PM Tarique Rahman

PM Tarique Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PM Tarique Rahman, Political Party, Mymensingh.

যদি আপনি - প্রধানমন্ত্রী তারেক রহমানের - ফ্যান, ফলোয়ার এবং সাপোর্টার হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে যুক্ত থাকুন 👈
This is For - Our Prime Minister Tarique Rahman Fan, Follower and Supporters Page 🌾🇧🇩

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য | মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ...
01/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য | মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ঢাকা | ৩১ মে ২০২৬, রবিবার

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহ...
31/05/2026

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ রোববার (৩১ মে ২০২৬) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি মিলনায়তনে শুরু হওয়া এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম আজ দৃষ্টিশক্তিহীন। স্বামী ও সন্তান হারিয়ে একাকী জীবন কাটলেও হৃদয়ে লালন করে এসেছেন একটি ...
30/05/2026

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম আজ দৃষ্টিশক্তিহীন। স্বামী ও সন্তান হারিয়ে একাকী জীবন কাটলেও হৃদয়ে লালন করে এসেছেন একটি স্বপ্ন-একদিন তিনি দেখবেন ও কথা বলবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে।

আজ সেই স্বপ্ন পূরণ হলো।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে নূরজাহান বেগম কথা বলেন জনাব তারেক রহমানের সঙ্গে।

চোখে দেখতে না পেলেও অনুভব করেন তাঁর উপস্থিতি। আবেগঘন সেই মুহূর্তে তিনি বিএনপি চেয়ার‌ম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবায় সফলতা কামনা করে প্রাণভরে দোয়া করেন।

একজন সাধারণ মানুষের হৃদয়ে লালিত দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের এই মুহূর্ত উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎ...
30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ৩০ মে ২০২৬, শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি। এ কর্মসূচির মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের।

পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ক...
28/05/2026

পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরাসরি | জিয়া উদ্যান, শেরেবাংলা নগর, ঢাকা
২৮ মে ২০২৬, বৃহস্পতিবার

সৌদি আরবের ‘জিয়া শাজারাহ’ বা জিয়া গাছ।সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা...
27/05/2026

সৌদি আরবের ‘জিয়া শাজারাহ’ বা জিয়া গাছ।

সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা করতে গিয়েছেন। সঙ্গে নিয়ে গেছেন প্লেনের কার্গোভর্তি নিমগাছের চারা, আরাফাতের ময়দানে লাগাবেন বলে। বাদশাহর সঙ্গে কুশল বিনিময়ের পরপরই জিয়াউর রহমান বললেন-
“তোমার দেশে যা নেই, আমার দেশে তা আছে। আবার আমার দেশে যা নেই, তা তোমার দেশে আছে।”
সৌদি বাদশাহ থতমত খেলেন। গরিব একটি দেশের এই কালো, নাতিদীর্ঘ প্রেসিডেন্ট কী বলছেন!

জিয়াউর রহমান আবারও বললেন-
“আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে। তারা অনেক কাজ করতে পারে। আর তোমার দেশে যেমন কাজ আছে, তেমনি টাকাও আছে।”

একইভাবে তিনি আর্জি নিয়ে গেলেন মরুভূমির প্রায় সবগুলো দেশে। বাংলাদেশের মূল্যবান জনশক্তি প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে বিদেশে রপ্তানি শুরু হলো। বিদেশে প্রশিক্ষিত শ্রমিকের বেতন বেশি হওয়ার কারণে তিনি দেশব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলাদেশের বেকার যুবকদের দ্রুত প্রশিক্ষিত করার ব্যবস্থা করলেন।

প্রায় শূন্য থেকে শুরু করে আজ সৌদি আরবে তিরিশ লাখ বাংলাদেশি, সংযুক্ত আরব আমিরাতে এগারো লাখ, কুয়েতে আড়াই লাখ, ওমানে সোয়া দুই লাখ, কাতারে প্রায় পৌনে দুই লাখ এবং বাহরাইনে প্রায় এক লাখ মানুষ বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। আজ সমগ্র বিশ্বে বাংলাদেশের শ্রমিকদের যে শ্রমবাজার তৈরি হয়েছে, তার একক কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।

যারা কখনো হজ বা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন, তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিমগাছ আছে। সৌদি নাগরিকরা এই গাছকে বলে ‘জিয়া ট্রি’। কারণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই গাছগুলো উপহার হিসেবে সেখানে পাঠিয়েছিলেন, তারা সেটি ভোলেনি।

১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষে সরকারি হিসেবে ছাব্বিশ হাজার এবং বেসরকারি হিসেবে দশ লাখ মানুষের জীবনহানি হয়েছিল, যখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। সেই সময় কেউ কি ভেবেছিলেন যে, ওই দুর্ভিক্ষের মাত্র ছয় বছরের মাথায় বাংলাদেশ নিজেদের খাদ্যচাহিদা মিটিয়ে নেপালে ২০০ মেট্রিক টন চাল রপ্তানি করতে পারবে?

কেউ কি ভেবেছিলেন-যে দেশে মাত্র সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করা যায়নি, সেই মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যেই ষোল কোটি মানুষ খেয়ে-পরে বেঁচে থাকতে পারবেন?

শহীদ জিয়ার সবুজ বিপ্লবের কারণেই আজ বাংলাদেশের মানুষ কোনো ধরনের দুর্ভিক্ষের মুখোমুখি না হয়ে বেঁচে আছেন।



PM Tarique Rahman

ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বি...
26/05/2026

ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।

আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার...
25/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ ২৫ মে ২০২৬, সোমবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি (সেন্টার ফর দ্...
25/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর একটি প্রতিনিধি দল।

আজ ২৪ মে ২০২৬, রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।আজ ২৪ মে ২০২৬,...
24/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ ২৪ মে ২০২৬, রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when PM Tarique Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share