আউলিয়া নগর রেলওয়ে স্টেশন

আউলিয়া নগর রেলওয়ে স্টেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আউলিয়া নগর রেলওয়ে স্টেশন, Public Service, Balipara, Trishal, Mymensingh.

ভিউ ব্যবসা, গুজব ও ব্ল্যাকমেইলের অভিযোগ রেলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোকঅভিযোগ রয়েছে, উপকূল এক্সপ্রেস নামের একটি ফেস...
25/08/2026

ভিউ ব্যবসা, গুজব ও ব্ল্যাকমেইলের অভিযোগ রেলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক

অভিযোগ রয়েছে, উপকূল এক্সপ্রেস নামের একটি ফেসবুক পেজকে এর পরিচালনাকারীরা সরকারি পেজ হিসেবে দাবি করে বিভিন্ন স্থানে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি পেজটির নাম ব্যবহার করে বিভিন্ন রেলস্টেশনে গিয়ে প্রভাব খাটানো, ভয়ভীতি দেখানো ও সাধারণ মানুষ ও রেলকর্মীদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

এছাড়াও, পেজটি থেকে প্রতিনিয়ত ভিউ ব্যবসার উদ্দেশ্যে বিভ্রান্তিকর, গুজবভিত্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট প্রকাশ করে বাংলাদেশ রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব পোস্টের কারণে সাধারণ যাত্রীদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এর আগেও রেলের গার্ড, লোকোমাস্টার, স্টেশনমাস্টার ও অ্যাটেনডেন্টদের নিয়ে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রকাশের অভিযোগ রয়েছে। এমনকি কয়েকজন কর্মচারীকে হুমকি, ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে চাপ প্রয়োগের অপচেষ্টার অভিযোগও উঠেছে।

অভিযোগ অনুযায়ী, টিকিট চেকিংয়ের সময় দায়িত্বপ্রাপ্ত টিটিইদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা এবং ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করা হতো।

অভিযোগে বলা হয়েছে, এই পেজের কার্যক্রমের সঙ্গে আখাউড়ার সাবেক অস্থায়ী গেটকিপার মইন মিয়া ও মহিউদ্দিন হৃদয়সহ কয়েকজন সহযোগী জড়িত। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মইন মিয়া ও মহিউদ্দিন হৃদয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত সাইবার ও অন্যান্য প্রযোজ্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

ভিউ ব্যবসার নামে গুজব ছড়ানো, সরকারি পরিচয়ের দাবি করে প্রভাব খাটানো, মানুষকে ভয়ভীতি দেখানো ও ব্ল্যাকমেইলের অভিযোগ এসবের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বাড়িতে বাড়িতে স্টপেজ চায়? নাকি লোকাল বানানোর ধান্দা?সম্প্রতি আউলিয়ানগর স্টেশনে একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যৌক্তিক স্...
01/08/2026

