এনসিপি - তারাকান্দা উপজেলা

এনসিপি - তারাকান্দা উপজেলা National Citizen Party - NCP (Tarakanda Upazila)

তারাকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP)

আমরা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (NCP) এর স্থানীয় শাখা। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের ইতিহাসে প্রথম শিক্ষার্থী-নেতৃত্বাধীন রাজনৈতিক দল, যা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে জন্ম নিয়েছে। এই দল প্রতিষ্ঠিত হয়েছে একটি দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের লক্ষ্য নিয়ে—যেখানে থাকবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সমান সুযোগ ও সকল নাগরিকের অধিকার সুরক্ষা।

আমাদের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তারাকান্দায়
📌 রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ নাগরিক সমাজ গঠন
📌 স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসন নিশ্চিত করা
📌 শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে উন্নয়ন
📌 নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি
📌 বৈষম্য, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন
📌 পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন

আমাদের বিশ্বাস
তারাকান্দার মানুষ তাদের অধিকার, মর্যাদা ও উন্নত জীবনের জন্য ঐক্যবদ্ধ হলে, পরিবর্তন অনিবার্য। আমরা কেন্দ্র ও জেলা কমিটির নীতি ও ইশতেহার মেনে স্থানীয়ভাবে কাজ করে যাচ্ছি। এখানে প্রত্যেক নাগরিকের মতামত ও অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আমাদের প্রতিশ্রুতি
➡ স্বচ্ছ রাজনীতি
➡ জনতার অংশগ্রহণ
➡ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা
➡ উন্নয়ন সবার জন্য, কয়েকজনের জন্য নয়

📢 আমাদের সাথে যুক্ত হোন – আসুন, আমরা একসাথে গড়ে তুলি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও উন্নত তারাকান্দা, যা হবে নতুন বাংলাদেশের একটি রোল মডেল।

NCPএর সহযোগী সংগঠন "বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স" এর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা  জেলার কমিটি...
08/09/2026

NCPএর সহযোগী সংগঠন "বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স" এর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কমিটি গঠনের কাজ চলমান। MPO & NON- MPO স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এর সদস্য হতে পারবেন। আপনি বা আপনার পরিচিত যারা উক্ত সংগঠনে যুক্ত হতে আগ্রহী তাদের জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তেঃ
ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম
কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক
"বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স" (এনসিপি),
সিনিয়র যুগ্ম সদস্য সচিব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ময়মনসিংহ জেলা শাখা,
প্রধান সমন্বয়কারীঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
তারাকান্দা উপজেলা শাখা
ও প্রধান সমন্বয়কারীঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ঢাকুয়া ইউনিয়ন শাখা।

08/09/2026

আসসালামু আলাইকুম,
NCPএর সহযোগী সংগঠন "বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স" এর ময়মনসিংহ জেলার কমিটি গঠনের কাজ চলমান। MPO & NON- MPO স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এর সদস্য হতে পারবেন। আপনি বা আপনার পরিচিত যারা উক্ত সংগঠনে যুক্ত হতে আগ্রহী তাদের জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তেঃ
ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম
কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক
"বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স" (এনসিপি)

সিনিয়র যুগ্ম সদস্য সচিব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ময়মনসিংহ জেলা কমিটি।

শুভ জন্মদিন এ-যুগের মাওলানা ভাসানী জনাব আক্তার হোসেন এমপি।❤️
07/09/2026

শুভ জন্মদিন এ-যুগের মাওলানা ভাসানী জনাব আক্তার হোসেন এমপি।❤️

নির্বাচন কোনো জাদুর কাঠি নয়; জনগণের সমস্যার সমাধান করতে লাগে সৎ নেতৃত্ব, যোগ্যতা ও কার্যকর উদ্যোগ।🇧🇩
07/09/2026

নির্বাচন কোনো জাদুর কাঠি নয়; জনগণের সমস্যার সমাধান করতে লাগে সৎ নেতৃত্ব, যোগ্যতা ও কার্যকর উদ্যোগ।🇧🇩

৩নং কাকনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল খালেক আকস্মিক ব্রেইনস্ট্রোক করেন।  দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাড়িতে আসলে...
07/09/2026

৩নং কাকনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল খালেক আকস্মিক ব্রেইনস্ট্রোক করেন।

দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাড়িতে আসলে উনার, শারীরিক খোজখবর নিতে বাড়িতে যান উপজেলা এসসিপির কর্ণধার, যুগ্ম সমন্বয়কারী মো: ইউনুস শেখ

আলহামদুলিল্লাহ আপাতত, উন্নতির দিকে..

