জননেতা চান ভাই

জননেতা চান ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জননেতা চান ভাই, Political organisation, nandail, Mymensingh.
(1)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত এমপি প্রার্থী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর চেয়ারম্যান জননেতা অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের প্রচার সেল।

31/08/2026
31/08/2026

আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা।

#লংমার্চ

30/08/2026

একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন-এগনাফ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান এর প্রতিবেদন।

সৌজন্যে: প্রমোট ২৪

29/08/2026

একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন-এগনাফ কর্তৃক আয়োজিত নান্দাইল উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে A+ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অ্যাড. Akm Anwarul Islam Chan

29/08/2026

একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন-এগনাফ কর্তৃক আয়োজিত নান্দাইল উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে A+ সংবর্ধনা আয়োজন।

চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর নয়া পাড়া মুন্সি বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায়।
28/08/2026

চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর নয়া পাড়া মুন্সি বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায়।

২৬ আগস্ট (বুধবার) বিকাল ৫ টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সভাপতিত্বে...
26/08/2026

২৬ আগস্ট (বুধবার) বিকাল ৫ টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানীর মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

23/08/2026

ছয় মাসের নান্দাইল

নান্দাইলের রাস্তাঘাট, বাজার, অফিস - সবখানেই ইদানিং কিছু মানুষের অস্বাভাবিক ব্যস্ততা।
গায়ে নতুন পোশাক, চেহারায় জ্বলজ্বলে ভাব, চলাফেরায় অহংকার আর প্রাপ্তির ছাপ। বাইকের হর্ণে যেন উৎসবের আমেজ!
অথচ এদের অনেককেই ৬ মাস আগেও দেখেছি মলিন চেহারা, পুষ্টিহীন শরীর, ময়লা পোশাকে নানা সমস্যায় জর্জরিত অবস্থায়।
ছয় মাসের ব্যবধানেই তাদের আকাশ-পাতাল পরিবর্তন, সরকারের বরাদ্দের কল্যাণে তা স্পষ্ট বোঝা যায়।
এলাকাবাসী জানালো - জি আর এর শত শত টন চাল, টি আর, কাবিখা, কাবিটার কোটি কোটি টাকার বরাদ্দ মাঠ পর্যায়ে যায়নি। ৩৫% বিশেষ ব্যক্তির জন্য রেখে বাকি ৬৫% নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয় তারা।
সব স্তরেই লুটপাট চলছে। দরবার-সালিশের নামে চাঁদাবাজি আর সাধারণ মানুষকে হয়রানি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি।
তবে উন্নতি যে একেবারেই হয়নি তা নয়। উন্নতি হয়েছে দুই জায়গায় -
১. উল্লিখিত লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের ভাগ্যের
২. বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও পতিত সরকারের করে যাওয়া স্থাপনায় নিজেদের নামে উন্নয়ন ফলক স্থাপনে এবং সাধারণ মানুষকে হয়রানির মাত্রা বৃদ্ধিতে।

এটাই কি ছিল ছয় মাসের পরিবর্তনের প্রতিশ্রুতি?
#নান্দাইল #দুর্নীতি

Address

Nandail
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when জননেতা চান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share