06/12/2025
প্রথমে মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। রাজনীতিতে আমি হাই স্কুল অর্থাৎ ক্লাস নাইনে থেকে জড়িত। আমার বংশ ও রাজনৈতিক বংশ। বিশেষ করে গফরগাঁও এর রাজনীতিতে দপ্তরি বংশ অনেক প্রভাব রয়েছে। দেশের মানুষ জন্য, দেশের জন্য, নিজ এলাকার জন্য কিছু করার নেশা আমার ছাত্র জীবন থেকেই।
নির্বাচন এক সময় করবো এই চিন্তা ভাবনা অনেক আগে থেকেই ছিল। কিন্তু একটি ভয় ছিল। কেন নির্বাচনে অংশ গ্রহণ করলে কি আমার পাশে নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী থাকবে তো। অনেক রাজনৈতিক দলের নেতাদের দেখেছি একা একাই নিজের লিফলেট বিতরণ করতে। এমন কি নির্বাচনের সময় প্রচারণায় নিজে নিজের মাইকিং করতে।
আবারও আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি গণঅধিকার পরিষদ পক্ষে ঢ়ে কোন রাজনৈতিক পোগ্রামে যে সাড়া পাচ্ছি, তা আমাকে হাজার গুন শক্তি যোগাচ্ছে।
২০২৪ এর পূর্ববর্তী যখন আমরা গুটি কয়েক জন লোক রাজপথে মিছিল নিয়ে বাহির হতাম, তখন মিছিলের শেষে দেখতাম শত-শত লোক। বিশেষ করে ২০২৪ জুলাই আগস্টের আনদোলনের সময় সকালে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে থেকে মাত্র শখানেক মানুষের মিছিল নিয়ে ৩০০ গজ পশ্চিমে বিএনএস টাওয়ারের সামনে আসতেই দেখতাম কয়েক হাজার লোক। এই উপস্থিতি আমাকে সাহস যুগিয়েছে।
সাংগঠনিক পরিচয় আমি গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ। ঢাকা আমার নেতা কর্মী অভাব নেই। কিন্তু যখন আমি আমার নিজ জন্ম স্থান গফরগাঁও যাই, তখন আমি একা রওনা হয়ে থাকি। আল্লাহর রহমতে গফরগাঁও নামার পর দলীয় কার্যালয় যেতে যেতেই গফরগাঁও এর অনেক প্রিয় ভাই গুলো ছুটে আসে। তারপর কোন পোগ্রাম হলে ভিপি নূরের নাম শুনলে সাধারণ মানুষ আমাদের সাথে ছুটে আসে, সাহস দিয়ে, পরামর্শ দিয়ে সাথে থাকে।
আন্তরিক ভাবে ধন্যবাদ গণঅধিকার পরিষদ এই সমর্থক গুলো।
আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে চলা।
আঃ রহিম