07/09/2026
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম এর নির্বাচনী ও রাজন...
07/09/2026

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম এর নির্বাচনী ও রাজনৈতিক প্রোফাইলঃ

নাম: ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম

জন্মস্থানঃ ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের পানিয়াবর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাগত যোগ্যতা:
বি.এসসি ইন ইঞ্জিনিয়ার, (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (২০১৫)

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) — ২০১০

মাধ্যমিক (এসএসসি) — ২০০৮

বর্তমান পেশা: প্রভাষক (আইসিটি), কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসা

পূর্ববর্তী পেশা: সাবেক শিক্ষক, ময়মনসিংহ কমার্স কলেজ

বর্তমান রাজনৈতিক দায়িত্ব:
এনসিপি মনোনীত তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী

সিনিয়র যুগ্ম সদস্য সচিব
জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)
ময়মনসিংহ জেলা কমিটি।

প্রধান সমন্বয়কারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তারাকান্দা উপজেলা শাখা।

গণআন্দোলনে ভূমিকাঃ (২০১২-বর্তমান)

২০১২ঃ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে প্রতিটি যুক্তিক আন্দোলনের নেতৃত্ব প্রদান ও সফলতা লাভ।

২০১৩: ময়মনসিংহ অঞ্চলে অধিকার আদায় ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সংগঠক হিসেবে নেতৃত্বদান এবং রাজপথে গ্রেফতার ও রাজনৈতিক কারাভোগ।

২০১৮: ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনকে সুসংগঠিত করা এবং কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় সাধন।

২০১৮ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করতে অসামান্য অবদান রাখেন ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

২০২৪: তারাকান্দা ও ময়মনসিংহের ছাত্র-শিক্ষক এবং সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ করে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখসারির নেতৃত্বদান।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডঃ

সামাজিক সংগঠন: একাধিক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা।

মানবিক সেবা: দেশব্যাপী রক্তদান কর্মসূচির সক্রিয় সংগঠক।

শিক্ষা সহায়তা: তারাকান্দার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা ফান্ড ও সহায়তা পরিচালনা।

নেতৃত্বের মূল শক্তিসমূহঃ

দূরদর্শী ও প্রযুক্তিভিত্তিক চিন্তাধারা: ইঞ্জিনিয়ারিং ও আইসিটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে স্মার্ট উপজেলা গড়ার প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিকল্পনা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও আপোষহীন নীতি।

ত্যাগের দৃষ্টান্ত: আদর্শ ও জনস্বার্থের প্রশ্নে জুলুম-মামলা ও কারাবরণের মাধ্যমে সত্যের পক্ষে অবিচল অবস্থান।

সার্বজনীন যোগাযোগ: শিক্ষক, তরুণ, কৃষক ও শ্রমজীবী মানুষের সাথে নিবিড় সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ।

তারাকান্দা উপজেলার জন্য আমাদের ভিশন: "স্মার্ট, উন্নত ও শিক্ষাবান্ধব তারাকান্দা"

১. উন্নত যোগাযোগ ব্যবস্থা: উপজেলার প্রতিটি গ্রামের রাস্তাঘাট টেকসইভাবে পাকা করা ও আধুনিক যাতায়াত নিশ্চিতকরণ।

২. আধুনিক শিক্ষা ব্যবস্থা: শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া/ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা।

৩. প্রযুক্তি ও তরুণদের কর্মসংস্থান: বেকার তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে আইটি/ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি।

৪. কৃষি ও কৃষকের উন্নয়ন: সাধারণ কৃষকদের জন্য সহজ শর্তে আধুনিক প্রযুক্তি ও কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা।

৫. স্বাস্থ্যসেবা সম্প্রসারণ: প্রতিটি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিকীকরণ ও সার্বক্ষণিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

৬. যুবসমাজ ও ক্রীড়া: মাদক মুক্ত সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ ও যুব ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা।

