মাজলুম-কাফেলা-

মাজলুম-কাফেলা- 🇧 ""বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ,,, 💪👊

10/12/2025

গতকালকে আনুমানিক ৭ টার দিকের ঘটনা।

শরীয়তপুরে এক ক'লে'জ শি'ক্ষা'র্থী'কে সড়ক থেকে টেনে নিয়ে গিয়ে বন বিভাগের ভে'ত'রে গ'ণ'ধ"র্ষ"ণ করেছে কিছু নর পশু, মানুষ নামের জানোয়ার।

তার ভাষ্যমতে, তাদের কালকে লাস্ট পরিক্ষা ছিলো তাই সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হয় রেস্টুরেন্টে খাইতে যায়। সব কার্যক্রম শেষ করে বাসায় ফেরার প্রথে তার ফ্রেন্ড তাকে বাসায় পৌছে দিতে যাওয়ার সময়।

১০ জনের মতো নর পশু মানুষ নামের জানোয়ার দ্বারা বোনটি ধর্ষণের শিকার হয়। এটা খুবই দুঃখজনক ঘটনা
শরীয়তপুরের প্রশাসনকে বলবো এদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। তাদেরকে জন সম্মুখে এনে শাস্তির ব্যবস্থা করবেন।

বাংলাদেশের বর্তমান সরকার বাহাদুর কে বলবো, অতিদ্রুত এই সব নর পশুদের কে ধরতে সবরকম সহোযোগিতা করবেন।

তবে এর মাজে আরো দুঃখের বিষয় হল আশেপাশের কিছু মানুষ দেখলেও কেউ এগিয়ে আসে নি। আরে ভাই

এ জায়গায় আপনার বোনকে চিন্তা করুন!এই বোনের কান্নার শব্দ কলিজায় গিয়ে লাগছে। আপনাদের বিবেকে কি একটুও নারা দেয় নি???

আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, যে সকল পুলিসের কর্মকর্তা এই বোনকে সহোযোগিতা না করে তাকে হুমকি দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনেন। তাদের চাকরি করার যোগ্যতা নাই, ওদের মত কর্মকর্তা দিয়ে দেশের সেবা সম্ভব নয়। সুতরাং এমন সেবক আমাদের দরকার নাই।

গত ১বছরে শত শত ধ°র্ষ°নের ঘটনা ঘটেছে দেশে আইনের বাস্তবায়ন কোথায়??বোনদের ইজ্জতের মূল্য কোথায়??
যতদিন পর্যন্ত আফ ****ন এর মতো স্টেডিয়াম গুলোতে খেলা দেখানোর পরিবর্তে ধ°র্ষ°ক°দে*রকে প্রকাশে শাস্তির ব্যবস্থা করা না হবে ততদিন ধ°°র্ষ°ক°রা ক্ষান্ত হবে না।
আর এটা সম্ভব একমাত্র শরীয়াহ আইনে।

আমরা মানুষ হবো কবো??😥🤔

বোন এই দুনিয়ার সরকার বাহাদুর, প্রশাশন যদি আপনার এই অন্যায়ের বিচার না করে আল্লাহ কারিম নিশ্চয়ই করবেন আর তার শাস্তি অতি ভয়ানক।।

21/11/2025

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

08/11/2025

ধানের শীষ মানেই নৌকার বিজয় বগুড়া ১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী।।🫡

এরা আসলে কি করতে চায় এরা নিজেরাও জানেনা।

06/11/2025

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চট্টগ্রামে নি'হ'ত যুবদল নেতা সরওয়ার বাবলা বিএনপির এমপি পদপ্রার্থী এরশাদ উল্লাহ্‌ এর নির্বাচনী গণসংযোগে ছিল। আর বিএনপি-ছাত্রদলের সবাই গণহারে প্রচার চালাচ্ছে সে নাকি জীবন বাঁচাতে বিএনপির সমাবেশে ঢুকে গিয়ে গু'লি খায়ছে!

