শিক্ষা জাতির মেরুদন্ড

শিক্ষা জাতির মেরুদন্ড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষা জাতির মেরুদন্ড, Library, loxemipur. bolihar. naogaon, Naogan.

31/07/2018

♥...প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন/প্রস্তুতি নিবেন/তারা দেখুন বিস্তারিত..♥..A to Z
,
যেভাবে পড়লে প্রাইমারিতে শিক্ষক হিসেবে আপনার
চাকরি হবেই!!!
প্রথমেই পরীক্ষার মান বণ্টন : লিখিত পরীক্ষার নম্বর
৮০। মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে।
বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি
বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন
থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের
কজন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই
কাটা যাবে ১ নম্বর।
# পরীক্ষার হলে করণীয় :
প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। বই, উত্তরপত্র, নোট,
কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ ইলেকট্রিক
ঘড়ি ও কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা
যাবে না। উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে।
অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে।
কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি
বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে
একাধিক উত্তরটি বাতিল হবে ও নম্বর কাটা যাবে।
কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেয়া যাবে না। রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড,
জেলা কোড, উপজেলা/থানা কোড, সেক্স কোড নম্বর
অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে।
ওএম আর শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল
নম্বরের নিচের বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা
কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পুরো ভরাট করতে
হবে। হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট
নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে
হবে।
, ♥ প্রথম ধাপ
তিনটা পাঠ শেষ করতে হবে,
বিসিএসের কোশ্চেন
primary question
নিবন্ধনের কোশ্চেন
,
বিসিএস এর কোশ্চেন গুলো solve করবেন প্রথমে english vocabulary গুলো ভালো করে দেখুন
,
আর প্রাইমারিতে জটিল কোন ম্যাথ দিবেনা বিসিএস এর ছোট ছোট ম্যাথ গুলো দেখুন কমন পাবেন,
বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান বিভাগ ভালো করে শেষ করুন jobsolution দেখুন বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা অপশনের পরিচিত পড়ে নিন সোজা কথা বিসিএস এর প্রশ্ন ঝালাপালা করে ফেলুন,
,
literacy থেকে একটা কমন পাবেন substitution থেকে একটা কমন পাবেন, synonym antonym থেকে একটা কমন পাবেন, এনালগ ই থেকে একটা কমন পাবেন, বিসিএস থেকে বিগত প্রাইমারিতে প্রায় 30 টা প্রশ্ন কমন আসে প্রাইমারি বিগত বছরের কোশ্চেন গুলো সংস্করণ প্রত্যেকটা অংক হুবহু কমন পাবেন,
নিবন্ধনের কোশ্চেন গুলো solve করুন এই তিনটা পাঠ প্রথমে শেষ করে ফেলুন মানে তিন মাসে ঝালাপালা করে ফেলুন ফুল কমন পাবেন,
,
আবারও বলছি তিন মাসে bcs, primary, নিবন্ধন এই তিনটা পার্টের কোশ্চেন ঝালাপালা করে ফেলুন কমন না পড়লে এক্সাম শেষ নক করবেন,
আর কমন পড়েছে কিনা সে বিষয়ে wetness সহকারে পোস্ট করা আছে দেখুন গুরুপের সার্চ বক্সে গিয়ে নিজের চোখে লেখা দেখে নিন অথবা আমার নাম দিয়ে সার্চ দিন সব নোট গুলো পোস্টগুলো পাবেন আর নিচের অধ্যায়গুলো ভালো করে খেয়াল করুন
,
# বাংলা
জোর দিতে হবে : বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি
জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত
ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে
হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও
জীবনী সম্পর্কে। এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের
লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক
পরিচিত, বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক
হবে।
বিগত পরীক্ষায় যা এসেছে : ২৭ জুন ও ২৮ আগস্ট ২০১৫
নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার
প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাকরণ থেকে
ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ,
অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ,
সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ
থেকে প্রশ্ন এসেছে। সাহিত্য অংশে গল্প বা
উপন্যাসের রচয়িতা, কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির
নাম থেকে প্রশ্ন ছিল।
# ইংরেজি
জোর দেয়ার দরকার : ইংরেজি গ্রামারে Right forms of
verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration,
Spelling, Sentence Correction-এর নিয়ম জানতে হবে এবং
গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ
করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym
ভালোভাবে শিখতে হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষার
প্রশ্ন সমাধান করলে ভালো করা যাবে।
বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই পর্যায়ের
পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে।
# গণিত
যা শেখা ও করা প্রয়োজন : পাটিগণিতের পরিমাপ ও
একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি,
ভগ্নাংশ, বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন
থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের
করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই
সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতিতে
প্রস্তুতি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত
ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে।
মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই বিশেষত অষ্টম ও নবম-দশম
শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
# সাধারণ জ্ঞানঃ
যা গুরুত্ব দিয়ে পড়া প্রয়োজন : প্রশ্ন বেশি আসে
বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস,
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা
ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র
ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে
প্রশ্ন আসে।.
# আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা,
রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা থেকে খেলাধুলা
প্রশ্ন থাকে
#সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি,
খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
নিয়মিত বেশি বেশি পত্রিকা পড়ার অভ্যাস করলে
সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহজ হবে।
বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই ধাপের পরীক্ষায়
অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস,
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়।
, নোটটা টাইমলাইনে শেয়ার করে রাখুন,
যখন যা মনে থাকবেনা টাইমলাইনে শেয়ার করা পোস্ট থেকে বুঝে বুঝে অধ্যায়গুলো শেষ করুন বিশেষ কিছু অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রত্যেক বছর question থাকবেই,
,
যারা এখনো গ্রুপে জয়েন হননি জয়েন করে একটিভ হন পরে shortcut নোটগুলো দেয়া হবে
,
নিয়মিত পাঠককে ধন্যবাদ
লিটন,,,,,,