বাড়িতে বাড়িতে স্টপেজ চায়? নাকি লোকাল বানানোর ধান্দা?
সম্প্রতি আউলিয়ানগর স্টেশনে একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যৌক্তিক স্টপেজের দাবি তুলে ধরা হলে, কিছু মানুষের মন্তব্য দেখে সত্যি অবাক হতে হয়! অনেকে বলছেন "বাড়িতে বাড়িতে স্টপেজ দেওয়া হচ্ছে," কেউ আবার বলছেন "রেলকে লোকাল বানানোর ধান্দা।"
যাঁরা না জেনে না বুঝে ট্রল করছেন, তাঁদের উদ্দেশ্যে আসল তথ্য ও জনসংখ্যার পরিসংখ্যানটা তুলে ধরছি:
১. জেলার জনসংখ্যা ও স্টপেজের চরম বৈষম্য:
জামালপুর: প্রায় ২০ লাখ মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের স্টপেজ রয়েছে ১০টি স্টেশনে!
কিশোরগঞ্জ: প্রায় ৩০ লাখ মানুষের জন্য স্টপেজ আছে ৭টি স্টেশনে।
নেত্রকোনা: প্রায় ২২ লাখ মানুষের জন্য স্টপেজ রয়েছে ৫টি স্টেশনে।
অথচ ময়মনসিংহ: প্রায় ৬৫ লাখ জনসংখ্যার এই বিশাল জেলায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের সুবিধা পায় মাত্র ৩টি স্টেশন!
৬৫ লাখ মানুষের জেলায় ৩টি স্টেশন, আর পাশের জেলাগুলোতে ২০-৩০ লাখ মানুষের জন্য ৫ থেকে ১০টি স্টপেজ—তখন কি ট্রেন লোকাল হয় না? ময়মনসিংহ জেলার বেশিরভাগ অংশ যে রেলসেবায় চরমভাবে উপেক্ষিত, এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ।
২. দূরত্বের বাস্তবতা:
গফরগাঁও থেকে ময়মনসিংহ—এই ৪০ কিলোমিটার বিশাল সেকশনের মাঝামাঝি অন্যতম প্রধান সংযোগস্থল হলো আউলিয়ানগর। উভয় বড় স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার! জামালপুর, নেত্রকোনা বা কিশোরগঞ্জ রুটে ৫ থেকে ৭ কিলোমিটার পরপর স্টপেজ থাকলে কোনো সমস্যা নেই, অথচ ২০ কিলোমিটারের ফাঁকা জায়গায় একটি স্টপেজ চাইলেই নাকি "বাড়িতে বাড়িতে" স্টপেজ দেওয়া হয়ে যায়!
৩. তিন উপজেলার প্রাণের দাবি:
আউলিয়ানগর স্টেশনটি কেবল একটি নির্দিষ্ট এলাকা নয়; এটি ত্রিশাল, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ—এই তিনটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলার মানুষের ঢাকা যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম।
রেলওয়ের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনসংখ্যা ও ভৌগোলিক গুরুত্ব অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ সেবা দেওয়া। ৬৫ লাখ মানুষের ময়মনসিংহ জেলার এই দীর্ঘ সেকশনে একটি যৌক্তিক স্টপেজ চাওয়া কোনো লোকাল বানানোর ধান্দা নয়—এটা এই অঞ্চলের লাখ লাখ মানুষের চরম অবহেলিত ও ন্যায্য অধিকার।
অনুরোধ রইল, তথ্য-উপাত্ত না জেনে গঠনমূলক দাবিকে ট্রল করবেন না।

বরাবর মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৭ (ত্রিশাল)জাতীয় সংসদ, বাংলাদেশ।বিষয়: বালিপাড়া আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রে...
30/07/2026

বরাবর মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৭ (ত্রিশাল)জাতীয় সংসদ, বাংলাদেশ।

বিষয়: বালিপাড়া আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।

মাননীয় মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমরা বালিপাড়া ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনার নিকট এই আবেদন পেশ করছি।

বালিপাড়া আউলিয়া নগর রেলওয়ে স্টেশনটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, প্রবাসী ও সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক যাত্রীকে দূরের স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়, ফলে অতিরিক্ত সময়, অর্থ ও ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

বালিপাড়া আউলিয়া নগর একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত। অথচ এই স্টেশনে যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু হলে শুধু বালিপাড়াবাসী নয়, আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষও সরাসরি উপকৃত হবেন। এতে যাতায়াত সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে এবং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

বালিপাড়া আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি আজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা বিশ্বাস করি, জনগণের কল্যাণে আপনার আন্তরিক উদ্যোগের মাধ্যমে এই ন্যায্য দাবি বাস্তবায়িত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অতএব, মহোদয়ের নিকট আমাদের বিনীত আবেদন, বালিপাড়া আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে আপনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

আপনার সদয় বিবেচনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বালিপাড়াবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়িত হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

বিনীত নিবেদক বালিপাড়ার সর্বস্তরের জনগণ।

আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময় সুচি
30/09/2024

আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময় সুচি

আলহামদুলিল্লাহ,অবশেষে দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর রেলওয়ে  স্টেশনে আপ এবং ডাউনে ১ মিনিট করে স্টপেজ দিবে। যা আজ থেকেই কা...
29/09/2024