নিজেদের দলীয় কর্মসূচীতে গু'লিবিদ্ধ হয়ে নি'হ'ত নিজেদের কর্মীকেই এখন অস্বীকার করছে বিএনপি। একেই "শিবির ক্যাডার" বলে চালিয়ে দিতে চাচ্ছে তারা।

04/11/2025

মেহেরপুর- ২ আসনে জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেয়ায় মনোনয়ন প্রাপ্ত আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাংচুর।
একিয়াহুয়া 🙄

আলহামদুলিল্লাহ্আল্লাহর অশেষ মেহেরবানিতে‚সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আমীরে জামায়াতে...
04/11/2025

আলহামদুলিল্লাহ্
আল্লাহর অশেষ মেহেরবানিতে‚সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আমীরে জামায়াতের দেশে ফিরেছেন...💜🤲

সুদানের সংকট আসলে কী?অনেকেই আজ প্রশ্ন করছেন—সুদানে আসলে কী ঘটছে? কেন মানুষ একে অপরের র*ক্ত ঝরাচ্ছে? এ কি সেই সুদান নয়, য...
02/11/2025

সুদানের সংকট আসলে কী?

অনেকেই আজ প্রশ্ন করছেন—সুদানে আসলে কী ঘটছে? কেন মানুষ একে অপরের র*ক্ত ঝরাচ্ছে? এ কি সেই সুদান নয়, যাকে একসময় বলা হতো “আফ্রিকার খাদ্যভান্ডার”? নীলনদের আশীর্বাদে ভরপুর উর্বর ভূমি, যেখানে ছিল বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প—গেজিরা স্কিম।

এই দেশই বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণসম্পদ আর পঞ্চম বৃহত্তম গবাদিপশুসম্পদের অধিকারী। অথচ আজ সেই সুদানই অনাহার, যু%দ্ধ আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, প্রায় এক কোটি সুদানি মানুষ আজ মারাত্মক খাদ্যসংকটে ভুগছে, অনেকেই অনাহারের দ্বারপ্রান্তে।

প্রশ্ন জাগে—যে দেশ এত সম্পদে পরিপূর্ণ, সেখানে কীভাবে এমন র*ক্তস্নাত বিভীষিকা নেমে এলো?

---

বর্তমান সংঘাতের শেকড়

সুদানে চলমান গৃহযু%দ্ধ শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে, যখন দেশের দুটি প্রধান সামরিক শক্তি পরস্পরের বি*রুদ্ধে অ%স্ত্র তুলে নেয়—

১️। সুদানি সশস্ত্র বাহিনী (SAF)
২। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF), যাদের *জাঞ্জাওয়িদ* নামেও চেনে অনেকে।

এ সংঘাত মূলত ক্ষমতা, সামরিক আধিপত্য এবং রাজনৈতিক-অর্থনৈতিক নিয়ন্ত্রণের লড়াই।

পটভূমি এমন—
২০১৯ সালে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের ৩০ বছরের শাসন পতন হয়। এরপর গঠিত হয় এক অন্তর্বর্তীকালীন সামরিক-নাগরিক সরকার। কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় ক্ষমতার টানাপোড়েন—সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)-এর মধ্যে।

আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করা, ক্ষমতা ভাগাভাগি এবং ভবিষ্যৎ বেসামরিক সরকারের কাঠামো নিয়ে মতবিরোধ দেশকে গৃহযু%দ্ধের দিকে ঠেলে দেয়।

প্রথমে সংঘাত সীমিত ছিল রাজধানী খারতুম ও আশপাশের এলাকায়, কিন্তু দ্রুত তা ছড়িয়ে পড়ে সারা দেশে—বিশেষ করে দারফুরে, যেখানে লড়াইটি জাতিগত রূপ নেয়। শান্তির প্রতীক হিসেবে পরিচিত আল-ফাশির আজ এক ভগ্ন নগরী।

