ILMIA AAFAQ Library-آفاق

ILMIA AAFAQ Library-آفاق মাশাল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পছন্দের বই না পেয়ে হতাশ?
এখন আর না �
আমাদের কাছে পাবেন—
� বাংলা
� ইংরেজি
� ইসলামিক
সব বই সহজে ও নিশ্চিন্তে।
(2)

20/07/2026

Roadmap Insight
ভাইয়ের প্রতিটি কথা যেন আমাদের জীবনে মিলে যাচ্ছে

অতীতের পাতা উল্টে ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়ার এক অনন্য আয়োজন। মাওলানা মুহাম্মদ ইসমাইল রাইহান-এর অক্লান্ত পরিশ্রমে রচিত ...
20/07/2026

অতীতের পাতা উল্টে ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়ার এক অনন্য আয়োজন।
মাওলানা মুহাম্মদ ইসমাইল রাইহান-এর অক্লান্ত পরিশ্রমে রচিত "ইতিহাস বিশ্বকোষ" (১-১৫ খণ্ড) এখন বইয়ের তাকে। সৃষ্টির শুরু থেকে আধুনিককাল—মুসলিম উম্মাহর গৌরবময় ও উত্থান-পতনের এক জীবন্ত দলিল।

​ইতিহাসের আলোয় নিজেকে আলোকিত করার এর চেয়ে সুন্দর সংগ্রহ আর কী হতে পারে!

#ইতিহাসবিশ্বকোষ

দ্য ডিভাইন রিয়েলিটি এলো নতুন রূপে! হামযা জর্জিসের লেখা, জনপ্রিয় লেখক আরিফ আজাদ ও রাফান আহমেদ সম্পাদিত, মাসুদ শরীফের অনূদ...
20/07/2026

দ্য ডিভাইন রিয়েলিটি এলো নতুন রূপে!

হামযা জর্জিসের লেখা, জনপ্রিয় লেখক আরিফ আজাদ ও রাফান আহমেদ সম্পাদিত, মাসুদ শরীফের অনূদিত পাঠকনন্দিত বইটি ফিরে এলো আবার।

নতুন প্রচ্ছদ নিয়ে। নতুনভাবে সম্পাদনা হয়ে। নতুন সেটাপে।

ভাষা এখন আগের চেয়েও সাবলীল। পড়তে এখন আগের চেয়ে বেশি আরামদায়ক।

ইংরেজি ও বাংলা—উভয় ভাষাতেই জনপ্রিয় এ বইটি শুধু সেক্যুলারিজমের ক্রিটিকই নয়, বরং দার্শনিক যুক্তি-প্রমাণ ও একাডেমিক আলোচনার একটা অসাধারণ সমন্বয়।

দর্শন, যুক্তিবিদ্যা থেকে নিয়ে ইসলাম—যেকোনো ফিল্ডের মানুষকে তৃষ্ণা মেটাতে সক্ষম হবে এই বই।

আজই সংগ্রহ করুন।

19/07/2026

ডার্ক সাইকোলজি (হার্ড কাভার) প্রিমিয়াম প্যাকেজ
✅অর্ডার কোরতে ইনবক্স করুন এখনই..!!

শূন্য থেকে যদি কিছু না-ই হয়, তা হলে আল্লাহ কীভাবে শূন্য থেকে সৃষ্টি করলেন?এই যুক্তিটি ভুল। কারণ, এখানে মনে করা হয় যে আল্...
19/07/2026

শূন্য থেকে যদি কিছু না-ই হয়, তা হলে আল্লাহ কীভাবে শূন্য থেকে সৃষ্টি করলেন?

এই যুক্তিটি ভুল। কারণ, এখানে মনে করা হয় যে আল্লাহও কিছু না: শূন্য।

আল্লাহ একেবারেই স্বতন্ত্র ও অস্তিত্বশীল এক সত্তা। তাঁর ইচ্ছে ও ক্ষমতাবলে তিনি শূন্য থেকে যেকোনো কিছু সৃষ্টি করতে পারেন। কোনো কিছুকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিতে পারেন। এখানে তাই শূন্য থেকে কিছু আসছে না। এই মহাজগতের অস্তিত্বে আসার পেছনে কাজ করছে সুমহান আল্লাহর স্বাধীন ইচ্ছা ও সার্বভৌম ক্ষমতা।