14/07/2018
দুনিয়াটা বড়ই আজব।
15/05/2018

দুনিয়াটা বড়ই আজব।

14/01/2018

আমি সবসময় ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেক কিছু শিক্ষামূলক পোষ্ট দিতে পারি না।

24/04/2017
09/03/2017

কারক ও বিভক্তি মনে রাখার কৌশল!!!
-
▶ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক...................................
১। কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা
বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’
বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া যায়, সেটিই কর্তা বা
কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে
কর্তৃকারক।
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে
কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা
কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’
বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র
বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে
রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’
বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে
উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে
কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান
বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়।
স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি। মনে রাখার উপায়
হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে
প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন
মানুষ ভিক্ষারীকে দান করে কোন
স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত
ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান
করে কোন স্বার্থ ছাড়াই।
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে
অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের
সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে
উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি
কাল বা সময়।
বিভক্তি মনে রাখার উপায়:.
বাংলায় বিভক্তি সাত প্রকার।
প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং
কর্তৃক ।
চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির
মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং
চেয়ে ।
ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে ৷

17/07/2016

(বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীগনকে উৎসর্গ করলাম)

ঘুম থেকে উঠে একজন ব্যাচেলর ছেলে যদি দেখে তার পকেটে শুধুমাত্র ১০টাকার একটা নোট আছে,, তাহলে সে সকালের নাস্তার কথা চিন্তা না করেই একটা সিগারেট ধরাবে,,
তারপর চিন্তা করতে বসবে,,কিভাবে বাকি দিনটা কাটাবে,,

কোথায় কোথায় বাকিতে খাবার পাওয়া যাবে তার একটা লিস্টি মনে মনে সাজিয়ে নিবে,, তারপর লম্বা একটা ঘুম দিবে,,,

ব্যাপারটা যতটা ইন্টারেস্টিং ততটাই বিষাদময়,,,
এই সিগারেটের প্রতিটা ধোয়ার কুণ্ডলি তাকে মনে করিয়ে দিবে তার বাবা মায়ের অভাবের সংসার,,ছোট ভাই বোনের স্কুলের ছেড়া ড্রেস,, প্রেমিকার বিয়ে,,,

এই গল্পটা ভার্সিটি পড়ুয়া হাজার তরুণের গল্প,,এই গল্পে শুধু হতাশা আর অভাব মিশে নেই,,আরো অনেক অজানা কথা লুকিয়ে থাকে,,,যে কথা কখনো প্রকাশ পায় না,,

