30/03/2024
আজ 'স্লোগান' এর প্রতিষ্ঠাবার্ষিকী।
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হই, এই বিশ্বাসকে ধারণ করে ৩১ মার্চ ২০১৯ থেকে স্লোগান সংগঠনের পথচলা। আমরা বিশ্বাস করি আত্মসমালোচনা, মানসিক চর্চা, ভালবাসা ছাড়া আত্ম উন্নয়ন সম্ভব নয়, আর আত্ম উন্নয়ন না হলে, সমাজে ভাল কোন কাজ করা সম্ভব না! আত্ম উন্নয়নের যাত্রা বন্ধুর। কিন্তু ধীরে ধীরে আমরা এই ভ্রমণটা করতে চাই। অনুপ্রাণিত হতে চাই সেই সকল মানুষদের কাছ থেকে যারা তাদের নিজ কর্মের সুকুমার বৃত্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মানব সমাজে, তাদের সৃষ্টি শীলতা ,আত্মত্যাগ , ভালবাসার অনুরণন ছড়িয়ে দিতে চাই তরুন প্রজন্মের কাছে।