PØrÍ The President Library

PØrÍ The President Library A personal library for collecting books and distributing books to enrich knowledge (Religious)...📚

10/02/2025

বিষয়টা হইলো,
এইবার আইয়্যেমে বীজের রোজা ফেব্রুয়ারী মাসের ১৩,১৪,১৫ তারিখ।

১৫ তারিখেই শবে বরাত ও।

ওই সময় ঘিরে কম বেশি সবাই আমল করে।
আইয়েমে বীজের রোজা ৩ দিন রাখলে সে সারা মাসের রোজার সউয়াব পায়। শাবান মাসে আপনি অন্যান্য দিন না রাখলেও এই ৩ দিন অবশ্যই রাখবেন।

এখন এটা যারা সিদ্ধান্ত নিলেন রাখবেন তারা কি একাই রাখবেন? বাসার সবাইকে জানাবেন না?।বন্ধু ভাই ব্রাদারদের ও জানান।

আর সুরা মুলক আর বাকারার শেষ ২ আয়াতের আমল তো করবেন ই। ইনশাআল্লাহ।

ফেসবুকে একটা রিমাইন্ডার দিতে ১ মিনিট।©

22/08/2024

🙂সেই ভয়াবহ দিন’টি🙂

তাক্বাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❤️✨
16/06/2024

তাক্বাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❤️✨

16/06/2024

Eid Mubarak 🌙❤️‍🔥

29/04/2024

[ একটু আগে দেওয়া পোস্টটা ফেইসবুক নিজ থেকে ডিলেট করে দিয়েছে কোনো ধরণের নোটফিকেশন ছাড়াই৷ ওরা মনে হয় বুঝতে পেরেছে এই অ্যাপ ব্যবহার করলে ওদের অ্যাড আর হারাম কন্টেন্ট কনজিউমার কমে যাবে—তাই। সরাসরি পোস্টে লিঙ্কটা দিলাম না৷ আগের মতো কমেন্টে দিলাম সব। ]

কোনো সন্দেহ নেই যে—ফিতনা-কালের চরম উর্বর সময়টা অতিক্রম করছি আমরা। চারপাশে হারামের এতো এতো ছড়াছড়ি যে, হাজার চেষ্টা করেও যেন এসব থেকে নিষ্কৃতি মিলানো সেরকম দুষ্কর, হাদিসের ভাষায় যেরকম দুষ্কর বলা হয়েছিল হাতের তালুতে আগুনের কয়লা ধরে রাখার বিষয়টাকে। ফিতনা এখন হাতের মুঠোয়—ফোন খুললেই যেন হুড়মুড় করে উদ্ভাসিত হয়ে উঠে চোখের সামনে।

ফিতনার এই বিষবাষ্প থেকে বাঁচতে আমাদের চেষ্টারও অন্ত নেই। আমরা মোবাইল কম ব্যবহার করি, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকি, হারাম ছড়ায় এমন ব্যক্তি থেকেও রাখি নিরাপদ দূরত্ব। কিন্তু, এতোসব চেষ্টা তদবিরের পরও কি আমরা আদৌ নিরাপদ? আদৌ কি আমরা সকল হারাম কন্টেন্ট আর তার নির্মাতাদের এড়িয়ে যেতে পারি?

সেটা সম্ভব হয় না, কারণ এসব হারাম যারা বানায় আর যারা ছড়ায়, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা জড়িত এসবের সাথে। সুতরাং আমি আর আপনি দেখতে না চাইলেও আমাদের টাইমলাইনে, আমাদের ভিডিওর মধ্যে, আমাদের পড়তে থাকা আর্টিকেলের মধ্যে তারা কখনো ‘সাজেশান’ অথবা কখনো ‘পুশ’ নোটিফিকেশন আকারে সেসব হারাম কন্টেন্ট আর তার উৎসকে অনুপ্রবেশ করিয়ে দেয়।