শূন্যতা থেকে কিছু আসা অসম্ভব। শূন্যতা মানেই অস্তিত্বহীনতা, সম্ভাবনাহীনতা। সেখানে কোনো কার্যকারণ-সম্বন্ধ নেই। কোনো ধরনের সম্ভাবনা বা প্রাথমিক কারণ ছাড়া একেবারে শূন্য থেকে কিছুর আবির্ভাব হয়েছে দাবি করাটা অযৌক্তিক। মহান আল্লাহ তাঁর ইচ্ছে ও ক্ষমতার মাধ্যমে সেই প্রাথমিক কারণটি ঘটান। ইসলামি বুদ্ধিবৃত্তিক ধারায় অবশ্য বলা হয় মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন শূন্য থেকে। তবে এখানে শূন্য দিয়ে আসলে বোঝানো হয় কোনো ধরনের বস্তুগত উপাদানের অনুপস্থিতি। নেপথ্যে কোনো কার্যকারণ-সম্বন্ধ বা সম্ভাবনা ছিল না, তা বোঝানো হয় না। এই মহাজগৎকে অস্তিত্বে আনতে আল্লাহর ইচ্ছে ও ক্ষমতা কাজ করে কার্যকারণ হিসেবে।

বই: দা ডিভাইন রিয়ালিটি (প্রিমিয়াম)
লেখক: হামজা জর্জিস
অনুবাদক : মাসুদ শরীফ
সম্পাদনা : আরিফ আজাদ, রাফান আহমেদ
মুদ্রিত মুল্য : MRP ৬৬০ টাকা, পৃষ্ঠা: ৩৭৬

[বই চলে আসছে অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

19/07/2026

হৃদয়ের সকল অসুখ ঝেড়ে,
রবের ভালোবাসায় সিক্ত হতে সাথে রাখুন
১৬ খন্ডের এই "আমল সিরিজ"
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

18/07/2026

পর্তুগিজ উপনিবেশ থেকে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব পর্যন্ত পাঁচশো বছর ধরে উপমহাদেশে একটি নীরব যুদ্ধ চলেছিল। যুদ্ধটা রণাঙ্গনে নয়; সংঘটিত হয়েছে মসজিদের মিম্বরে, বিতর্কের মজলিসে, গ্রামেগঞ্জে, হাটবাজারে, অলিগলিতে। এই যুদ্ধের এক পক্ষে ছিল ইউরোপীয় খ্রিষ্টান মিশনারি, তাদের সঙ্গে ছিল রাষ্ট্রশক্তির পৃষ্ঠপোষকতা; অন্য পক্ষে ছিলেন সহায়-সম্বলহীন উলামায়ে কেরাম, তাদের সঙ্গে ছিল কেবল ইলম ও ঈমানের পুঁজি।

মাওলানা ইমদাদ সাবেরি রচিত ‘উপমহাদেশে মিশনারি আগ্রাসন : উলামায়ে হিন্দের প্রতিরোধের ইতিহাস’ সেই বিস্মৃতপ্রায় যুদ্ধের সবচেয়ে বিস্তারিত ও দলিলনির্ভর বিবরণ।

আমরা বইটিতে দেখতে পাব, মিশনারিরা শুধু ধর্মপ্রচারক ছিলেন না; তারা ছিলেন উপনিবেশবাদের বুদ্ধিবৃত্তিক অগ্রদূত। পর্তুগীজ আমলে ভারতবর্ষে আগমন, হিন্দুস্তানিদের মাঝে খ্রিষ্টধর্ম প্রচারের বিচিত্র পন্থা ও পদ্ধতি, মোগল দরবারে ধীরে ধীরে বলয় তৈরি, এরপর আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত শাহি দরবারে মিশনারিদের পদচারণা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছত্রছায়ায় সংগঠিত ধর্মান্তর অভিযান এবং শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও এতিমখানার আড়ালে ভ্রান্ত বিশ্বাসের অনুপ্রবেশ—এই পুরো ইতিহাস লেখক তুলে ধরেছেন প্রামাণ্য সূত্রসহ।

পাশাপাশি উঠে এসেছে প্রতিরোধের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়, যা ইতিহাসের পাতায় প্রায় অনুপস্থিত। মিশনারি আগ্রাসন প্রতিরোধে উলামায়ে কেরামের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান, রচনা ও গবেষণা, ম্যাগাজিন ও পত্রপত্রিকা ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে এনেছেন লেখক। হিন্দুস্তানের মাটিতে সংঘটিত সবচে আলোচিত কিছু মুনাজারার ইতিবৃত্ত এবং মিশনারি আগ্রাসনের বিরুদ্ধে জীবনোৎসর্গকারী উলামায়ে কেরামের জীবনীও সবিস্তারে আলোচিত হয়েছে।

