যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর

যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর, Political Party, Mymensingh.

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের "যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিতঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উ...
04/04/2026

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের "যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিতঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার গাঙ্গিনারপাড় অফিসে "থানা যুব দায়িত্বশীল কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, পেশাজীবী সাংগঠনিক থানার সভাপতি সারোয়ার হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের মহানগর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দায়িত্বশীলদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আগামীর কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ কর্মশালা।

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী ও সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর পক্ষ থেকে সবাইকে পব...
20/03/2026

মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী ও সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক!!

পলিটেকনিক মাঠে স্থানীয় যুবকদেরকে নিয়ে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
25/02/2026

পলিটেকনিক মাঠে স্থানীয় যুবকদেরকে নিয়ে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

আগামীকাল শনিবার ১৫ নভেম্বর ২০২৫ সকাল ৬.৩০ ঘটিকায় জয়নাল আবেদীন পার্কে মহানগরী যুব বিভাগের উদ্যোগে "ফ্রি মেডিকেল ক্যাম্প" ...
14/11/2025

আগামীকাল শনিবার ১৫ নভেম্বর ২০২৫ সকাল ৬.৩০ ঘটিকায় জয়নাল আবেদীন পার্কে মহানগরী যুব বিভাগের উদ্যোগে "ফ্রি মেডিকেল ক্যাম্প" ও থানা আমীর-সেক্রেটারী ভাইদের নিয়ে *প্রীতি ফুটবল ম্যাচ* অনুষ্ঠিত হবে।

উক্ত আয়োজনে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জ৯ন্য অনুরোধ করা হলো।

14/11/2025

মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

04/11/2025
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নাম্বার ওয়ার্ড, আকুয়া বোর্ডঘর এলাকায়  উঠান বৈঠক।  #মাওলানা_কামরুল_আহসান_এমরুল  #জামায়াত_মনো...
01/11/2025

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নাম্বার ওয়ার্ড, আকুয়া বোর্ডঘর এলাকায় উঠান বৈঠক।
#মাওলানা_কামরুল_আহসান_এমরুল
#জামায়াত_মনোনীত_ময়মনসিংহ৪_সদর_আসনের_এমপি_প্রার্থী
#ন্যায়_ইনসাফের_প্রতীক_দাঁড়িপাল্লা

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'২৫ অনুষ্ঠিতঅদ্য ৩০ আগস্ট'২৫ রোজ শনিবার সার...
30/08/2025

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'২৫ অনুষ্ঠিত

অদ্য ৩০ আগস্ট'২৫ রোজ শনিবার সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি'২৫ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৬ টি টিম থেকে নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করে চরপাড়া বয়েজ ক্লাব ও দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে জয়ী হয়েছে।

মহানগর যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী এর সভাপতিত্বে সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন যুবকদের অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনা গড়ে তোলে। যুবকরা হলো জাতির ভবিষ্যৎ তাদের সুস্থ দেহ ও সুন্দর চরিত্র গঠনের অন্যতম মাধ্যম হলো ক্রীড়া ও শরীরচর্চা।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবকদের সততা, নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শ দিয়ে আলোকিত হতে হবে। খেলাধুলা সেই পথের একটি সুন্দর মাধ্যম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ময়মনসিংহ জেলা জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, কর্মপরিষদ সদস্য খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আজিজুর রহমান, জুলাই আগস্ট অভ্যুথানে শহীদ সাগর ও শহীদ মাহীন এর পিতাদ্বয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ক্রীড়াসংগঠকবৃন্দ।

চ্যাম্পিয়ন ও রানার আপ, তৃতীয় স্থান অধিকারী সহ এই তিনটি দলকে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল দেওয়া হয়।

এডমিন পোস্ট

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to যুব বিভাগ, ময়মনসিংহ মহানগর:

Share