23/08/2026
গল্পটা ছিলো অনেক দিন আগের 🌸
একটা গ্রামে একটা ছেলে আর একটা মেয়ে থাকত। এলাকায় অনেক ছেলে-মেয়ে ছিল, আর সেই ভিড়ের মধ্যেই তারাও দু’জন ছিল। অথচ মজার ব্যাপার হলো—তখনও কেউ কাউকে চিনত না।
যাই হোক, গল্পের শুরুটা হয় ২০২৫ সালের ডিসেম্বর থেকে।
মেয়েটার নাম কবিতা। সে অনলাইনে বেশ অ্যাকটিভ থাকত। তার ফ্রেন্ড সার্কেলও ছিল বেশ বড়। কলেজে পড়ত, প্রায় সবসময় বন্ধুদের সাথেই থাকত। আর বাসায় থাকলেও কোনো না কোনো গ্রুপ কলে বন্ধুদের সাথে যুক্ত থাকত।
একদিন মেয়েটার বাড়ির কাছেই ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হলো। কবিতাও সেখানে খেলা দেখতে গেল। হঠাৎ সেখানে একটা অপরিচিত ছেলেকে দেখে এলাকার কয়েকজন কবিতার কাছে জানতে চাইল—ছেলেটা কে?
কিন্তু মজার বিষয়, কবিতা নিজেও ছেলেটাকে চিনত না। তাই কিছু বলতে পারল না। সে ভেবেছিল, হয়তো কারও দূরের আত্মীয় হবে, খেলা দেখতে এসেছে।
এর ১-২ দিন পর মেয়েটার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকুয়েষ্ট আসলো। নাম-شاعر سيدي
রিকোয়েস্টটা দেখে কবিতার একটু অবাক লাগল। কারণ এই সেই অপরিচিত ছেলেটাই, যাকে কয়েকদিন আগে ব্যাডমিন্টন খেলার সময় প্রথম দেখেছিল। অথচ তখনও সে জানত না, ছেলেটা কে।
কবিতা ছেলেটাকে চিনত না, তাই প্রথমে রিকোয়েস্টটা গ্রহণ করল না। আবার দুই-এক দিন পর কৌতূহলবশত ছেলেটার প্রোফাইল ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখল, তার বোনের সাথে ছেলেটার বেশ কিছু ক্লোজ ছবি আছে।
তখন কবিতা বুঝতে পারল—মনে হয় আত্মীয়ই হবে।
তারপর সে ফ্রেন্ড রিকোয়েস্টটা গ্রহণ করল।
একদিন পরই ছেলেটার কাছ থেকে মেসেজ এলো।
কবিতা তার ডিপি দেখে জিজ্ঞেস করল,
“এটা কোন জায়গা?”
সেখান থেকেই শুরু হলো তাদের কথাবার্তা। ছেলেটাও ছবিটায় একটা কমেন্ট করেছিল—জায়গাটার সাথে ছবিটা নাকি বেশ ভালো হয়েছে।
এভাবেই ধীরে ধীরে কথা হতে লাগল, পরিচয় হলো।
পরে জানা গেল, ছেলেটা আসলে কবিতার বোনের দেবর।
তারপর শুরু হলো তাদের দুষ্টুমি, ফাজলামি আর খুনHighlpost
ছেলেটা কবিতাকে কবিতা লিখে শোনাত। আর কবিতা সেগুলো শুনে ভীষণ খুশি হতো। কবিতা শুনতে শুনতে একসময় তার মনে কী যেন হলো—হঠাৎ করেই জিজ্ঞেস করে বসল,
“কবিতাগুলো কি আমাকে উদ্দেশ্য করে বলো, নাকি শুধু কবিতা হিসেবেই বলো?”
ছেলেটা তখন একটু দ্বিধায় পড়ে গেল। কী বলবে, বুঝতে পারছিল না।
তবে একটা সময় গিয়ে বলা যায়, সে যেন কবিতাকে প্রস্তাব দিয়েই দিল। ❤️
সেদিনের তারিখ ছিল ২৬/১২/২০২৫—২৬ তারিখ, কারণ কথাটা হয়েছিল রাত ১২টার পর।
এরপর দু’জন মিলে সিদ্ধান্ত নিল, তারা দেখা করবে।
আর পরদিন দেখা করার আইডিয়াটা ছিল কবিতারই। 🤭
পরদিন তারা দেখা করতে গেল। মুখোমুখি বসে অনেক খোলামেলা কথা হলো। তবে মজার ব্যাপার হলো—কবিতার চেয়ে ছেলেটাই বেশি লজ্জা পাচ্ছিল। 🫣
সেই দেখা হওয়ার পর থেকেই শুরু হলো তাদের একসাথে নতুন একটা পথচলা।
একজন অপরিচিত ছেলে আর একজন অপরিচিত মেয়ের গল্প—যারা একসময় একে অপরকে চিনতই না, অথচ সময়ের সাথে সাথে সেই অপরিচিত দু’জন মানুষই একে অপরের খুব আপন হয়ে গেল। আজ তারা দু’জন দু’জনকে অনেক ভালোবাসে। ❤️
একটা হঠাৎ দেখা, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর কিছু কথাবার্তা—আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের সুন্দর একটা গল্প।
আর এখনো তারা একসাথেই আছে… ❤️
চলবে… 🫶
Copy post