বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর

  • Home
  • Bangladesh
  • Moulvibazar
  • বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার ষান্মাসিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত—অদ্য ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ ব...
26/02/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার ষান্মাসিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত—

অদ্য ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বাদ আসর সংগঠনের জেলা কার্যালয়ে ষান্মাসিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কার্যক্রম পরিচালনা ও শাখা পুনর্গঠন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হুসাইন জাকির।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে শহর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হোন সালমান হুসেন ও সেক্রেটারি হিসেবে মনোনীত হোন এহসানুল হক ফুজায়েল। জেলা সভাপতি ও সেক্রেটারি হিসেবে মনোনীত হোন আহমেদ কবির ও জালালুর রহমান।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হুসাইন জাকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ শাহ আলম, রাফি উদ্দিন মাবরুর ও শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি নাঈম হাসান প্রমুখ।

খলিলপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে খেলাফত মজলিস মনোনীত, ১১ দলীয় জোট সমর্থিত মজলুম জননেতা মাওলানা আহমদ বেলাল ভাইয়ের উঠান বৈঠ...
08/02/2026

খলিলপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে খেলাফত মজলিস মনোনীত, ১১ দলীয় জোট সমর্থিত মজলুম জননেতা মাওলানা আহমদ বেলাল ভাইয়ের উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নেগণভোটেহ্যাঁ দিন।
31/01/2026

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে
গণভোটে

হ্যাঁ দিন।


শোক ও প্রতিবাদ বিবৃতিভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আপসহীন সংগ্রামে আত্মোৎসর্গকারী মহান বিপ্লবী শহীদ ওসমান হাদী–এর শাহাদা...
18/12/2025

শোক ও প্রতিবাদ বিবৃতি

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আপসহীন সংগ্রামে আত্মোৎসর্গকারী মহান বিপ্লবী শহীদ ওসমান হাদী–এর শাহাদাতে ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখা গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল ও সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল এক যৌথ বিবৃতিতে বলেন, আল্লাহ তায়ালা যেন শহীদ ওসমান হাদীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যবাদ ও সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে অবিচলভাবে লড়াই করার তাওফিক দান করেন।

তারা আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শহীদের রক্ত বৃথা যাবে না—ইনশাআল্লাহ।

প্রচার বিভাগ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
মৌলভীবাজার শহর

ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত—বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনা...
13/12/2025

ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত—

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা ১২ ডিসেম্বর' ২৫ শুক্রবার, সকাল ১০ টায় সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান।

অনুষ্ঠিত জোনাল সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন ও খেলাফত মজলিস ফ্রান্স শাখার সহ-সভাপতি মাওলানা ছয়েফ আহমদ।

শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মৌলভীবাজার শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সাল, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আহমেদ কবির, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, সিলেট মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, সিলেট মহানগর মাদ্রাসা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল আমীন প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার ২০২৬ নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।উপস্থিত ছিলেন সংগঠনের মুহতা...
10/12/2025

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার ২০২৬ নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।

উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ রায়হান আলী ও মৌলভীবাজার শহর ও জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

জুলাই জাতীয় সনদ ও ৫ দফা দাবিতেবিভাগীয় সমাবেশ–সিলেটের উদ্দেশ্যে রওয়ানাবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসমৌলভীবাজার শহর৬ ডিসেম্বর...
06/12/2025

জুলাই জাতীয় সনদ ও ৫ দফা দাবিতে

বিভাগীয় সমাবেশ–সিলেটের উদ্দেশ্যে রওয়ানা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
মৌলভীবাজার শহর

৬ ডিসেম্বর, শনিবার
আলিয়ার মাঠ, সিলেট
বিকাল ২.০০ টা

সভাপতিত্ব করবেন:
মাওলানা আব্দুল বাসিত আজাদ
আমির, খেলাফত মজলিস

ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত—আজ ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় স্থানীয়...
05/12/2025

ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত—

আজ ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মজলিস মিলনায়তনে মৌলভীবাজার শহর ও জেলা শাখার নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন— বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়; এটি আদর্শিক মানুষ গঠনের এক অগ্রযাত্রা। এর লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা, চরিত্রগঠন, এবং ইসলামী রাষ্ট্রচিন্তার বাস্তবায়ন। তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন— আল্লাহভীতি, আত্মসমালোচনা এবং সমাজ পরিবর্তনের দৃঢ় ইচ্ছাই একজন প্রকৃত আন্দোলনকারীর পরিচয়। শিক্ষা সভার মূল উদ্দেশ্য হলো এসব গুণ ও চেতনাকে আরও সুদৃঢ় করা।

শিক্ষা সভার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহিবুল ইসলাম, খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামছুজ্জামান চৌধুরী, বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ এবং ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা মো. এহসানুল হক।

শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম সুলতান, কুলাউড়া উপজেলা সভাপতি জালালুর রহমান, সরকারি কলেজ শাখা সভাপতি তুফায়েল আহমদ, বড়লেখা উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদ, রাজনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন, সদর দক্ষিণ শাখা সভাপতি হামিম আহমদ, রায়পুর জোন শাখা সভাপতি আবিদুল হক ইমরান প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের আজ ১০ম দিনে মৌলভীবাজার শহর শাখার প্...
30/11/2025

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের আজ ১০ম দিনে মৌলভীবাজার শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল, সদর দক্ষিণ শাখা সভাপতি হামিম আহমদ প্রমুখ।

#প্রাথমিক_সদস্য_সগ্রহ_অভিযান২০২৫ #দাওয়াতি_কাজ

আগামীকাল ১৩ নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামীলীগের লক ডাউন কর্মসূচি ও সকল প্রকার অপতৎপরতা রুখতে ইসলামী ছাত্র মজলিসের অবস্থান কর...
12/11/2025

আগামীকাল ১৩ নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামীলীগের লক ডাউন কর্মসূচি ও সকল প্রকার অপতৎপরতা রুখতে ইসলামী ছাত্র মজলিসের অবস্থান কর্মসূচি ।

- সকাল ১০ টায়।
- শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার।

মৌলভীবাজার শহর, মহানগর, জেলা এবং সকল ক্যাম্পাসে সরব থাকবে ইসলামী ছাত্র মজলিস। ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ!বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহরাধীন টাউন কামিল মাদরাসা শাখা পুনর্গঠন সম্পন্ন—সভাপতি: সাহান আহম...
04/11/2025

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহরাধীন টাউন কামিল মাদরাসা শাখা পুনর্গঠন সম্পন্ন—

সভাপতি: সাহান আহমদ
সেক্রেটারি: শেখ রেদওয়ান

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহরাধীন সরকারি কলেজ শাখা পুনর্গঠন সম্পন্ন—সভাপতি: তোফায়েল আহমদসেক্রেটারি: জামিউল ...
03/11/2025

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহরাধীন সরকারি কলেজ শাখা পুনর্গঠন সম্পন্ন—

সভাপতি: তোফায়েল আহমদ
সেক্রেটারি: জামিউল ফাহিম

Address

Moulvibazar
Moulvibazar

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share