BNP Network ময়মনসিংহ ৫

BNP Network ময়মনসিংহ ৫ “বাংলাদেশি জাতীয়তাবাদ”, “আত্মনির্ভরশীলতা” এবং “গণতন্ত্র ও উন্নয়ন”

আজ মহান মে দিবস।ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব  #জাকির_হোসেন_বাবলু ভাই দিনব্যাপী বিভিন্ন ...
01/05/2026

আজ মহান মে দিবস।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব #জাকির_হোসেন_বাবলু ভাই দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজিত কর্মসূচি ও র‍্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

২৫শে এপ্রিল ২০২৬, শনিবার ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয়...
25/04/2026

২৫শে এপ্রিল ২০২৬, শনিবার
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা #জনাব_জাকির_হোসেন_বাবলু ভাই নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন তাঁর প্রিয় এলাকার উন্নয়নে।

আজ ১ নং দুল্লা ইউনিয়নে তিনি দুইটি পাকা রাস্তা ও একটি হেরিংবোন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন—যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি মুক্তাগাছা পৌরসভার একটি গুরুত্বপূর্ণ খাল খননের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, মুক্তাগাছার সরকারি নথিভুক্ত সকল মাদ্রাসার সম্মানিত প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা

এই নেতার হাত ধরেই মুক্তাগাছা এগিয়ে যাবে উন্নয়নের মহাসড়কে—ইনশাআল্লাহ।

২৪ এপ্রিল ২০২৬, শুক্রবারময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা ...
24/04/2026

২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা #জনাব_জাকির_হোসেন_বাবলু ভাই আজ ৫ নং বাঁশাটি ইউনিয়নে চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি খনন কাজের অগ্রগতি, মান এবং এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে সম্ভাব্য ইতিবাচক প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি ৮ নং দাঁওগাও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় সংসদ সদস্য মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের কল্যাণে সকল উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৭ই এপ্রিল, শুক্রবার ২০২৬ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা...
17/04/2026

১৭ই এপ্রিল, শুক্রবার ২০২৬
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য, মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা জনাব #জাকির_হোসেন_বাবলু ভাই ৬ নং মানকুন ইউনিয়নের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি এলাকাবাসীর কাছ থেকে রাস্তা-ঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা, মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা—এটাই একজন জননেতার প্রকৃত দায়িত্ব, যা তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৫ ...
14/04/2026

আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৫ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব #জাকির_হোসেন_বাবলু ভাই।
এ সময় তিনি বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সারাদিনব্যাপী অনুষ্ঠিত নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
নতুন বছরের এই আনন্দঘন আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও মুখরিত।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

৩রা এপ্রিল ২০২৬, শুক্রবারমুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৫) জনাব  #জা...
03/04/2026

৩রা এপ্রিল ২০২৬, শুক্রবার
মুক্তাগাছা মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৫) জনাব #জাকির_হোসেন_বাবলু ভাই মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকার চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের নির্মাণ ও সংস্কার কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠা...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য #জনাব_জাকির_হোসেন_বাবলু ভাই।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের অবদানও জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের ত্যাগ ও আত্মদান আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই আমরা একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

২৬শে মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য  #জনাব_জাকির_হোসে...
26/03/2026

২৬শে মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য #জনাব_জাকির_হোসেন_বাবলু ভাই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
এছাড়াও তিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সংগঠকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় গৌরব ও চেতনার প্রতীক। এই দিনের তাৎপর্য হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২০ মার্চ ২০২৬ ইং, শুক্রবারপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ত...
20/03/2026

২০ মার্চ ২০২৬ ইং, শুক্রবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন মুক্তাগাছা মাটি ও মানুষের প্রিয় নেতা ও মাননীয় সংসদ সদস্য জনাব জাকির হোসেন বাবলু ভাই।
এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ উদাহরণ।
মানবিক এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯ মার্চ ২০২৬ইং, বৃহস্পতিবারপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও...
19/03/2026

১৯ মার্চ ২০২৬ইং, বৃহস্পতিবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী (শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব #জাকির_হোসেন_বাবলু সাহেবের পক্ষে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে এই অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্র।
এ সময় নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Address

Muktagacha
Mymensingh
2210

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network ময়মনসিংহ ৫ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share