স্ক্রীনের এই হারাম দেখা থেকে বাঁচার দুটো উপায় হতে পারে। প্রথম উপায়—স্মার্টফোন ব্যবহারটাই বাদ দেওয়া। কিন্তু আমরা জানি, স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে, এটাকে বাদ দিয়ে কাজ আর জীবনকে অনেকপর্যায়ে কল্পনাও করা যায় না ।

দ্বিতীয় উপায় হলো—এমন কোনো প্রযুক্তির দ্বারস্থ হওয়া যারা আমার সামনে আসা হারাম জিনিসগুলোকে আটকে দেবে।
কিন্তু, মুসলিম-ফ্রেণ্ডলি এই প্রযুক্তি কোথায় পাবেন আপনি, তাই তো?

আপনার জন্য সেরকম একটা প্রযুক্তি নিয়েই হাজির হয়েছে কাহাফ গার্ড।

কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে।

অর্থাৎ, আপনি যখন কোনোকিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিঙ্ক চলে আসা যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। কাহাফ গার্ড সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।

কাহাফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:

০১. কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর, বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় । ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।

০২. ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।

০৩. ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।

০৪. পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।

০৫. গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।

০৬. ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।


মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ । শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য।

কমেন্টে দেওয়া লিঙ্কগুলো থেকে Kahf Guard অ্যাপটা নামিয়ে নিন। অথবা, প্লে-স্টোর/অ্যাপ স্টোরে গিয়ে Kahf Guard লিখলেই পেয়ে যাবেন অ্যাপটি।


কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন ।

আলহামদুলিল্লাহ, এতোবড় এই প্রজেক্টে আমার খুব ক্ষুদ্র আকারে হলেও কন্ট্রিবিউশান থাকছে—সেটাই মহা আনন্দের 💚

আমাদের ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত 💚
©আরিফ আজাদ

JOIN🥳 [Telegram]t.me/porithepresidentlibrary7674
21/04/2024

JOIN🥳 [Telegram]
t.me/porithepresidentlibrary7674

“তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম💞🌙”"—"ঈদ মোবারক"—"
10/04/2024

“তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম💞🌙”

"—"ঈদ মোবারক"—"

কেউ যদি  #কদরের_রাতে আমল করতে চান, এই গাইডলাইনটা দেখতে পারেন।সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, ...
31/03/2024

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই গাইডলাইনটা দেখতে পারেন।

সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাত জেগে এবাদত করার এনার্জি পাওয়া যায়।

১। মাগরিবের পর থেকে অহেতুক স্ক্রিন টাইম, আনমনে স্ক্রল করে যাওয়া, টিভি দেখা থেকে একদম বিরত থাকুন।

২। মাগরিবের পর থেকেই কিন্তু কদরের রাতের শুরু, তাই ইফতারের পরে আপনি কোন ধরনের কথা উচ্চারণ করছেন খেয়াল রাখবেন। গীবত, পরনিন্দা হয়ে গেলে এ সমস্ত গুনাহের প্রভাবে যেন আপনার কদরের রাত যেন নষ্ট না হয়ে যায়।

৩| আপনার পরিস্থিতির বিবেচনা করে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন গোসল করে। তাহলে পরিষ্কার ঝরঝরা অবস্থায় ইবাদত শুরু করতে পারবেন।

৪। কুরআন পড়তে পারলে রাত ১২:০০ টার আগ পর্যন্ত কুরআন পড়ুন।

৫। রাত ১২:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত নফল নামাজ পড়তে থাকুন

৬। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।

যেমনঃ-

🔸 কদরের রাতে সর্বশ্রেষ্ঠ দুয়াটি বেশি বেশি পড়তে থাকুন— "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!"