মেয়েদের ব্যাপারটা অবশ্য আলাদা,,ওরা ছেলেদের মত অভাবটা টের পায় না,, অভাব কাটানোর জন্য ওরা লাল লিপিস্টিক আর কাল টিপ বেছে নিতে পারে কিন্তু ছেলেরা তা পারে না,,,
প্রতিটা ছেলের জীবনের ডায়রির প্রতিটা পাতায় অভাব লেপ্টে থাকে,,,

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের তীর্থঘর নয়,, ইহা বেকার তৈরির কারখানাও বটে,,,
প্রতিবছর যেভাবে বেকার জন্ম দিচ্ছে,, একদিন হয়তো এই বিশ্ববিদ্যালয় মাতার মিসক্যারেজড হয়ে যাবে,,

চীন এত উন্নত দেশ,,,অথচ এই চীনে একসময় সরকার, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল ১২ বছরের জন্য,,, শুধুমাত্র গ্রাজুয়েটদের চাকরি দিতে পারে নি বলে,,,

এই ১২ বছরে সবাই নিজ নিজ বাড়িতে কারখানা খুলেছিল,, কারিগরি সর্ট কোর্স করে,, বড় কারখানা খোলারও টাকা ছিল না তখন,, চীনারা নিজেরা সাবলম্বী হয়েছে নিজেদের প্রচেষ্টায়,, কেউ সরকারের দয়ার আশায় বসে থাকে নি,, এই চীন বর্তমানে পুরু বিশ্ব কাপাচ্ছে,,,

আমাদের দেশেও এমন একটা পরিবর্তন দরকার,,
সরকার কখনওই আমাদের সবার চাকরি নিশ্চিত করতে পারবে না,,,নিজেরাই সাবলম্বী হতে শিখতে হবে,,

আমাদের বাঙগালিদের আত্বসম্মানবোধ বেশি,,আমরা মনে করি,, পড়াশুনা করলে সবসময় শার্ট পেন্ট পড়তে হবে,, ছোট কাজ করা যাবে না,, তাতে মান সম্মান কমে যাবে,,লোকে কি বলবে!!!!

শিক্ষা কখনওই জাতিকে উন্নতির শীর্ষে উঠাতে পারে না,, উন্নতি করতে হলে লাগবে কর্মঠ হাত,, সেটা চাকরি করাই হোক আর মাটি কাটাই হোক,,,
বিদেশের মাটিতে গিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে দেশে এসে কোট টাই না পড়ে নিজ দেশ থেকেই না হয় কাজটা শুরু করি!!!

একবার আত্বসম্মানের কথা ভুলে গিয়ে কাজ শুরু করেই দেখি না,, কি হয়!!!

সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি,, একটা লোক এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকলে শিক্ষিত লোকগুলো পাশ কাটিয়ে চলে যায়,,,আর এগিয়ে আসে অশিক্ষিত রিক্সা ড্রাইভাররা,,

পত্রিকায় দেখি,, লাখ টাকা কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়েছে অমুক রিক্সা ড্রাইভার কিংবা তমুক দিন মজুর,, কোন শিক্ষিত অফিসারকে দেখি না,,লক্ষ টাকার ঘুস ফিরিয়ে দিতে,,,

বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় কোন ভিটামিন নেই,, কোন পুষ্টি নেই,,,, এই পুষ্টিহীন শিক্ষা অর্জন করে শুধু বেড়েই উঠছি,,আমাদের বুদ্ধির বিকাশ হচ্ছে না,, শরীরে মানবতা নামক এন্টিবডি তৈরি হচ্ছে না,,,

বিশ্বাস হচ্ছে না?? আয়নায় নিজের চেহারাটা দেখুন,,
আমরা চরম পুষ্টিহীনতায় ভুগছি,,,.........