---

আরএসএফ-এর উত্থান কাহিনি

আরএসএফ শুরুতে কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী ছিল না—বরং এক উপজাতীয় মিলিশিয়া। ২০১৯ সালের আন্দোলনের সময় বাশির সরকার নিজেদের রক্ষা করতে এই মিলিশিয়াকে পাশে নেয়, তাদের আধা-সরকারি মর্যাদা দেয়, আর নেতা হেমেদতিকে জেনারেলের পদে উন্নীত করে। এরপর এই বাহিনীর নাম দেওয়া হয় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)।

যখন এপ্রিল ২০১৯-এ আল-বাশির উৎখাত হন, তখন জেনারেল আল-বুরহান ও তার সহকর্মীরা ক্ষমতা নেয় এবং গঠন করে ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল। জনগণ প্রথমে একে স্বাগত জানালেও শীঘ্রই তারা বেসামরিক সরকার দাবি করে।

‘ফোর্সেস অফ ফ্রিডম অ্যান্ড চেঞ্জ (FFC)’ নামে এক রাজনৈতিক জোট গড়ে ওঠে, যারা নাগরিক শাসনের জন্য চাপ দেয়। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৯ সালের আগস্টে গঠিত হয় যৌথ সামরিক-নাগরিক সরকার। অর্থনীতিবিদ আবদুল্লাহ হামদক হন প্রধানমন্ত্রী, আর আল-বুরহান সেনাপ্রধান হিসেবেই থাকেন।

এই সময় সুদান ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসে; এমনকি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসপৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ পড়ে।

কিন্তু ২০২১ সালের অক্টোবরে আল-বুরহান আবারও সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বেসামরিক সরকার ভেঙে দেন এবং হামদককে গৃহবন্দি করেন। সেনাবাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ নেয়—এভাবেই ভবিষ্যতের সংঘাতের বীজ বপন হয়।

এদিকে আরএসএফও শক্তিশালী এক সমান্তরাল বাহিনীতে পরিণত হয়। সেনাবাহিনীতে একীভূত হওয়ার প্রশ্নে উত্তেজনা তীব্র হয়, এবং অবশেষে ২০২৩ সালের এপ্রিলে তা রূপ নেয় উন্মুক্ত যু%দ্ধে।

খারতুম ধ্বংসস্তূপে পরিণত হয়। আল-ফাশিরে শুরু হয় হ%ত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ। ১ কোটি মানুষেরও বেশি বাস্তুচ্যুত হয়। যে “স্বাধীনতার বিপ্লব” একসময় আশার আলো জ্বেলেছিল, আজ তা পরিণত হয়েছে বিশৃঙ্খলায়।

---

বিদেশি স্বার্থ ও হস্তক্ষেপ

সুদানের এই যুদ্ধ শুধুমাত্র অভ্যন্তরীণ নয়—বড় শক্তিগুলোরও এতে গভীর স্বার্থ জড়িয়ে আছে।

রেড সি বা লোহিত সাগরের তীরে সুদানের অবস্থান অত্যন্ত কৌশলগত—মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করা এক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। ফলে এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার ময়দানে।

🔹 সংযুক্ত আরব আমিরাত (UAE): আরএসএফকে অ%স্ত্র ও অর্থসহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত। সুদানি সরকার তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে।

আমিরাতের আগ্রহ মূলত সুদানের সোনা, কৃষিজমি ও বন্দরনগরীগুলো ঘিরে। অভিযোগ আছে—আমিরাত-সমর্থিত কোম্পানিগুলো দারফুরসহ উত্তরাঞ্চল থেকে সোনা পাচার করছে, বিনিময়ে আরএসএফকে অ%স্ত্র ও অর্থ দিচ্ছে।

🔹 মিশর: মিশর সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, কারণ তারা আশঙ্কা করছে—আরএসএফ ক্ষমতায় এলে নীলনদের পানিবণ্টনে তাদের প্রভাব হুমকির মুখে পড়বে।

🔹 সৌদি আরব: সামনে থেকে শান্তি আলোচনা চালালেও, ভেতরে ভেতরে এমন এক সরকার চায়, যা তাদের আঞ্চলিক স্বার্থে অনুগত থাকবে।

