Mymensingh AটুZ

Mymensingh AটুZ বাংলাদেশের প্রাচীন ও প্রধান শহরগুলোর মধ্যে ময়মনসিংহ জেলা অন্যতম ।

বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নামোল্লেখ দেখা যায়। ময়মনসিংহের ঐতিহ্যের প্রধান অঙ্গ হচ্ছে মৈমনসিংহ গীতিকা যা প্রাচীন পুঁথি ও লোকগাঁথার সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ বলতে এখানে সমগ্র বৃহত্তর ময়মনসিংহ (বর্তমান ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ এবং গাজীপুর জেলা) বোঝানো হয়েছে।

নামকরণ :
ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচ

লিত আছে। আর ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ নামটিও আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ করা হচ্ছে না। ১৭৭৯-তে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি বর্তমান 'ময়মনসিংহ' অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে ‘মিহমানশাহী’ এবং ‘মনমনিসিংহ’ সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে; যা বর্তমান ময়মনসিংহকেই ধরা যায়। এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্ব কালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিলো। ব্রিটিশ আমলে জেলা পত্তন কালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম 'ময়মনসিংহ' রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন।

শিক্ষাপ্রতিষ্ঠান :
ময়মনসিংহ শহর বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী হিসাবে পরিচিত । ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় , অবস্থিত। এছাড়া এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ (বাংলাদেশ), কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান সহ অারোও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা:
ময়মনসিংহ থেকে দেশের বিভিন্ন স্থানের সাথে রয়েছে ট্রেন যোগাযোগ। রয়েছে আন্তঃনগর এবং মেইল ট্রেন উভয়ই।

- আন্তঃনগর ট্রেনসমূহ হলো: যমুনা একপ্রেস, তিস্তা একপ্রেস, ব্রহ্মপুত্র একপ্রেস, অগ্নিবিণা একপ্রেস।
- মেইল ট্রেনসমূহ হলো: ধলেশ্বরী একপ্রেস, ভাওয়াল একপ্রেস, ময়মনসিংহ একপ্রেস, ঈশাখা একপ্রেস, মহুয়া একপ্রেস, জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ একপ্রেস।

এছাড়া সড়ক ও জলপথেও যাতায়াত করা যায় ময়মনসিংহে।

দর্শনীয় স্থানসমূহ:
শশী লজ, গৌরীপুর লজ, আলেকজান্দ্রা ক্যাসল, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক, ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নজরুল স্মৃতি কেন্দ্র, মহারাজ সূর্যকান্তের বাড়ী, বীরাঙ্গনা সখিনার মাজার, রামগোপাল জমিদার বাড়ী, ফুলবাড়ীয়া অর্কিড বাগান, ফুলবাড়ীয়া আলাদীনস ইকোপার্ক, চীনা মাটির টিলা, আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর, বিপিন পার্ক বিপিনচন্দ্র পাল, সাহেব পার্ক (শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারীর কাছাকাছি), মুক্তাগাছা রাজবাড়ি।

আয়তন ও গঠন:
আয়তন ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার। এটি ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা (১টি ক শ্রেণীর, ৭টি খ শ্রেণীর, ২টি গ শ্রেণীর), ১৪৬টি ইউনিয়ন, ২২০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম নিয়ে গঠিত। উপজেলাসমূহের নাম-ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর,তারাকান্দা, ফুলবাড়ীয়া,ভালুকা, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, হালুয়াঘাট।

ময়মনসিংহ জেলা সর্ম্পকে অারো বিস্তারিত জানতে নিচের লিংক গুলো ব্যবহার করতে পারেন:

http://www.mymensingh.gov.bd
http://bn.wikipedia.org/wiki/ময়মনসিংহ_(শহর)
http://bn.wikipedia.org/wiki/ময়মনসিংহের_ইতিহাস

উত্তাল বাংলাদেশ, উত্তাল ময়মনসিংহ বিভাগ….ছাত্রদের সাথে এইবার তাদের মা-বাবারাও রাজপথে 🫡✊
03/08/2024

উত্তাল বাংলাদেশ, উত্তাল ময়মনসিংহ বিভাগ….
ছাত্রদের সাথে এইবার তাদের মা-বাবারাও রাজপথে 🫡✊

রাজধানীতে গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ, সায়েন্স ল্যাবসহ বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পা...

18/07/2024

ময়মনসিংহ টাউন হলের ময়দান
আনন্দ মোহন কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা ময়মনসিংহ শহর আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে

18/07/2024
২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম নান্দনিক আর্চ স্টিল ব্রিজ নির্মিত হতে চলেছে ব্রক্ষ্মপুত্র নদের উপর
17/05/2024

২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম নান্দনিক আর্চ স্টিল ব্রিজ নির্মিত হতে চলেছে ব্রক্ষ্মপুত্র নদের উপর

30/04/2020

শুভ জন্মদিন ময়মনসিংহ ❤
গৌরব ও ঐতিহ্যের ২৩৩বছর।

১ মে,১৭৮৭

24/04/2020
14/04/2020

ব্রেকিং নিউজঃ
অদ্য ১৪/০৪/২০২০ তারিখ বিকাল ৫ ঘটিকা হতে ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
সকলের সহায়তা চাই।
#জেলা_প্রশাসক_ময়মনসিংহ

01/05/2019

আজ ময়মনসিংহ জেলার 232 তম জন্মদিন। প্রাণের শহর, অনেক ভালবাসি।

শ্রমিক অধিকার আদায়ে আত্মত্যাগী ও সকল সুবিধা বঞ্চিত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান....
01/05/2019

শ্রমিক অধিকার আদায়ে আত্মত্যাগী ও সকল সুবিধা বঞ্চিত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান....

01/05/2018

আজ ময়মনসিংহ জেলার ২৩১ তম জন্মদিন। প্রাণের শহর, অনেক ভালবাসি।

Address

Mymensingh, Dhaka, Bangaldesh
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh AটুZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share