জেলা প্রশাসন, ময়মনসিংহ

জেলা প্রশাসন, ময়মনসিংহ The page is created to disseminate information on Govt. Services and Initiatives.
(2)

অদ্য ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সারের কৃত্রিম সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে ময়মনসিংহ জেলার...
27/08/2026

অদ্য ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সারের কৃত্রিম সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে বিভিন্ন সার ডিলারের গুদাম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি সার মজুদের পরিমাণ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম যাচাই করেন এবং ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেন।

জেলা প্রশাসক সতর্ক করে বলেন, অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রয় বা কৃষকদের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ সবসময় অঙ্গীকারবদ্ধ।

অদ্য ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান...
27/08/2026

অদ্য ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান নগরীর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটান। তিনি তাদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, বিকাশ ও কল্যাণে মানবিক ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ সবসময় অঙ্গীকারবদ্ধ।

27/08/2026

জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে "ক্লিন সানডে" কর্মসূচি একযোগে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে।
© ভিডিও কৃতজ্ঞতা Jamuna Television

27/08/2026

প্রিয় ময়মনসিংহবাসী,
জরুরি ভবন স্থানান্তরের কাজে অদ্য ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ দুপুর ০১ টা থেকে ০৪ টা পর্যন্ত তিন ঘণ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ এর যোগাযোগের সরকারি নাম্বার ব্যতীত অন্য নাম্বারসমূহ অফ থাকবে।
এমতাবস্থায়, জরুরি প্রয়োজনে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

মোবাইল: ০১৭৩০-০০২৩৫৩

27/08/2026



অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ...
26/08/2026

অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।

সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তির শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। তাঁর শিক্ষা অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতা, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খুচরা বিক্রতাগনের মাধ্যমে নিধারিত দামে রাসায়নিক সার বিক্রি অব্যাহত থাকবে
26/08/2026

খুচরা বিক্রতাগনের মাধ্যমে নিধারিত দামে রাসায়নিক সার বিক্রি অব্যাহত থাকবে

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী


25/08/2026

জেলা প্রশাসন, ময়মনসিংহ
"খেলাধুলা ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের মাঝে"


25/08/2026

জেলা প্রশাসন, ময়মনসিংহ এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন।


Address

জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন, ময়মনসিংহ:

Shortcuts

Share