10/09/2025
তারুণ্যের জাগরণে দক্ষতার বিকাশ-২০২৫ শিরোনামে (অগ্নিদুর্ঘটনা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে করণীয় এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক) একটি কর্মশালা বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ-এ ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, (এন), বিসিজিএম, পিএসসি, বিএন, জিএম (এডমিন), ডিইডব্লিউ লিঃ ও সহ-সভাপতি, বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় ও সঞ্জয় খান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বন্দর, নারায়ণগঞ্জ।