30/05/2026
শনিবার সকাল ১০.০০ টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী নিমতলায় এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের কার্যালয়ে পালিত হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ পালিত হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা:
এম হায়দার আলী
সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিরাজদিখান উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য) বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে আলোচনা ও বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।