🔸 আরো জিকির করুন এবং আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে, ‌

🔸 সুবহান আল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার।
(১০০+ বার করে)
🔸 লা ইলাহা ইল্লাল্লহ (২০০+ বার)
🔸আস্তাগফিরুল্লহ ( ৫০০+ বার, যত বেশি সম্ভব হয়)
🔸বেশী বেশী দুরুদ পড়া।
🔸 সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

🔸 "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

🔸 দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

🔸 "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত আবার তাহাজ্জুদের নামাজ পড়ুন। এবার ধীরে-সুস্থে রুকুতে এবং সিজদায় অনেকক্ষণ সময় দিবেন। বিশেষ করে সিজদায় অসম্ভব সময় নিয়ে দুয়া করবেন। সিজদায় বেশী বেশী সময় ব্যয় করুন।

৭। তাহাজ্জুদের পর বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. চোখের পানি ফেলে বলুন, "হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি... (আমাদের ৮ পর্বের দুয়া সিরিজ দেখে দেখে পড়তে পারেন।

🔸🔸 বিস্তারিত দুয়ার লিস্ট পাবেন এই ডকুমেন্টে:
https://www.facebook.com/100077607587541/posts/441619808434935/?app=fbl
(এই ডকুমেন্ট দেখেও দোয়া পড়তে পারেন)

৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে আমল করবে, আপনিও তার সোয়াব পাবেন আশা করি ইনশাআল্লাহ।

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, দশ রাতেই আমল করুন।

আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন।

(মূল লেখা লিখেছে: Baseera
বেশ কিছু পরিমার্জনা করা হয়েছে: Muslimah Confidence Workshop এর এডমিন কর্তৃক)

#কুরআন
#রামাদান
#দুয়া

31/03/2024

লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহঃ-

আরবী মাসের দিন শুরু হয় রাতের মাধ্যমে অর্থাৎ প্রথমে রাত আসে, এরপরে দিন। উদাহরণস্বরূপঃ- আগামীকাল যদি ২৫ তম রোজা হয়ে থাকে, তাহলে ২৫ তম রোজার রাতটি শুরু হবে আজকে মাগরিব থেকে। অর্থাৎ ২৪ তম রোজার দিন শেষ হয়ে যেই রাতটি আসবে সেই রাতটিই হচ্ছে ২৫ তম রোজার রাত।

___২১ তম রাত্রি - ৩১ শে মার্চ - রবিবার
___২৩ তম রাত্রি - ০২ ই এপ্রিল - মঙ্গলবার
___২৫ তম রাত্রি - ০৪ ই এপ্রিল - বৃহঃবার
___২৭ তম রাত্রি - ০৬ ই এপ্রিল - শনিবার
___২৯ তম রাত্রি - ০৮ ই এপ্রিল - সোমবার
দিবাগত রাত অর্থাৎ দিন শেষে যেই রাতটি আসে।

রাসূল সাল্লালাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় ক্বদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, মহান আল্লাহ তা'য়ালা তার পূর্বের সমস্ত গুনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন। [বুখারী- ৩৫]

©

🌸🦋:Muslimah Dua Listইয়া আর-রহমান! ইয়া আর-রহিম! ইয়া রব্বুল আলামীন!আমি আপনাকে ডাকছি আপনার সুন্দর সুন্দর নামগুলো ধরে। আপ...
31/03/2024

🌸🦋:
Muslimah Dua List

ইয়া আর-রহমান! ইয়া আর-রহিম! ইয়া রব্বুল আলামীন!

আমি আপনাকে ডাকছি আপনার সুন্দর সুন্দর নামগুলো ধরে। আপনার যে নামগুলো আপনি প্রকাশ করেছেন, আপনার কিতাবে উল্লেখ করেছেন এবং আপনার সৃষ্টিকে শিখিয়েছেন অথবা যে নামগুলো আপনি গায়েবের জ্ঞানের মাধ্যমে অপ্রকাশিত রেখেছেন, সেই প্রতিটি নাম ধরে আজ আমি আপনার কাছে ফরিয়াদ করছি ইয়া রব!

