BNP Network, Mymensingh-10

BNP Network, Mymensingh-10 Bangladesh Nationalist Party
Mymensingh-10

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দ...
03/01/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিজনাব নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সং...
01/01/2026

প্রেস বিজ্ঞপ্তি

জনাব নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে নিম্নোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

ক্রঃ নং- নাম পদবী
১। জনাব নজরুল ইসলাম খান চেয়ারম্যান
২। বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান
৩। জনাব শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান
৪। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সদস্য সচিব
৫। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ প্রধান সমন্বয়ক
৬। এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল সদস্য
৭। জনাব বিজন কান্তি সরকার সদস্য
৮। জনাব হাবিব উন নবী খান সোহেল সদস্য
৯। ড. জিয়াউদ্দিন হায়দার সদস্য
১০। ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল সদস্য
১১। ড. মাহদী আমিন সদস্য
১২। জনাব সালেহ শিবলী সদস্য
১৩। জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান সদস্য
১৪। ড. সাইমুম পারভেজ সদস্য
১৫। জনাব রেহান আসাদ সদস্য
১৬। জনাব জুবায়ের বাবু সদস্য
১৭। মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর সদস্য
১৮। জনাব আব্দুল কাইয়ুম সদস্য
১৯। ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন সদস্য
২০। জনাব হুমায়ুন কবির সদস্য
২১। জনাব এ বি এম আব্দুস সাত্তার সদস্য
২২। ড. মোহাম্মদ জকরিয়া সদস্য
২৩। জনাব মোস্তাকুর রহমান সদস্য
২৪। এডভোকেট বেলায়েত হোসেন মৃধা সদস্য
২৫। জনাব মেহেদুল ইসলাম সদস্য
২৬। ডাঃ ফরহাদ হালিম ডোনার সদস্য
২৭। প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সদস্য
২৮। এ্যাড. কামরুল ইসলাম সজল সদস্য
২৯। প্রফেসর ডাঃ হারুন অর রশিদ সদস্য
৩০। প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু সদস্য
৩১। ড. কামরুজ্জামান কায়সার সদস্য
৩২। জনাব ইশতিয়াক আজিজ উলফাত সদস্য
৩৩। জনাব আব্দুল মোনায়েম মুন্না সদস্য
৩৪। মিসেস আফরোজা আব্বাস সদস্য
৩৫। জনাব মনির খান সদস্য
৩৬। জনাব আনম খলিলুর রহমান ইব্রাহিম সদস্য
৩৭। জনাব ইয়াসিন আলী সদস্য
৩৮। জনাব আবুল কালাম আজাদ সদস্য
৩৯। মাওঃ কাজী মোঃ সেলিম রেজা সদস্য
৪০। জনাব রাকিবুল ইসলাম রাকিব সদস্য
৪১। জনাব আনোয়ার হোসেন সদস্য

সংশ্লিষ্ট সকলকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করার অনুরোধ করা হচ্ছে।

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

01/01/2026
31/12/2025

ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া চরম অবিচারের শিকার হন।
ড.জিয়া হায়দার

30/12/2025

"Khaleda Zia was treated unfairly by the fascist regime"
~Dr. Ziauddin Hyder

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকর্মসূচি‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষায় অঙ্গিকারাবদ্...
30/12/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
কর্মসূচি

‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষায় অঙ্গিকারাবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬-০০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করছি।

কর্মসূচি :
ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক পালন করবে।
খ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে। ঘোষিত রাষ্ট্রীয় শোকের এই ৩ দিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
চ) কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ও নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবহি খোলা হবে।
ছ) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা ও দাফন পরবর্তীতে জানানো হবে।

30/12/2025

‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই (বাংলাদেশ) আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি-মানুষই আমার সবকিছু। কাজেই আমি দেশের বাইরে যাব না।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

27/12/2025

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা,খুঁটির সঙ্গে বেঁধে রেখে যুবকের হাত ও পা কেটে নেওয়ার চেষ্টা


দিন দিন হিংস্র হয়ে উঠছে জামায়াত -শিবিরের নেতা কর্মীরা। তাদের মতের বাইরের লোকজনকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ অহরহ উঠছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর একটি ঘটনার জন্ম দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
আবু সুফিয়ান সিজু (২৫) নামে ওই যুবকের কাছে চাঁদার টাকা না পেয়ে প্রায় দেড় ঘন্টা বৈদ্যুতিক
খাম্বার সঙ্গে বেঁধে রেখে ব্যাপক মারধোর এমনকি দুই হাত ও দুই পা কেটে নেয়ার ও চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে মৃত ভেবে সিজুকে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ফেলে রেখে চলে যায় জামাতে শিবিরের ক্যাডাররা। ঘটনাটি ঘটেছে ২৪ শে ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবক আবু সুফিয়ান সিজু (২৫) শ্যামপুর–বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত–শিবির কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত আঘাত করা হয় শরীরের একাধিক অংশেও। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি।

পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘন্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০ টা ৩৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ।  #
26/12/2025

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০ টা ৩৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ।
#

Address

Gafargaon
Mymensingh
2010

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Mymensingh-10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share