22/08/2022
এসএমপির উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কর্তৃক মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শনঃ
অদ্য ২২/০৮/২০২২খ্রিঃ বেলা ০১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শন করেন এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম । এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব মোঃ শাহজাহান ভূইয়া, অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব মোঃ শামসুদ্দোহা পিপিএম, থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ । উপস্থিত সবাই ফুল দিয়ে উপ-পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা। উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মহোদয় থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।