আল্লাহুম্মা সল্লী ওয়া সাল্লিম 'আলা নাবিয়ীনা মুহাম্মাদ (দরুদ পাঠ)

ইয়া রব্ব, আমাকে এই দু'আতে আন্তরিক এবং সত্য রাখুন।

আমার জিহ্বায় শাহাদাত সহকারে আমাকে মৃত্যু দিন।

আমাকে সর্বাবস্থায় আপনার প্রতি সুধারণা রাখার তাওফিক দিন। আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, তৃপ্ত এবং পরিশুদ্ধ একটি হৃদয় দিন।

আমার জন্য কবরকে প্রসারিত করুন, আলোকিত করুন। আমার কবরের সওয়াল-জওয়াব সহজ করুন।

কিয়ামতের দিন আমাকে ভয়, উদ্বেগ ও ত্রাস থেকে মুক্ত রাখুন। যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার পুত্রকে চিনবে না, সেইদিনের ভয়াবহতা থেকে আমাকে এবং আমার প্রিয়জনদেরকে আপনি হেফাজত করুন। আপনার আরশের ছায়ায় আমাদেরকে আশ্রয় দিন।

আমাকে মিজানের দাঁড়িপাল্লায় সফল করুন।

আমাকে বিদ্যুতের মতো সিরাত পাড় করিয়ে দিন।

বিচারের দিন আমার দোষ অন্যের সামনে প্রকাশ হতে দিয়েন না ইয়া আল-গফুর!

ইয়া আ'ফু, আমি যে পাপগুলির কথা ভুলে যাই এবং যে পাপগুলি আমি পাপ হিসেবে বিবেচনাও করিনা, সেই পাপগুলোর প্রত্যেকটি ক্ষমা করে দিন।

আমাকে ডানহাতে আমার হিসাবের কিতাব লাভের তাওফিক দিন।

আমাকে প্রশান্তিতে ভরপুর হৃদয় দান করুন।

আমাকে অন্যকে ক্ষমা করার ক্ষমতা দিন।

আমাকে কল্যাণকর বাক্য উচ্চারণের তাওফিক দিন। আমার জিহ্বাকে মিথ্যা, গীবত এবং অন্যকে আঘাত করা থেকে রক্ষা করুন। ইয়া রব! আমার দ্বারা যেন কখনো আপনার বান্দার হক নষ্ট না হয়।

আমাকে সুন্দর ধৈর্য (সবরুন জামীল) দান করুন।

আমাকে সহীহ আকীদাহ, সুষ্ঠ দলিলের সহিত দ্বীনের জ্ঞান দান করুক। আমার মুখস্থ করার ক্ষমতা বাড়িয়ে দিন এবং কুরআনের কথার গভীরতা উপলব্ধি ও আমলের তাওফিক দিন।

আমার আব্বু-আম্মুকে হেফাজত করুন, তাদেরকে নেক হায়াত দিন, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাকে তাদের খেদমত করার তাওফিক দিন, তাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করুন এবং তাদের জন্য আমাকে সুসন্তান হিসেবে সাদাকায়ে জারিয়াহ করে কবুল করুন।

আমার আপন ভাই-বোনদেরকে হেফাজত করুন। তাদেরকে দ্বীনের পথে অটল রাখুন। তাদের জীবনে আপনার রহমত এবং বারাকাহ দিন। শায়তানকে কখনো আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে দিয়েন না আল্লাহ।‌

আমাদেরকে নেক সন্তান দান করুন এবং তাদেরকে মুসলিম উম্মাহর বীর হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন, আমাদের সন্তান যেন আমাদের জন্যে সাদাকায়ে জারিয়াহ হয়।

আমার নিজস্ব ত্রুটিগুলি বুঝার এবং সংশোধনের তাওফিক দিন।

আমার রিযিকে বারাকাহ দিন ইয়া রব, আমাকে ধন-সম্পদ দান করুন এবং সেটা আপনার সন্তুষ্টি অনুযায়ী আপনার পথে ব্যয় করার তাওফিক দিন।

ইয়া রব! কোন বান্দা যেন আমাকে অপমান, অবমাননা, নিপীড়ন এবং উপহাস করতে না পারে। আপনি অত্যাচারীকে আমার উপর সবল হতে দিয়েন না আল্লাহ!

