20/08/2026
২১ আগস্ট একটি রক্তাক্ত ইতিহাস।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৪ জন নেতা-কর্মী। আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। রক্তে ভেসে গিয়েছিল রাজপথ, থমকে গিয়েছিল পুরো দেশ।
এই ছবিগুলো সেই ভয়াবহ দিনের নির্মম সাক্ষ্য—যে ক্ষত আজও বাঙালির হৃদয়ে অমলিন।