বিজয় মিত্র শুভ

বিজয় মিত্র শুভ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিজয় মিত্র শুভ, Political organisation, Mymensingh.
(1)

সাংগঠনিক সম্পাদক-
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,রেজিঃ নং বি-১৭৬৫।

সাধারণ সম্পাদক-
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি ময়মনসিংহ জেলা।

প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর।

রেলওয়ে শ্রমিকের সংগ্রাম চলছে চলবে।সংগ্রাম কিংবা যুদ্ধ ছাড়া কখনো শ্রমিকের দাবি আদায় করা সম্ভব নয়। ইতিহাস কথা বলে সব শ্রম ...
06/09/2026

রেলওয়ে শ্রমিকের সংগ্রাম চলছে চলবে।

সংগ্রাম কিংবা যুদ্ধ ছাড়া কখনো শ্রমিকের দাবি আদায় করা সম্ভব নয়। ইতিহাস কথা বলে সব শ্রম অধিকার প্রতিষ্ঠা হয়েছে সেই গুলো শ্রমিকের রক্ত ঝড়িয়ে আন্দোলনের মাধ্যমে সফল করা হয়েছে। তাই সকল রেলওয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি যাতে বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অপশক্তি আর অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।।

05/09/2026

টিএলআর আর প্রকল্পের গেইট কিপার ভাই/বোনদের উদ্দেশ্যে বলছি। ফেইসবুকে চাপাবাজী এবং সমালোচনা বাদ দিয়ে সবাই'কে ঐক্যবদ্ধ হয়ে একটি প্লাটফর্মে এসে দাঁড়াতে হবে। তা না হলে সবার জন্য সামনে একটি মহাপ্রলয় অপেক্ষা করছে।

কোন একদিন মোহনগঞ্জ।
03/09/2026

কোন একদিন মোহনগঞ্জ।

02/09/2026

ধন্যবাদ জিএম পূর্ব মহোদয় কে টিএলআর শ্রমিকদের চলিত মাস এবং বকেয়া বেতন পরিশোধের আশ্বাস প্রদানের জন্য।

31/08/2026

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটির জন্ম হয়েছে। বিএনপির এই স্লোগানটি মহান স্বাধীনতার যুদ্ধের একটি অংশ। এই স্লোগানটি এখনো এই দেশের ১৮ কোটি মানুষের মনের প্রফুল্ল আর শক্তি যোগায়। এই স্লোগানটি স্বাধীনতার স্বপক্ষে কথা বলে। এই স্লোগানটির মাধ্যমে একটি নতুন সার্বভৌমত্বের সূচনা হয়েছিলো।

30/08/2026

ইঞ্জিনের সংকট দেখিয়ে এভাবে জনপ্রিয় প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে'কে জনসম্মুখে দুর্নামগ্রস্ত করা হচ্ছে। প্রতিনিয়ত প্রায়ই একটি না একটি ট্রেনের ইঞ্জিন চলতি পথে নষ্ট হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ। এক সময়ের বহুল জনপ্রিয় কোলাহলপূর্ণ স্টেশন গুলো প্রায় বন্ধ হতে বসেছে শুধুমাত্র ইঞ্জিন সংকটের দোহাই দিয়ে মেইল ও লোকাল ট্রেন গুলো বন্ধ করে। পূর্বাঞ্চলের মিটারগেজ ট্রেনের ইঞ্জিন গুলো বিশ্বের কোন কোম্পানি নাকি আর তৈরি করতে চায় না।সব মিলিয়ে একটা হযবরল অবস্থায় আছে রেলওয়ে। অন্যদিকে বর্তমান বাংলাদেশ সরকার রেলওয়ের ব্যাপারে উন্নয়নের আশ্বাস দিলেও অভ্যন্তরীণ নানান জটিলতায় আর অবসাদে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। রাজকীয় বিলাসবহুল ট্রেন গুলো নিয়মিত চালু থাকলেও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে গরীবের লোকাল আর মেইল ট্রেন গুলো। পিথাগোরাসের জটিল গাণিতিক সূত্রের সমাধান হলেও এই সমস্যার কোন সমাধান নেই।

30/08/2026

বেশি ভদ্রতার সহিত কাজ দেখাতে গিয়ে বাংলাদেশ রেলওয়ের আয় আগের থেকে ৫০% কমে গেছে। দিন দিন বিনা টিকিট ধারী যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। অবৈধ এসব যাত্রীদের বিরুদ্ধে রেলওয়ে কোন ভাবেই ব্যবস্থা নিতে পারছে না। দিন দিন অবৈধ এসব যাত্রীদের আধিপত্য আর বিশৃঙ্খলা বেড়েই চলেছে।রেলওয়ের আইন আছে তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এর প্রয়োগ কিংবা সংস্কার নেই। কঠোর হস্তে দমনের মাধ্যমে এই সব অবৈধ যাত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ রেলওয়ের বিসিএস কর্মকর্তাদের জুডিশিয়াল পাওয়ার ফিরিয়ে দিয়ে অবৈধ যাত্রী, দুষ্কৃতিকারী, চোর,পকেটমার,ছিনতাইকারী, পাথর নিক্ষেপকারী,টিকিট কালোবাজারী এবং দুর্নীতিবাজ রেলওয়ে স্টাফদেরও আইনের আওতায় আনা সহজ হবে। তাহলে বাংলাদেশ রেলওয়ে বাণিজ্যিক ভাবে কিছুটা হলেও আয়ের মুখ দেখতে পারবে।

28/08/2026

বাংলাদেশ রেলওয়ের বেশির ভাগ গেইট কিপারেরা অনিরাপদ আর ঝুঁকির মধ্যে দিয়ে নিজের দায়িত্ব পালন করছে। বেশির ভাগ গেইট সংলগ্ন গেইট কিপারদের ঘরে টয়লেটের ব্যবস্থা নাই। অথচ ঝুঁকিপূর্ণ গেইট ফেলে অনেক সময় গেইট কিপাররা টয়লেট করতে দূরে অন্য জায়গায় যেতে হয়।যার ফলে অনেক সময় দুর্ঘটনা হয়ে থাকে। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে গেইট কিপারদের ঘর নেই। রোদে বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে অবিচল নিজের দায়িত্ব পালন করছেন। নানান প্রশাসনিক জটিলতা থাকার পরেও কারণে অকারণে বুকঅফ সহ প্রশাসনিক শাস্তির মুখোমুখি হতে হয় তাদের। হাজারো অভিযোগ থাকার পরেও নির্বাক অভিযোগহীন দায়িত্ব পালন করে যাচ্ছে এসব গেইট কিপারেরা।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when বিজয় মিত্র শুভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share