আমাকে সাহসী, আত্মবিশ্বাসী এবং একটি প্রজ্ঞাবান মুসলিম হতে সাহায্য করুন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

আমার সময়ে বারাকাহ দিন ইয়া রব।

মুসলিম উম্মাহর মধ্যে যারা জীবিত এবং মৃত আছে, তাদের সবাইকে ক্ষমা করুন ইয়া রব। মুসলিম উম্মাহর উপর রহম করুন ইয়া আল্লাহ এবং নিপীড়িতদের বিজয় দান করুন। আমাদের সবাইকে আপনি এক করে দিন, নেক করে দিন ইয়া আল্লাহ!

হে আল্লাহ! জালিমদের জন্যে যদি আপনি হিদায়াত ধার্য করে রাখেন, তাহলে তাদের হিদায়াত দিন, আর যদি জালিমদের জন্যে হিদায়াত ধার্য না থাকে, তাহলে তাদেরকে পরাস্ত করুন, তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। জালিমের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে তাদের উপর বিজয় দিন।

আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের সুস্থ করে দিন ইয়া আশ-শাফিই!

আমাদের মধ্যে যারা নিঃসন্তান, তাদের আপনি নেক সুসন্তান দিন ইয়া আল-খলিক!

আমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদেরকে চক্ষু শীতলতাকারী জীবন-সঙ্গী দিন ইয়া আল-ওয়াদুদ!

আমাদের মধ্যে যারা হিদায়াত থেকে অনেক দূরে, তাদের অন্তরকে আপনার হিদায়াতের আলো দিয়ে ভরিয়ে দিন ইয়া আন-নূর!

ইয়া আল্লাহ! আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন, যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে খুশি হবেন!

ইয়া আল্লাহ তায়ালা আমার ঈমান, তাওয়াক্কুল, ইয়াকিন বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাকে তাকওয়া, জ্ঞান এবং উত্তম আখলাকে বৃদ্ধি করুন। আমাকে নিফাকী, রিয়াহ, বিদআত এবং কুফর থেকে হেফাজত করুন।

ইয়া আল্লাহ আমাকে বর্তমান এবং ভবিষ্যতের পরীক্ষাগুলো ঈমানী শক্তি দিয়ে পাড় করার তাওফিক দিন,

ইয়া আল্লাহ! আমাকে আপনার বিধিবিধান এবং কদরের উপর সচেতন হৃদয় এবং সন্তুষ্টি দান করুন,

ইয়া আল্লাহ আমাকে মুহসীনীনদের মধ্যে রাখুন, মুত্তাকিন, মুখলিসীনদের অন্তর্ভুক্ত করুন।

ইয়া আল্লাহ! আমাকে উপকারী জ্ঞান এবং পবিত্র রিযিকে বৃদ্ধি করুন।

ইয়া আল্লাহ আমাকে হৃদয়ের অসুস্থতা থেকে রক্ষা করুন (হিংসা, অহংকার, লোক-দেখানো প্রবণতা, রাগ, দুনিয়ার অত্যাধিক মায়া থেকে হেফাজত করুন)

ইয়া আল্লাহ আমাকে আপনার ইবাদত করার জন্যে আপনার ঘরের মেহমান হিসেবে নিয়ে যান! আমাকে হাজ্জ এবং উমরাহ করার তাওফিক দিন।

ইয়া আল্লাহ আমাকে ইয়াওমুল কিয়ামতের দিন আপনার আরশের ছায়া দান করুন।

ইয়া আল্লাহ! আমাদের স্বামী-স্ত্রীদের মধ্যেকার ভালবাসা এবং বারাকাহর সম্পর্ককে রক্ষা করুন। আমার পরিবারের সদস্যদের একে অপরের সাথে আচরণকে আরও উন্নত করুন। আমার পার্টনারকে তার প্রচেষ্টার জন্য সর্বোত্তম প্রতিদান দিন। ইয়া আল্লাহ আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদৌসে পরম সুখে একত্রিত করুন।

ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদের জন্যে উত্তম পিতা-মাতা এবং উদাহরণ হবার তাওফিক দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের আমাদের ভুল শিক্ষা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সকল ক্ষতি, অসুস্থতা, কুফরী, হারাম থেকে রক্ষা করুন।

ইয়া আল্লাহ, আমাকে এবং আমার প্রিয়জনদেরকে শায়তানের ওয়াসওয়াসা, মানুষ ও জ্বিনদের মধ্য থেকে সকল অশুভ শক্তি ও ক্ষতি থেকে রক্ষা করুন।

ইয়া আল্লাহ আমাদের পুরো বংশকে জান্নাতুল ফিরদৌসে এক করুন।

ইয়া আল্লাহ আমার পিতা-মাতা, আমার বোন এবং ভাই, আমার প্রবীণ এবং সমগ্র উম্মাহকে মর্যাদায় উন্নীত করুন।

ও আল্লাহ আমাকে এবং আমার প্রিয়জনদের করোনাভাইরাস, ক্যান্সার এবং দুরারোগ্য ব্যধি থেকে রক্ষা করুন। খারাপ বার্ধক্য এবং অলসতা থেকে আমাদের বাঁচান। অসহায় অসুস্থতা থেকে আমাদের রক্ষা করুন রব্বে কারিম।

দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ এবং শেষ দিবসের ভয়ানক পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচান ইয়া রব!

আমাদেরকে হিদায়াত দিন, আ'ফিয়া (নিরাপত্তা) দিন
এবং সুন্দর মৃত্যু দিন (হুসনাল খতিমা)।

আল্লাহুম্মা সাল্লী ওয়া সাল্লিম 'আলা নাবিয়ীনা মুহাম্মদ।

ইয়া আল্লাহ, আমাদের সকল দুয়ার উত্তর দিন প্রভু! আপনি সামিউল বাসীর, আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। প্রতিশ্রুতি পালনে আপনার চেয়ে উত্তম আর কে আছে ইয়া রব?

নিশ্চয়ই আপনার অনেক অনেক বান্দা, কিন্তু আমার জন্যে আপনি-ই এক রব! আপনি ছাড়া আমার ফরিয়াদ শোনবার এবং পূরণ করার আর কেউ নেই ইয়া আল্লাহ, তাই আমার মনের নেক ইচ্ছা এবং আবদার গুলো পূর্ণ করে দিন। নিশ্চয়ই আপনি আহবানে সাড়াকারী এবং নিশ্চয়ই আপনি যা দেন, তাতেই কল্যাণ।

যেভাবে নিজেকে পরিশুদ্ধ করলে আপনি আমার উপর রাজি এবং খুশি হবেন, সেভাবে আমাকে নিজেকে প্রস্তুত করার তাওফীক দিন, আমাকে পরিশুদ্ধ করে আপনার কাছে নাফসুল মুতমাইন্না হিসেবে ফেরত যাওয়ার তৌফিক দিন।

আমীন ইয়া রাব্ব।

সুবহানা রব্বিকা রব্বিল 'ইজ্জাতী আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।"

আমিন আমিন আমিন

©

থার্টি ফাস্ট নাইট খ্রিষ্টীয় সংস্কৃতি তা পছন্দ করা ও পালন করা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ দলিলঃیٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰم...
31/12/2023

থার্টি ফাস্ট নাইট খ্রিষ্টীয় সংস্কৃতি তা পছন্দ করা ও পালন করা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ
দলিলঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَالنَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاِنَّہٗ مِنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ
হে মু’মিনগণ! তোমরা ইয়াহ‚দী ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ্ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
—আল মায়িদাহ - ৫১

আলহামদুলিল্লাহ লেখিকা আপ্পি যুক্ত হয়েছেন আমাদের সাথে😍🫶উম্মে ফুলান—“লেখিকা””
29/12/2023

আলহামদুলিল্লাহ লেখিকা আপ্পি যুক্ত হয়েছেন আমাদের সাথে😍🫶

উম্মে ফুলান—“লেখিকা””

Address

Dapunia Bazar, Sadar
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when PØrÍ The President Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category