বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad, Narayanganj.

Bangladesh Islami Chhatra Parishad is a Non-Political and Social Student Organization Committed to Solving the Problems Of Students.
বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ ইহা একটি অরাজনৈতিক ও ছাত্রদের সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ সামাজিক ছাত্র সংগঠন।

প্রোগ্রামের প্রস্তুতি চলমান তারিখটা ১৫- বার'টা আগামীকাল বৃহস্পতিবার
14/01/2026

প্রোগ্রামের প্রস্তুতি চলমান
তারিখটা ১৫- বার'টা আগামীকাল বৃহস্পতিবার

আগামী -১৫ ই জানুয়ারী বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad ও যুবসমাজের উদ্যােগে অনুষ্ঠিত হতে ...
12/01/2026

আগামী -১৫ ই জানুয়ারী বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad ও যুবসমাজের উদ্যােগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ইসলামিক সাংস্কৃতিক কনসার্ট।

আপনার উপস্হিতি আমাদের প্রাণবন্ত করবে।

শোকবার্তাবাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি  মুফতি দেলোয়ার আল হুসাইন এর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে বাংলাদেশ ...
21/12/2025

শোকবার্তা

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি দেলোয়ার আল হুসাইন এর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের বর্তমান সভাপতি মাওলানা ইমরান শফি ও সাধারণ সম্পাদক মুফতি সাকিব সাইফী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন,
মরহুম একজন দ্বীনদার, নেককার ও আদর্শবান অভিভাবক ছিলেন। তাঁর ইন্তেকাল শুধু পরিবারের জন্য নয়, সমাজেও এক অপূরণীয় ক্ষতি।
তাঁরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

18/10/2025

ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয় শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখছেন
বিশিষ্ট আলেম সমাজ সেবক মুফতি আনিসুর রহমান কাসেমী (হাফি.)

ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ, সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি!ছাত্রসমাজই হলো সমাজ পরিবর্তনের অগ্রভাগ,তারা কলমে, চিন্তায়, স...
16/10/2025

ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ, সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি!

ছাত্রসমাজই হলো সমাজ পরিবর্তনের অগ্রভাগ,
তারা কলমে, চিন্তায়, সংগ্রামে নেতৃত্ব দিবে দেশের প্রতিটি ন্যায় ও আদর্শের আন্দোলনে। ছাত্রসমাজে জেগে উঠলে জেগে উঠে দেশ যার জলন্ত প্রমাণ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান।

কিন্তু বাস্তবতা কী? কল্যাণমূলক রাষ্ট্র গঠন তো দূরের কথা, সামাজিক কাজেও অংশগ্রহণের মানসিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে। নিজের চারপাশের সমস্যাগুলো যেন আমাদের চোখে আর ধরা পড়ে না,অন্যায়ের প্রতিবাদে নীরবতা, সমাজ উন্নয়নে উদাসীনতা, আর ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন যেন নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে।

তাহলে প্রশ্ন একটাই!? আমরা কি এইভাবেই চলবো?
নাকি আবার নতুন করে জেগে উঠবো, চিন্তায়, চেতনায়, পরিবর্তনের অঙ্গীকারে?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আয়োজন!

"কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয়" একটি প্রেরণামূলক আলোচনা সভা

এখানে আমরা আলোচনা করবো,
কেন আজকের ছাত্ররা সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অনাগ্রহী হচ্ছে? এর মূল কারণ কী? কীভাবে আবার ছাত্রসমাজ হতে পারে ইতিবাচক পরিবর্তনের দূত? কীভাবে নৈতিক, দায়িত্বশীল ও কল্যাণমুখী নেতৃত্ব গড়ে তোলা যায়?

📅 তারিখ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
🕓 সময়: বিকাল ৪টা
📍 স্থান: তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট, ডাঁচবাংলা, চিটাগাংরোড

চিন্তায়, চেতনায়, পরিবর্তনে আমরা একসাথে এগিয়ে যাই।
ছাত্র হওয়া মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়,
ছাত্র হওয়া মানে সমাজের pulse অনুভব করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো,দেশের জন্য চিন্তা করা, কাজ করা, স্বপ্ন দেখা, একটি সুন্দর, ন্যায্য, কল্যাণমূলক রাষ্ট্র গড়ার।

তাই আসুন!
নিজের দায়িত্ব চিনুন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এগিয়ে আসুন, একটি সভা, একটি চিন্তা, একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ।

আপনিও আসুন,আমরা একসাথে পরিবর্তনের যাত্রা শুরু করি।

গত ঈদের মত এবার ও ইসরায়েলি পণ্য বয়কট করুন।কেন্দ্রীয় সভাপতি : বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ
30/03/2025

গত ঈদের মত এবার ও ইসরায়েলি পণ্য বয়কট করুন।

কেন্দ্রীয় সভাপতি : বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ

এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষায় GPA-5 প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ইসলামী ছ...
15/10/2024

এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষায় GPA-5 প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ।

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী বৈঠক আজ সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি দেলওয়ার আল হুসাইনীর সভাপতিত্বে...
04/10/2024

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী বৈঠক আজ সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি দেলওয়ার আল হুসাইনীর সভাপতিত্বে সেক্রেটারী এম এম সাকিব সাইফীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইমরান বিন শফি, সহ-সভাপতি লোকমান হোসাইন, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান, স্কুল-কলেজ সম্পাদক আরিফ হাসান, সংস্কৃতি সম্পাদক আরমান হোসাইন,ছাত্র কল্যাণ সম্পাদক আহমাদ শরীফ, কার্যনির্বাহী সদস্য আবু সাদ হুজায়ফা, সামছুদ্দোহা প্রমূখ।

27/08/2024

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ ইহা একটি অরাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠন।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ - Bangladesh Islami Chhatra Parishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share