🔹 রাশিয়া: তাদের উদ্দেশ্য স্পষ্ট—রেড সি-তে নৌঘাঁটি স্থাপন। ওয়াগনার গ্রুপ নামের রুশ ভাড়াটে বাহিনী বহু বছর ধরেই সুদানের সোনা বাণিজ্যে যুক্ত।

🔹 যুক্তরাষ্ট্র ও ইস%রা*য়েল: আমেরিকা চায়, সুদান যেন রাশিয়া বা চীনের ঘনিষ্ঠ না হয়; আর ইস&রা%য়েল, আল-বাশির পতনের পর থেকে সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, পূর্ব আফ্রিকায় এক কৌশলগত মিত্র গড়ে তুলতে চায়—ইরানি প্রভাব ঠেকানোর জন্য।

খবরে জানা যায়, ইস&রা&য়েলি গোয়েন্দারা আরএসএফ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং কায়রোর মাধ্যমে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে।

---

বিভক্তির আশঙ্কা

অনেক বিশ্লেষক এখন আশঙ্কা করছেন—সুদান হয়তো আবারও বিভক্তির পথে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ তা ঘোষণা করেনি।
বর্তমানে—

• উত্তর ও পূর্বাঞ্চল (যার মধ্যে পোর্ট সুদানও আছে) সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

• পশ্চিমাঞ্চল (বিশেষত দারফুর ও আল-ফাশির) আরএসএফের দখলে।

যদি যু%দ্ধ চলতেই থাকে, তবে দেশটি হয়তো তিন ভাগে ভেঙে যাবে—উত্তরে সামরিক শাসিত অঞ্চল, পশ্চিমে আরএসএফের এলাকা, আর পূর্বে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অঞ্চল।

আগে যে দেশটি দক্ষিণ সুদান আলাদা হওয়ার মাধ্যমে একবার বিভক্ত হয়েছিল, আজ সেই দেশ আবারও একই পথে হাঁটছে।

---

মানবিক বিপর্যয়

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নি&হত এবং ১৪ লাখের বেশি বাস্তুচ্যুত।

হাসপাতালগুলো ভেঙে পড়েছে, খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, শহরগুলো পরিণত হয়েছে মৃ&ত্যুপুরীতে। আল-ফাশির, নিয়ালা, আল-জেনেইনা—সবখানেই মানবিক বিপর্যয়ের চিত্র।

যখন যু%দ্ধবাজরা সোনা, তেল, জমি আর ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত—তখন সাধারণ সুদানি মানুষ মৃ&ত্যুর মুখে পতিত হচ্ছে ক্ষুধা ও রোগে।

যে দেশ একসময় “আফ্রিকার ভবিষ্যৎ” নামে পরিচিত ছিল—উর্বর জমি, অফুরন্ত খনিজ, অসংখ্য গবাদিপশু আর নীলনদের আশীর্বাদে সমৃদ্ধ—আজ সেই দেশ জ্ব&লছে যু&দ্ধের আ*গুনে।

যেখানে একদা ছিল সজীব ফসলের মাঠ, আজ সেখানে ছড়িয়ে আছে গানপাউডারের গন্ধ। যেখানে শিশুরা তালগাছের ছায়ায় খেলত, আজ সেখানে প্রতিধ্বনিত হচ্ছে মায়েদের আর্তনাদ।

---

উপসংহার

মূলত, এ যু%দ্ধ কোনো নীতির নয়—এটি স্বার্থের যু&দ্ধ, যা গরিব মানুষের র&ক্তে জ্বালানি পায়।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন— “যখন তাদের বলা হয়, ‘তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না,’ তারা বলে, ‘আমরা তো শুধু সংশোধন করছি।’” (সূরা আল-বাকারা, ২:১১)

আজকের সুদান এই আয়াতের জীবন্ত প্রতিচ্ছবি—যেখানে প্রত্যেকে বলে, তারা নাকি শান্তির জন্য লড়ছে, অথচ তাদের হাতের নিচে ভেসে যাচ্ছে র&ক্ত, ধ্বংস আর মানবতার আর্তনাদ।

লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
ইংরেজি থেকে অনুবাদ



#সুদান
মাজলুম-কাফেলা-

আপনার মতামত হয়তো উনাদের নজরে আসতে পারে আপনি কি চান ? হ্যা/না!       #বাংলাদেশ    #বাংলাদেশেররাজনীতি
30/10/2025

আপনার মতামত হয়তো উনাদের নজরে আসতে পারে
আপনি কি চান ? হ্যা/না!
#বাংলাদেশ #বাংলাদেশেররাজনীতি

28/10/2025

বিএনপির নেতারা এমন জনকল্যাণমুখী কাজ করতে থাকলে জামায়াত কীভাবে ক্ষমতায় আসা সম্ভব..??😅

27/10/2025

🛑 হিন্দু ও ইস্কন এক নয় — প্রতারণা ও ভণ্ডামির বিরুদ্ধে জনতার জাগরণ, ইস্কন সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিবেন।
সম্প্রতি এক ব্যক্তি “ইস্কন” পরিচয়ে এক মুসলিম নারীকে ফাঁদে ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে।
প্রথমে সে দাবি করে, মেয়েটি তার শুধুই বন্ধু। কিন্তু ফোন চেক করতেই বেরিয়ে আসে তার অশালীন চ্যাট ও ভিডিও কলের প্রমাণ।

এমন ভণ্ডামি ও প্রতারণা সমাজের জন্য বিপজ্জনক। ধর্ম বা সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করা শুধু অপরাধ নয়, ধর্মের অবমাননাও বটে।

ইসলাম বা হিন্দু ধর্ম — কোনো ধর্মই এমন নোংরামিকে সমর্থন করে না, একজন ব্যক্তির অপরাধের দায় গোটা সম্প্রদায়ের নয়।
তাই সচেতন হতে হবে, বিচার হবে সত্যের ভিত্তিতে, ঘৃণার নয়।

(ভিডিওতে যে ইসকনের যুবককে দেখতে পাচ্ছেন সে এক মুসলিম নারীকে অবৈধভাবে আবাসিক হোটেলে নিয়ে আসে তারপর জনতার হাতে ধরা পড়ে। ইসকনের টার্গেট হচ্ছে নিচু বর্নের হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম নারীরা।)

আগামী নভেম্বর মাসে  ট্রাইব্যুনালে কাডাল রানী খু/নী  হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়ে...
26/10/2025

আগামী নভেম্বর মাসে ট্রাইব্যুনালে কাডাল রানী খু/নী হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ রায়কে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসন্ন নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে ভারতে পলায়ন করা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সীমান্তপথে বিপুল পরিমাণ অ/স্ত্র ও গো/লা/বা/রুদ ঢাকায় প্রবেশ করানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি অভিযানিক দল রাজশাহী থেকে আগত একটি ট্রেনে অভিযান চালিয়ে ৮টি বিদেশি পি/স্ত/ল, ৮টি ম্যা/গাজি/ন, ৪০ রাউন্ড গু/লি এবং বিপুল পরিমাণ বি/স্ফো/রক (গান পা/উ/ডার ও প্লাস্টিক এ/ক্স/প্লোসিভ)উদ্ধার করেছে।

সাম্প্রতিক সময়ে ধরা পড়া এটিই সর্ববৃহৎ অ/বৈ/ধ অ/স্ত্রের চালান৷

স্পষ্টতই গু/ম-খু/নে/র বিচার কার্যক্রম শুরু হওয়ায় সেনাবাহিনীর সৎ অফিসার ও সৈনিকদের মনোবল আরও দৃঢ় হয়েছে। সংখ্যাগরিষ্ঠ এই দেশপ্রেমিক সদস্যরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করবে।

বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অভিযানিক ইউনিট ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এ সাফল্য সেনাবাহিনীর দেশ ও জনগণের প্রতি দৃঢ অঙ্গীকারের প্রতিফলন।

ইনকিলাব জিন্দাবাদ

Address

Mirpur
1216

Telephone

+8801792738420

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাজলুম-কাফেলা- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাজলুম-কাফেলা-:

Share