Jamaat Mymensingh City

Jamaat Mymensingh City Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Mymensingh City.

জামায়াতের রুকন মাওলানা আতাউর রহমান ও রুকন প্রার্থী শহিদুল ইসলাম লিটন ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক============...
22/05/2026

জামায়াতের রুকন মাওলানা আতাউর রহমান ও রুকন প্রার্থী শহিদুল ইসলাম লিটন ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক
==================================

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর উলামা বিভাগের রুকন মাওলানা আতাউর রহমান ও গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা শাখার রুকন প্রার্থী শহিদুল ইসলাম লিটন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এবং সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমদে রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাঁদের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং তাঁদের পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মাওলানা আতাউর রহমান চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে) রাত ৮:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

শহিদুল ইসলাম লিটন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) সকাল ০৬:০০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

তাঁরা স্ত্রী-সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ময়মনসিংহ মহিলা জেলা জামায়াতের ...
21/05/2026

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ময়মনসিংহ মহিলা জেলা জামায়াতের সেক্রেটারী খাদিজা আক্তারের স্বামী, ময়মনসিংহ মহানগরীর উলামা বিভাগের রুকন ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আতাউর রহমান ভাই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, দ্বীনের খাদেম ও সমাজের অভিভাবককে হারালাম। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক সমাজ গঠন এবং ইসলামী আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন। আমীন।

মরহুমের প্রথম জানাযা সকাল ১০ ঘটিকায় আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাযা তাঁর নিজ বাড়ি ধানিখোলা, গোয়াইশা পাড়া, কাশেম মাস্টারের বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযায় সকল মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মাওলানা কামরুল আহসান এমরুল
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর

21/05/2026
ময়মনসিংহে "গণভোটের রায় কার্যকর এখন সময়ের দাবী" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।অদ্য ২মে রোজ শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন ক...
02/05/2026

ময়মনসিংহে "গণভোটের রায় কার্যকর এখন সময়ের দাবী" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
অদ্য ২মে রোজ শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার উদ্যোগে অত্র সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মহানগর জামায়াত এর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথি-
এড. জসিম উদ্দিন সরকার
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রবন্ধ উপস্থাপক-
ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বিশেষ অতিথি-
অধ্যক্ষ কামরুল হাসান মিলন
মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-০৬ (ফুলবাড়িয়া)

জনাব আব্দুল করিম
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা

ডাঃ সিদ্দিকুর রহমান
আহ্বায়ক, এনসিপি, ময়মনসিংহ মহানগর

এড. এটিএম মাহবুব আলম
আহ্বায়ক, এনসিপি, ময়মনসিংহ জেলা

মাওলানা মুফতী মোস্তাক আহমেদ
সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ মহানগর

এছাড়াও ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

02/05/2026

🔴Live>>>>>
ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় কার্যকর এখন সময়ের দাবী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওয়ার্ড শাখার দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ইং অনুষ্ঠিতমহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এর সঞ্চালনায় মহ...
02/05/2026

ওয়ার্ড শাখার দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ইং অনুষ্ঠিত

মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এর সঞ্চালনায় মহানগর জামায়াতের আমীর
মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের নিয়ে অদ্য ২মে শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি-
এড. জসিম উদ্দিন সরকার
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল
ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিশেষ অতিথি-

জনাব আছাদুজ্জামান সোহেল
নায়েবে আমীর, ময়মনসিংহ মহানগর

জনাব মাহবুবুল হাসান শামীম
সহকারী সেক্রেটারী, ময়মনসিংহ মহানগর

জনাব আনোয়ার হাসান সুজন
সহকারী সেক্রেটারী, ময়মনসিংহ মহানগর

মোঃ আল হেলাল তালুকদার
সাংগঠনিক সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর

আয়োজনে-
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর

ময়মনসিংহ মহানগর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ল...
02/05/2026

ময়মনসিংহ মহানগর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও চাকসুর সাবেক ভিপি এড. জসিম উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যেবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।...
01/05/2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি-
অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রধান বক্তা-
মাওলানা কামরুল আহসান এমরুল
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর

বিশেষ অতিথি-
হাফেজ রাশেদুল ইসলাম এমপি
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

জনাব মোঃ আব্দুল করিম
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা।

জনাব আছাদুজ্জামান সোহেল
নায়েবে আমীর, ময়মনসিংহ মহানগর

অধ্যাপক শহিদুল্লাহ কায়সার
সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর

আনোয়ার হাসান সুজন
সহকারী সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর

মোঃ আল হেলাল তালুকদার
সাংগঠনিক সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর

সভাপতি-
ওয়ালী উল্লাহ মুজাহিদ
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগর

29/04/2026

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Mymensingh City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Mymensingh City:

Share