Rasulpur

Rasulpur Niamatpur, Naogaon, Rajshahi, Bangladesh

02/04/2026

মধ্য ইসরায়েলের পেতাহ টিকভায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ।

মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথের কথা রিপোস্ট করে IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মুসাভি:যে ইরানকে প্রস্তুরযুগে পাঠ...
02/04/2026

মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথের কথা রিপোস্ট করে IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মুসাভি:

যে ইরানকে প্রস্তুরযুগে পাঠিয়ে দিতে চাও, সে ইরান নয় ; বরং তোমরাই তোমাদের সেনাদের কবর রচনা করছ।

হলিউডের ভ্রান্ত ধারণা তোমাদের মগজ এমনভাবে বিষাক্ত করেছে যে, মাত্র ২৫০ বছরের ইতিহাস নিয়ে তোমরা ৬,০০০ বছরের পুরোনো এক সভ্যতাকে হুমকি দিতে আসছো।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কৌশলগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রধান কামাল খারাজি তেহরানে তার নিজ বাসভবনে এক ভয়াবহ ...
02/04/2026

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কৌশলগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রধান কামাল খারাজি তেহরানে তার নিজ বাসভবনে এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন।

এতে তিনি গুরুতর আহত হলেও তার স্ত্রী নিহত হয়েছেন।

* নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, খারাজি পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সাথে একটি সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি ও সমন্বয় তদারকি করছিলেন।

* এই হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়; তবে বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের মধ্যে চলমান অনানুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতা নস্যাৎ করার ইসরায়েলি প্রচেষ্টা হতে পারে।

মার্কিন সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন যে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটির মতো উপসাগরীয় মার্কিন ঘাঁটিগু...
02/04/2026

মার্কিন সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন যে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটির মতো উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইল ও ড্রোন হামলার চরম ঝুঁকিতে রয়েছে।

অধিকতর সুরক্ষার জন্য তারা মার্কিন বাহিনীকে অপেক্ষাকৃত নিরাপদ স্থান সৌদি আরবের পশ্চিমাঞ্চলে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তবে বাইডেন বা ট্রাম্প—কোনো প্রশাসনই শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করেনি।

ফলাফল, সে ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে গুরুত্বপূর্ন সব মার্কিন এসেট ধ্বসিয়ে দিয়েছে ইরান।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আজ সকালে তেহরানে চালানো ইসরায়েলি হামলার কিছু ছবি।
01/04/2026

আজ সকালে তেহরানে চালানো ইসরায়েলি হামলার কিছু ছবি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে কাতারের লক্ষ্যবস্তুতে ৩টি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে। কাতারি সশস্ত্র বাহ...
01/04/2026

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে কাতারের লক্ষ্যবস্তুতে ৩টি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে।

কাতারি সশস্ত্র বাহিনী এর মধ্যে ২টি মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও, তৃতীয়টি কাতার এনার্জির ভাড়া করা একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনেছে।

ঘটনার সারসংক্ষেপ:
* কাতারের নিজস্ব জলসীমায় এই হামলার ঘটনা ঘটে।

* আক্রান্ত ট্যাংকারটিতে ২১ জন ক্রু ছিলেন। তবে তাৎক্ষণিক পদক্ষেপে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

* পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে।

সূত্র: কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়

কি একখান অবস্থা? আমরা প্রায়ই বলি অমুক দেশ এই শক্তিশালী সেই শক্তিশালী তার পাশে এই দেশ থাকবে সেই দেশ থাকবে? যুদ্ধ-যুদ্ধ পর...
01/04/2026

কি একখান অবস্থা?

আমরা প্রায়ই বলি অমুক দেশ এই শক্তিশালী সেই শক্তিশালী তার পাশে এই দেশ থাকবে সেই দেশ থাকবে?

যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি হলেই সামরিক শক্তির তুলনায় নেমে যাই। কার কত বেশি অস্ত্র আছে? কে কাকে কতদিনে ঘায়েল করবে! ইত্যাদি ইত্যাদি।

কিন্তু দেখেন,

ইরান এমন একটা দেশ। যে ৪৫ বছর ধরে সব ধরনের নিষেধাজ্ঞায়। নিষেধাজ্ঞার কারণে প্রতিরক্ষা শিল্পকে আধুনিকায়ন করতে পারে নাই। অবকাঠামোও তেমন শক্তিশালী না। তেল গ্যাস থাকলেও সেরকম সদ্ব্যবহার করতে পারে নাই। যার কোনও বিমান বাহিনীই নাই। নৌবাহিনী তাও নিভু নিভু।

এই দেশটির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকা, ইসরাইল, আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন।

যুদ্ধের প্রথম ৩ দিনেই নেতৃত্বের বড় অংশ নিহত।

কিন্তু এতো কিছুর পরেও এখনও ইরানের বিরুদ্ধে যোগ দিচ্ছে না আমেরিকার সাঙ্গপাঙ্গরা।

ট্রাম্প কত কিছু করলেন তাদেরকে পাশে পেতে। তোষামোদ করলেন, অনুনয় বিনয় করলেন, হুমকি দিলেন, শাসালেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরকম দুর্বল একটা পক্ষের বিরুদ্ধেও যুদ্ধ করতে রাজি হচ্ছে না লুটেরার দল, যারা বিশ্বের যে কোন জায়গাতে সুযোগ পেলেই লুট করতে ঝাঁপিয়ে পড়ে।

কিএকখান অবস্থা তাই না?

01/04/2026

মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি 'ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

নোরফোক ঘাঁটি থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ এবং ৩টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ—ইউএসএস রস, ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস মেসন—ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে থাকা বাকি ২টি এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে যোগ দিতে রওনা হয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসণের মধ্যে এটিই মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ স্তরের মোতায়েন।

তথ্যসূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল

31/03/2026
লেবাননে ইসরাইলের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ২ জন সৈনিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাসচিব।
31/03/2026

লেবাননে ইসরাইলের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ২ জন সৈনিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাসচিব।

  হরমুজ প্রণালী এড়াতে নতুন তেল পাইপলাইনের প্রস্তাব নেতানিয়াহুর।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ...
31/03/2026

হরমুজ প্রণালী এড়াতে নতুন তেল পাইপলাইনের প্রস্তাব নেতানিয়াহুর।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুদ্ধের পর হরমুজ প্রণালীকে এড়িয়ে যাওয়ার জন্য সৌদি আরব থেকে ভূমধ্যসাগর পর্যন্ত তেল পাইপলাইন নির্মাণ করা দরকার।

তার প্রস্তাব অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল থেকে তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি ইসরায়েলের দিকে আনা যেতে পারে। এতে তেল পরিবহনের জন্য বাব আল মান্দেব প্রণালী ও হরমুজ প্রণালী—এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দুটিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর তেল পরিবহন নতুন একটি স্থলপথ পাবে।

আর এর ফলে ইসরায়েল আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ও কৌশলগত ক্ষমতা অর্জন করতে পারে।

এমন পাইপলাইন তৈরি হলে ভবিষ্যতে ইসরায়েল উপসাগরীয় আরব দেশগুলোর উপর আরও অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম হতে পারে।

ট্রাম্পকে যুদ্ধে ধরে রাখতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে এই যুদ্ধে যোগ দেওয়ানোর জন্য তাদের সাথে আলোচনা করছে ইসরাইল। - জানি...
31/03/2026

ট্রাম্পকে যুদ্ধে ধরে রাখতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে এই যুদ্ধে যোগ দেওয়ানোর জন্য তাদের সাথে আলোচনা করছে ইসরাইল।

- জানিয়েছে নেতানিয়াহু

Address

Naogan
6520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasulpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share