আলহামদুলিল্লাহ,
অবশেষে দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে আপ এবং ডাউনে ১ মিনিট করে স্টপেজ দিবে। যা আজ থেকেই কার্যকর হবে।
নিজে টিকিট কাটুন,অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন।

দাবি মোদের একটাই আউলিয়া নগর রেলস্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজ চাই।
28/09/2024

দাবি মোদের একটাই
আউলিয়া নগর রেলস্টেশনে
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের
স্টপেজ চাই।

আসসালামু আলাইকুম,আপনারা সবাই অবগত আছেন যে, দীর্ঘ ২ মাস ধরে আউলিয়ানগর রেলস্টেশনে আমাদের যৌক্তিক দাবি, ৪৭/৪৮ নং দেওয়ানগঞ...
28/09/2024

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই অবগত আছেন যে, দীর্ঘ ২ মাস ধরে আউলিয়ানগর রেলস্টেশনে আমাদের যৌক্তিক দাবি, ৪৭/৪৮ নং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন আন্দোলন চলে আসছিল। ১৫ দিন আগে লাস্ট ইউএনও মহোদয়ের মাধ্যমে ডিজি সাহেব আমাদের কাছে ১০ দিনের একটি সময় চেয়ে আমাদের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেন। আমাদের ইউএনও মহোদয় আমাদের আশ্বাস দেন। এরপর আমরা ডিসি মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান করি। সেই আশ্বাসে ২ মিনিট করে ট্রেন আপ-ডাউন আটকানো থেকে বিরত থাকি। আমরা ১০ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো প্রকার সিদ্ধান্ত রেলওয়ে আমাদের জানাতে ব্যর্থ হয়। এজন্য আমরা আবারো এক দফা এক দাবিতে নামবো।

আগামীকাল ২৯ শে সেপ্টেম্বর, রবিবার (আউলিয়ানগর রেলস্টেশনে) সকাল ৮.০০ মিনিটে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।©

ঢাকা হতে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচী।আন্তঃনগর । কমিউটার । মেইল /লোকাল 🔗
17/09/2024

ঢাকা হতে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচী।
আন্তঃনগর । কমিউটার । মেইল /লোকাল 🔗

গফরগাঁওয়ে তুলনায় আমাদের আউলিয়া নগরের স্টেশনে অনেক যাত্রীর চাপ থাকে গফরগাঁও শুধু একটি উপজেলা নিয়ে একটি স্টেশন আর আমাদ...
17/09/2024

গফরগাঁওয়ে তুলনায় আমাদের আউলিয়া নগরের স্টেশনে অনেক যাত্রীর চাপ থাকে গফরগাঁও শুধু একটি উপজেলা নিয়ে একটি স্টেশন আর আমাদের আউলিয়া নগর তিন থেকে চারটি উপজেলা নিয়ে স্টেশন এই স্টেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ বিভিন্ন গন্তব্যের যাওয়ার উদ্দেশ্যে ভিড় জমাই এতব গফরগাঁও এর তুলনায় আমাদের এখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ হওয়া অত্যন্ত জরুরী গফরগাঁওয়ে তুলনায় আমাদের নান্দাইল ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল চাকরিজীবী অনেক বেশি । এতব আমাদের প্রাপ্য এখানে আন্ত নগর স্টপেজ হওয়া। গুরুত্বপূর্ণ দিক ও ভৌগোলিক অবস্থান দিক দিয়ে আমাদের আউলিয়া নগর স্টেশন অন্যতম। এতব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল ওনারা জাতির মানুষের কথা চিন্তা করে আমাদের আউলিয়া নগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ করাতে ওনাদের একান্ত মর্জি হয়।

Address

Balipara, Trishal
Mymensingh
2222

Website

Alerts

Be the first to know and let us send you an email when আউলিয়া নগর রেলওয়ে স্টেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category