12/07/2026
"বিষয়: বন্যার্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ শাখার ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ।"
তারিখ: ১২ জুলাই-২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের *১১ নং ওয়ার্ডের* বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মিরপুর ১১ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী *জনাব কামরুল আহসান মুরাদ*-এর নেতৃত্বে *কল্যানপুর পোড়া বস্তি, কল্যানপুর ২ নং রোড বস্তি, নতুন বাজার বস্তি, মধ্য পাইকপাড়া, উত্তর পাইকপাড়া,শাহ সাহেব নগর, দক্ষিণ পাইকপাড়া, ল্যাবরেটরি কলোনিসহ* ওয়ার্ডের বিভিন্ন বন্যাকবলিত ও পানিবন্দি প্রায় ১৫০০ পরিবারের মধ্যে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বন্যায় ঘরবন্দি অসহায় মানুষের মাঝে *রান্না করা খাবার,চিড়া, মুড়ি, বিস্কিট, চানাচুর, স্যালাইন , চিনি ও শিশু খাদ্য* বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানা আমীর *অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল* মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি জনাব রাকিবুল ইসলাম থানা যুব ও তারবিয়াত সম্পাদক জনাব আমীর হোসেন বাবলু,থানা প্রকাশনা সম্পাদক সাদ বিন জাফর,সিদ্দিকুর রহমান,মাও.তাজুল ইসলাম, ইন্জি. মোয়াজ্জেম হোসেন, ইউনুস আলী,আব্দুল মজিদসহ স্থানীয় জামায়াত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জামায়াতের কর্মীরা কোমর সমান পানি ভেঙে ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও খাবার পৌঁছে দেন।
ত্রাণ বিতরণকালে *জনাব কামরুল আহসান মুরাদ* বলেন, _"বিপদের সময়ে মানুষের পাশে থাকা আমাদের ঈমানী দায়িত্ব। যতদিন প্রয়োজন, জামায়াত বন্যার্তদের পাশে থাকবে ইনশাআল্লাহ।"_