05/12/2025
মেদেনীমন্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আপসহীন নেত্রী, তিনবারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মেদিনীমন্ডল ইউনিয়ন যুবদল এর সংগ্রামী যুবনেতা Md Omar Faruk Limon এর বাড়িতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর আবেগ, শ্রদ্ধা নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
১। মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম গাউস সিদ্দিকী,
২। হলুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, এছাড়াও লৌহজং উপজেলা বিএনপি ও যুবদলের অন্যান্য সম্মানী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব, জনাব লুৎফর রহমান পাভেল মোল্লা।
উপস্থাপনায় ছিলেন রাজিব আহমেদ বাবু।