10/05/2016

জীবন মানে একটি গল্প-
Life means a story
সময় খুব অল্প –
Time is very short
যাবে একদিন ঝরে-
Someday it will fall down
থাকবে স্মৃতি পরে-
Only memories will last (forever)
তবুও কেন এত আশা -
Nevertheless why so much hope
স্বপ্ন বাধে বাসা-
Dreams build a home
তাকে নিয়ে বাধব ঘর –
I would form a family with him/her
যে হবেনা পর-
Who is not going to be separated
নষ্ট জীবন
-Spoiled life
নষ্ট ভাবনা-
Corrupted thoughts
কষ্ট পাওয়া শুধু-
Just having troubles
স্পষ্ট করে যায় না বলা-
Cannot be said clearly
কোথায় সুখের সিন্ধু-
where the ocean of happiness is
কোথায় আছে সুখের আকাশ?-
Where is the sky of happiness?
কোথায় সুখের হাওয়া?-
Where is the air of happiness ?
হঠাৎ কোথাও দেখা পেলেও-
If it is found somewhere all of a sudden
যায়না তাকে ছোয়া-
It cannot be touched

09/05/2016

Re Post
আসুন কিছু প্রশ্নবোধক বাক্য দেখে নিই।


How Was - কেমন ছিলো?
Don't Say - বল না।
Very Well - খুব ভালো।
That's Why- এই কারনে।
For What- কি জন্য
Very handy - খুব শীগ্রই,
That means - তার মানে,
No mention - এ আর কি,
Oh sure - ও নিশ্চয়ই,
Oh s**t - ধ্যাত্তেরি,
Suppose - মনে করো,
Shut up! - চুপ কর!
Wow! - বাহ দারুণ তো!
It's enough - যথেষ্ট হয়েছে,
That I know - তা তো জানি,
Well, let me see - আচ্ছা দেখি,
This way - এভাবে,
That way - সেভাবে,
By whom - কার দ্বারা?
To whom - কার কাছে?
For whom - কার জন্য?
With whom - কার সাথে?
About whom - কার সম্বন্ধে?
Before whom - কার আগে?
After whom - কার পরে?
Without whom - কাকে ছাড়া?
With what - কিসের দ্বারা?
For what - কি জন্য?
From what - কি থেকে?
About what - কি সম্বন্ধে?
After what - কিসের পরে?
Before what - কিসের আগে?
Without what - কি ছাড়া?
How many? - কতগুলো?
How much? - কি পরিমাণ?
How often? - কতদিন?
How far? - কতদূর?
How fare? - কত ভাড়া?
How long? - কতক্ষণ?
How fast? - কত দ্রুত?
How dare? - কোন সাহসে?
How much longer? - আর কতক্ষণ?

ভাল লাগলে কমেন্ট করে জানান
G=good
T=thanks
E=excellent
লিখে কমেন্ট করবেন।.....MK ALAM.

09/05/2016

মনের বাজারে গিয়ে ছিলাম ভাল বাসা কিনতে,,,কিন্ত আমি গরিব বলে কিনতে পারি নী,,,খালি হাতে ফিরিনী,,, কষ্টের দাম অনেক কম,,,তাই মন ভরে কষ্ট নিয়ে নিলাম,,,
♦♦♦♣
কাউকে ব্যাথা দিয়ে 'Sorry'
বলাটা খুব সহজ। কিন্তু কারো কাছ
থেকে ব্যাথা পেয়ে 'It's Ok' বলা
অনেক কঠিন। তাই কাউকে ব্যাথা
দেওয়ার আগে একটু ভেবে নিন।
♦♥♦♥♦♥♦
আসলে কিছু কিছু মানুষ পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়।তার জীবনে সুখ বলে কিছু থাকে না।
♥♥♥♥♥♥
মানুষ মানুষকে যত বড় উপকারই
করুক না কেন, পরবর্তীতে
সামান্য ক্ষতি করলে সেই
উপকারের
কথা বিন্দুমাত্র মনে থাকে
না !!
দোষে গুণে মিলেই আমরা
মানুষ !!সুতরাং কেউ ক্ষতি
করলেও তাঁর পূর্বের উপকারের
কথা আমাদের মনে রাখা
উচিৎ।
সোহান,,,,,

নামাজের গুরুত্বপূর্ন বিষয়।
09/05/2016

নামাজের গুরুত্বপূর্ন বিষয়।

Address

Loxemipur. Bolihar. Naogaon
Naogan

Telephone

01922571085

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা জাতির মেরুদন্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category