+8801711317588

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর সন্ধান D.N.B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোর সন্ধান D.N.B:

Share

Category