Civil Surgeon Office, Mymensingh

Civil Surgeon Office, Mymensingh Mymensingh district health services

আজ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানি...
03/09/2026

আজ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত যুগ্মসচিব জনাব মো: আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়।

এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউল বারী।

এসময় তিনি যথাযথভাবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন।

আজকে ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রিভিউ মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার সাহা, পরিচালক (...
02/09/2026

আজকে ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রিভিউ মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ।

এতে ডেমিয়েন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রজেক্টের আওতাধীন ময়মনসিংহের ৫টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ ও জুনিয়র কনসালটেন্ট (বক্ষব্যাধি ক্লিনিক), মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উক্ত পাঁচ উপজেলার মেডিকেল অফিসার ও জিপি প্র‍্যাকটিশনারগণ অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মো: তরিকুল হাসান।

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্যারকে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা ও স...
01/09/2026

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্যারকে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার।

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ স্কুল...
31/08/2026

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ স্কুল হেলথ ক্লিনিক এর ডাঃ মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক।

আজ ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ মহোদয় কে ময়মনসিংহ জেলা স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন এর পক্ষ থ...
30/08/2026

আজ ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ মহোদয় কে ময়মনসিংহ জেলা স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার আজ আকস্মিক ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরি...
30/08/2026

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার আজ আকস্মিক ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় তিনি যথাযথভাবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

এসময় তার সাথে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডা: রিপন রায়, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মো: তরিকুল হাসান ও ডিএইচএস আবুল কালাম আজাদ।

এ ধরনের পরিদর্শন নিয়মিত চলবে।

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার আজ আকস্মিক সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের 'হোসেন মে...
30/08/2026

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার আজ আকস্মিক সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের 'হোসেন মেম্বারের বাড়ি রুটিন ইপিআই সেশন' পরিদর্শন করেন।

এসময় তিনি ভ্যাক্সিনেশন ও স্বাস্থ্য শিক্ষা যথাযথভাবে নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

এসময় তার সাথে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডা: রিপন রায়, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মো: তরিকুল হাসান ও ডিএইচএস আবুল কালাম আজাদ।

এ ধরনের পরিদর্শন নিয়মিত চলবে।

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে আজ ডা: প্রদীপ কুমার সাহা স্যার, পরিচা...
30/08/2026

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে আজ ডা: প্রদীপ কুমার সাহা স্যার, পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে ব্র‍্যাক এর  পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা...
30/08/2026

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে ব্র‍্যাক এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে আজ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের চিকিৎ...
30/08/2026

নতুন যোগদানকৃত ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে আজ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Address

র‍্যালীর মোড়, পাটগুদাম
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809165720

Alerts

Be the first to know and let us send you an email when Civil Surgeon Office, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Civil Surgeon Office, Mymensingh:

Shortcuts

Share