বইটি কেবল ইতিহাসের গতানুগতিক বর্ণনা নয়, এটি একটি কাউন্টার ন্যারেটিভ; যা ইউরোপকেন্দ্রিক উপনিবেশের ইতিহাসের বিপরীতে মুসলিম দৃষ্টিকোণ থেকে রচিত পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এটি প্রকাশের পর ভারতবর্ষের বিখ্যাত সব মনীষী—মৌলানা আবুল কালাম আজাদ থেকে মাওলানা কারি তৈয়ব, সবাই এককণ্ঠে বইটিকে অপরিহার্য পাঠ হিসেবে ঘোষণা করেছিলেন।

আজকের মিশনারি কার্যক্রমের শিকড় এই পাঁচশো বছরের ইতিহাসেই প্রোথিত। সুতরাং অতীতের কৌশল না জানলে বর্তমানের মোকাবিলা সম্ভব নয়। দাঈ, গবেষক, আলেম, তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র এবং ইতিহাস-সচেতন প্রতিটি মুসলিম পাঠকের জন্য এই বই অবশ্যপাঠ্য।

“পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিবএকটা কাফনের জন্য এত লম্বা সফর করলে?”সত্যই বড় লম্বা সফর হয়ে যাচ্ছে। চাওয়া-পাওয়ার...
17/07/2026

“পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব
একটা কাফনের জন্য এত লম্বা সফর করলে?”

সত্যই বড় লম্বা সফর হয়ে যাচ্ছে। চাওয়া-পাওয়ার ফিরিস্তি বেড়েই চলেছে ক্রমশ। নিজেকে গুটিয়ে নিতে চাই কিন্তু পারিনা। মনের অসুখ। পৃথিবীর সবচেয়ে দুর্গম রাস্তাটা বোধহয় মনের রাস্তা; স্টিয়ারিং-এ যিনি বসে আছেন,তিনি জানেন না কোথায় কোন বাঁক নিতে হবে।শুধু নিয়তির হুইল ধরে বসে থাকা। ধরণীর বিশাল রঙ্গমঞ্চে মানুষ এক আজিব দর্শক। যে পথ সে চেনে না,যে দৃশ্য তার অজানা- সেই পথ সেই দৃশ্যই তার নিজের।

বই: জোড়াতালির সংসার
লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

17/07/2026

‘যেমন ছিলেন তিনি’ মূলত নবীজি (সা.)-এর হাদীস সংকলন। এই বইয়ের বিশেষত্ব হচ্ছে—নবীজি (সা.) বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন, তা হাদীসের মাধ্যমে শ্রেণীভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে পাঠকদের জন্য বুঝতে সহজ হয়—আমাদের জীবনে কোন সম্পর্কের ক্ষেত্রে কেমন আচরণ করা উচিত।
যারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন সম্পর্কে খুব বেশি জানেন না বা সময়ক্রম অনুযায়ী তাঁর জীবনের ঘটনাগুলোর স্পষ্ট ধারণা নেই—তাদের কাছে মনে হতে পারে বইয়ের কিছু কিছু অংশে বিস্তারিত ব্যাখ্যা থাকলে ভালো হত।
তবে নবীজির (সা.) জীবনের ঘটনাগুলো সময়ানুক্রমে সাজানো না হলেও, আচরণগত হাদীসগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে, পাঠক সহজেই বুঝতে পারে—নবীজি (সা.) কেমন ছিলেন, কীভাবে মানুষকে মূল্য দিতেন। ব্যক্তি হিসেবে তাঁকে জানার জন্য বইটা ভীষন ভালো।
★বই : যেমন ছিলেন তিনি ★লেখক : শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ★প্রকাশক:রুহামা পাবলিকেশন

ঘরের পাতিল ভাঙার খবর তাইলে এখন বইয়ের পাতাতেও চলে আসবে?! লেখক ও প্রকাশককে বয়কট করা দরকার! হা হা হাঅর্ডার করুন এখনি
17/07/2026

ঘরের পাতিল ভাঙার খবর তাইলে এখন বইয়ের পাতাতেও চলে আসবে?! লেখক ও প্রকাশককে বয়কট করা দরকার! হা হা হা
অর্ডার করুন এখনি

Address

Gafargaon/Toke Highway
Mymensingh
2230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ILMIA AAFAQ Library-آفاق posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category