Corona Update Mymensingh

Corona Update Mymensingh Covid-19 update

আজ মমেক মাইক্রোবায়োলজি ল্যাবে এখন পর্যন্ত ৯৪ টা স্যাম্পল এর মাঝে ৫ টা COVID19 পজিটিভ এসেছে। যার মাঝে, শেরপুর ২জন(২ জনই ড...
17/04/2020

আজ মমেক মাইক্রোবায়োলজি ল্যাবে এখন পর্যন্ত ৯৪ টা স্যাম্পল এর মাঝে ৫ টা COVID19 পজিটিভ এসেছে।
যার মাঝে,
শেরপুর ২জন(২ জনই ডাক্তার),

নেত্রকোনা বারহাট্টা ১ জন,

ময়মনসিংহের গফরগাঁও ১ জন
এবং
কিশোরগঞ্জ এর হোসেনপুরের ১ জন।

দ্বিতীয় স্লট এর কাজ চলছে।

ঘরে থাকুন সবাই,সচেতন ও সুস্থ থাকুন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয় এর কঠোর নির্দেশনায় যথাযথ ...
17/04/2020

ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয় এর কঠোর নির্দেশনায় যথাযথ মর্যাদায় শেষ হলো করোনা আক্রান্ত মৃত ব্যক্তি আব্দুল কাদের এর জানাজার নামাজ ও দাফন কাফন এর কাজ ময়মনসিংহের ভাটিকাশর কবরস্থানে।
দয়াকরে সবাই ঘরে থাকুন ভালো থাকুন।

16/04/2020
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগে সর্বমোট পরীক্ষা হয়েছে ১৮৮ টি স্যাম্পল এর।এর মাঝে COVID19 পজিটিভ এসেছে ১০ ...
16/04/2020

আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগে সর্বমোট পরীক্ষা হয়েছে ১৮৮ টি স্যাম্পল এর।এর মাঝে COVID19 পজিটিভ এসেছে ১০ টি।
যার মধ্যে,ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জ ৪ জন,
গফরগাঁও ৩ জন,
হালুয়াঘাট ১ জন এবং সদরের মাসকান্দা(আমিরাবাদ)এর ১ জন।
নেত্রকোনার মোহনগঞ্জের ১ জন।

ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাই সবার জন্য দুয়া করুন।

15/04/2020

আক্রান্ত হওয়ার প্রথমদিকে কোনো ধরণের উপসর্গ না থাকায় বিশ্বব্যাপী করোনা ভ

চরপাড়া নয়াপাড়ার ডাক্তার হামিদা আক্তার সেঁওতি আপনি আবার ফিরে আসবেন বীরের মতো দেশবাসীর এই প্রত্যাশা, আপনি একজন সাহসী বীর,স...
15/04/2020

চরপাড়া নয়াপাড়ার ডাক্তার হামিদা আক্তার সেঁওতি

আপনি আবার ফিরে আসবেন বীরের মতো দেশবাসীর এই প্রত্যাশা, আপনি একজন সাহসী বীর,সেলুট আপনাকে শতকোটি ।
সবাই বলছে কাউকে বলো না।
কেন বলব না??আমি তো কোনো দোষ করি নাই।আমি আপনাদের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছি।লকডাউনে যখন আপনারা বাড়িতে বসে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে দুশ্চিতাগ্রস্হ ছিলেন তখন আমি হয়তো কোনো কোভিড ১৯ পজিটিভ ব্যাক্তির পাশে দাড়িয়ে ।হ্যা আমি কোভিড ১৯ পজিটিভ।এতে আমার কোনো লজ্জা বা ভয় বা আফসোস নাই।বরং আমি খুব গর্বিত।কারণ আমি শেষদিন পর্যন্ত কাজ করে এসেছি।এখন যদি মরেও যাই আমার আফসোস থাকবে না।কারণ আমি ডাক্তার হিসেবে যে শপথ নিয়েছিলাম তা পালন করে এসেছি।আমি যতদিন পেরেছি আপনাদের জন্যে হাসপাতালে এবং মাঠে কাজ করেছি।যেদিন আমার মনে হল আমার নিজেরই স্যাম্পল পাঠানো দরকার,আমি সাথে সাথে স্যাম্পল পাঠিয়ে নিজেকে কোয়ারান্টাইনড করেছি।আমার পক্ষে যতদুর সম্ভব মানুষ এড়িয়ে চলেছি।নিজের বাড়িতেও ফিরিনি যহেতু আমারো পরিবার আছে,বাড়িতে বৃদ্ধ শ্বশুর শ্বাশুড়ি আছেন।তারপরো আজ আমার এলাকার মানুষের কাছে(যে এলাকায় ভাড়া থাকি)যে ব্যবহার পেয়েছি আমি ও আমার স্বামী তা আমি কোনোদিন ভুলব না।
একটা কথা বলে যাই...নগর পুড়লে কি দেবালয় এড়ায়?????

আগামী বছর বেঁচে থাকলে এই স্মৃতি টা ভেসে উঠবে ফেবুর পাতায়।

শুভ নববর্ষ,১৪২৭!সবার মঙ্গল হোক।
(ডা: হামিদা আক্তার সেঁওতির নিজের লেখা)

Address

Mymensingh
2202

Telephone

+8801730564189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Corona Update Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category