৭. সামাজিক নিরাপত্তা: অসহায় ও দুস্থদের জন্য পূর্ণ স্বচ্ছতার সাথে সরকারি ত্রাণ ও সামাজিক নিরাপত্তা ভাতা বণ্টন।

ইনশাআল্লাহ তারাকান্দা, ফুলপুর সহ সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যাবে ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ভাই।। সকলের দোয়া কাম্য।।

#এডমিন

পাটোয়ারি রা যেই জায়গায় যায় প্রায় সব জায়গায় ওদের গাড়িতে ভা*ঙ*চুর হয়।।  লাস্ট বার যখন তাদের গাড়িতে ভা*ঙ*চুর হয় ভেবেছিলাম এ...
06/09/2026

পাটোয়ারি রা যেই জায়গায় যায় প্রায় সব জায়গায় ওদের গাড়িতে ভা*ঙ*চুর হয়।। লাস্ট বার যখন তাদের গাড়িতে ভা*ঙ*চুর হয় ভেবেছিলাম এই বেডারা কোনো জায়গায় গেলে মানুষ আর এদের গাড়ি দিবেনা।

কিন্তু না এইবার ও ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ কর্মসূচিতে পাটোয়ারীকে কে ফোন করে সেধে গাড়ি দিছে।। সাংবাদিক নাসিরুদ্দিনকে প্রশ্ন করলো -- আপনি ছাদ খোলা গাড়িতে যাচ্ছেন গাড়িটা কার?🙂

নাসিরুদ্দিন পাটোয়ারি বলল --- এই গাড়িটা আসলে আরেকজনের।
আজকে অনেকেই ফোন দিছে যে আপনার তো গাড়ি নাই কি করবেন? তারপর একজন বলল আমি একটা গাড়ি নিয়ে আসতেছি । আমি বললাম নিয়ে আসেন সেই গাড়ি এটাই। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে একটা ভালো গাড়ি কিনতে পারি।😑

পাটোয়ারি আরো বলে -- তারেক রহমান কে বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ, জুলাই সনদ এবং জুলাই গ-/ণ-/হ-/ত্যা-/র বিচার করতে হবে না হলে তারেক রহমানের প%ত%ন নিশ্চিত! ✊

কিন্তু আমি চিন্তা করি অন্য কথা। যারা পাটোয়ারীদের গাড়ি দেয় এদের কিন্তু সাহস আছে বলতে হবে।
তারা এটা মেনে নিয়েই দেয় যে গাড়ির দফা - রফা হবেই। মানুষ আসলেই ভালোবাসে এদের কে।

আজকে দেখলাম এত এত মানুষ একটু পর পর আটকে দিচ্ছে গাড়ি একটা নজর এদের কে দেখবে বলে, বুড়ো - জোয়ান - বাচ্চা - কিশোর তরুণ কারা নেই সেখানে।। নাসিরুদ্দিন, নাহিদদের সাথে একটা বার হাত মিলানোর জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বাড়িয়ে দিচ্ছে হাজার হাজার হাত।

লং মার্চে ওদের পথ যতই দীর্ঘ হচ্ছে মানুষের ভালোবাসার জনসমুদ্র যেন ততই সমৃদ্ধ হচ্ছে। কোন মঞ্চ নয়, কোন আনুষ্ঠানিক আয়োজনও নয়, চলতি পথেই তৈরি হচ্ছে এমন ভালোবাসার মুহূর্ত।। রাজনীতির সবচেয়ে বড় অর্জন বোধহয় এটাই!! কাউকে ডাকা লাগেনা মানুষ নিজে থেকেই পথ থামিয়ে পাশে এসে দাড়ায়। এটাই ভালোবাসা।

#লংমার্চ

সৎ লোকের শাসন চাই,দুর্নীতিমুক্ত উপজেলা চাই।✊
06/09/2026

সৎ লোকের শাসন চাই,
দুর্নীতিমুক্ত উপজেলা চাই।✊

06/09/2026

ভাইয়া, তুমি কি রাজনীতি করো? টুকুতো আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Address

Tarakanda
Mymensingh
2252

Alerts

Be the first to know and let us send you an email when এনসিপি - তারাকান্দা উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share