জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা

  • Home
  • Bangladesh
  • Mirzapur
  • জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা

জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী (মির্জাপুর উপজেলা) ফেসবুক পেজ এ আপনাকে স্বাগতম

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
28/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

প্রিয় মির্জাপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
28/05/2026

প্রিয় মির্জাপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

দেশে ও প্রবাসে অবস্থানরত মির্জাপুর উপজেলার সর্বস্তরের ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ঈদ ...
27/05/2026

দেশে ও প্রবাসে অবস্থানরত মির্জাপুর উপজেলার সর্বস্তরের ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন
ঈদ মোবারক।

ঈদুল আযহার মহান ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
মির্জাপুর উপজেলা।

মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধাশহীদুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী...
02/05/2026

মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা
শহীদুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার আমীর ও সেক্রেটারী।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন—
মরহুম শহীদুর রহমান ছিলেন এলাকার একজন সম্মানিত, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর জীবন ছিল সমাজসেবায় পরিপূর্ণ এবং মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর ইন্তেকালে এলাকায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

02/05/2026

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সারাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে —গণমিছিল

26/04/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান

12/04/2026

১১ দলীয় জোট টাঙ্গাইল জেলার উদ্যোগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের প্রবীণতম মুরুব্বী হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ...
05/04/2026

লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের প্রবীণতম মুরুব্বী হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ ও সেক্রেটারী হাফেজ আবুল কাশেম মৃধা।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, হাবিবুর রহমান ছিলেন এলাকার একজন সম্মানিত, সৎ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে এলাকায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

আল্লাহ্‌ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—এই দোয়া কামনা করি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উক্ত বৈঠকে প্রধান অতিথি...
04/04/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর জনাব আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আমীর অধ্যাপক ইয়াহ্ইয়া খান মারুফ, সেক্রেটারী হাফেজ আবুল কাশেম মৃধা উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠকে সংগঠনের কার্যক্রম, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

30/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজগানা ইউনিয়নের কর্মী মোস্তাফিজুর রহমান ভাই আজ ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা উনার সকল নেক আমল কবুল করুন এবং উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

মরহুমের জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা আমীর অধ্যাপক ইয়াহ্ইয়া খান মারুফ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের সহমর্মিতা প্রকাশ করে।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহ্ইয়া খান মারুফ-এর ইমামতিতে এবং তাঁর শোকাবহ বক্তব্যের মাধ্যমে মরহুম মোস্তাফিজুর রহমান ভাইয়ের দাফন সম্পন্ন হয়।

Address

Mirzapur, Tangail
Mirzapur
1940

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share