ঐতিহাসিক মুজিবনগর

ঐতিহাসিক মুজিবনগর মুজিবনগর একাত্তর, গৌরবদীপ্ত মেহেরপুর

17/03/2021

জাতির পিতার জন্মদিনে মুজিবনগর থেকে টুঙ্গিপাড়া সরাসরি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার সকাল ১০টায় মু.....

15/03/2021

দুই ঐতিহাসিক স্থান সংযোগ করতে বিআরটিসি'র বিশেষ সার্ভিস চালু হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ মুজিবনগর-টুঙ্গীপাড়া বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ১৭ মার্চ উক্ত রুট উদ্বোধন করার পর একই দিন সকাল দশটায় হতে বাস চলাচল শুরু হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মস্থান এবং জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের সমাধি কে ধারণ করছে। মুজিবনগর স্বাধীনতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ এ দুটি স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। স্বাভাবিকভাবেই এ দুটি স্থানের মধ্যে সংযোগ ব্যবস্থা অত্যন্ত আকাঙ্ক্ষিত। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহণ বিআরটিসি বাস সার্ভিস চালুর মাধ্যমে এ দুটি স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে। জাতির ইতিহাস ও ঐতিহ্য মন্ডিত যদি স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ মানুষকে দুটি স্থান ভ্রমণের আরও উৎসাহ যোগাবে। এতে করে দেশপ্রেম ও সচেতনতা বৃদ্ধি পাবে যা উন্নত দেশ গঠনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

বিআরটিসি বাসের রুট: বিআরটিসি'র শীতাতপ নিয়ন্ত্রিত (এসি বাস) নিম্মোক্ত স্থান দিয়ে চলাচল করবে। মুজিবনগর হতে মেহেরপুর জেলা শহর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর ভাঙ্গা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার পর্যন্ত। গাড়ি ছাড়ার সময় মুজিবনগর থেকে প্রতিদিন সকাল ৬ টা এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার হতে প্রতিদিন সকাল ৬ টা।

উদ্বোধনী দিনে থেকে শুরু করে মুজিব বর্ষ উপলক্ষে ভর্তুকি দিয়ে ১০ দিন ১৭ মার্চ হতে ২২ মার্চ এবং ২৮ মার্চ হতে ৩১ মার্চ। সাশ্রয়ী ভাড়ায় ২০০ টাকা করে আসা যাওয়া আপডাউন ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।পরবর্তীতে আলোচনা সাপেক্ষে যাত্রী চাহিদার প্রেক্ষিতে ভাড়া নির্ধারণ করা হবে।

15/03/2021
মুজিবনগর উপজেলার ভোটারদের জন্য সুখবর। ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ- ২০১৯ এর আওতায় যারা ভোটার হয়েছেন যাদের জন্ম তারিখ ০১...
12/03/2021

মুজিবনগর উপজেলার ভোটারদের জন্য সুখবর।
ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ- ২০১৯ এর আওতায় যারা ভোটার হয়েছেন যাদের জন্ম তারিখ ০১/০১/২০০২ বা তার পূর্বে শুধু মাত্র তাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের সময় সুচি ঃ

বিশেষ দ্রষ্টব্যঃ
১.ভোটারকে স্মার্ট কার্ড নিতে হলে নিবন্ধন স্লিপ সাথে আনতে হবে
২. মাস্ক পরিহিত আস্থাই কেন্দ্রে প্রবেশ করতে হবে

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত  মেহেরপুর ১৯৮৪ সালের ২৪ই ফেব্রুয়ারি মেহেরপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ১৭...
23/02/2021

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুর ১৯৮৪ সালের ২৪ই ফেব্রুয়ারি মেহেরপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে (তৎকালীন বৈদ্যনাথতলা) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহন করে এবং মুজিবনগরকে রাজধানী ঘোষনা করা হয়।

শুভ জন্মদিন মেহেরপুর জেলা।

মুজিবনগর কমপ্লেক্স এর নতুন ডিজাইন।
07/02/2021

মুজিবনগর কমপ্লেক্স এর নতুন ডিজাইন।

26/01/2021

মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দপ্তরের নতুন অফিসের উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগে.....

মেহেরপুর জেলায় "মুজিবনগর বিশ্ববিদ্যালয়" অনুমোদন দেওয়ায় স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরের পক্ষ হতে মাননীয় প্রধানমন...
20/12/2020

মেহেরপুর জেলায় "মুজিবনগর বিশ্ববিদ্যালয়" অনুমোদন দেওয়ায় স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল ভাইকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

‌মে‌হেরপু‌রে মু‌জিবনগর বিশ্ব‌বিদ‌্যালয়সহ দে‌শের তিন‌ জেলায় ‌৩টি বিশ্ব‌বিদ‌্যালয়‌ স্থাপ‌নের অনু‌মোদন দি‌য়ে.....

আজ ৬ ই ডিসেম্বর ঐতিহাসিক মেহেরপুর মুক্ত দিবসের সংগ্রামী শুভেচ্ছা🇧🇩🇧🇩🇧🇩
06/12/2020

আজ ৬ ই ডিসেম্বর ঐতিহাসিক মেহেরপুর মুক্ত দিবসের সংগ্রামী শুভেচ্ছা🇧🇩🇧🇩🇧🇩

দর্শনা-মুজিবনগর-মেহেরপুর৪২ কিমি রেললাইন নির্মাণে ব্যয় ১০৪৩ কোটি টাকাহামিদ সরকার ঐতিহাসিক মুজিবনগর ও মেহেরপুর জেলাকে রেলও...
11/11/2020

দর্শনা-মুজিবনগর-মেহেরপুর
৪২ কিমি রেললাইন নির্মাণে ব্যয় ১০৪৩ কোটি টাকা
হামিদ সরকার
ঐতিহাসিক মুজিবনগর ও মেহেরপুর জেলাকে রেলওয়ে নেটওয়ার্কর সাথে সংযুক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে। এ জন্য দর্শনা থেকে দামুড়হুদা ও মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত নতুন করে ৪১ দশমিক ৭০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করতে হবে। এ লাইন নির্মাণে আপতত সম্ভাব্য খরচ ধরা হয়েছে এক হাজার ৪৩ কোটি টাকা।
তবে সমীক্ষা শেষ হলে আর প্রকল্পের বাস্তবায়ন সময় ধরা হলে তখন ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে বলে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দর্শনা থেকে দামুড়হুদা ও মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্প নেয়া হয়েছে। সমীক্ষা প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১২ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা।
সংশোধিত মেয়াদে আগামী ২০২১ সালের জুনে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা। তবে চলতি বছরের আগস্ট পর্যন্ত দুই বছরে অগ্রগতি মাত্র ২৬ দশমিক ৮৬ শতাংশ। তাই নির্ধারিত সময়ে প্রকল্পটি সমাপ্ত হওয়া নিয়ে সংশয় রয়েছে।
সূত্র বলছে, দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের নিমিত্তে চূড়ান্ত অ্যালাইনমেন্ট নির্বাচনের জন্য পরিদর্শনকরণ সার্ভে সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক অবস্থায় দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত তিনটি এবং পরবর্তীতে দর্শনা জংশন ও জয়রামপুর স্টেশনের দক্ষিণ ও উত্তর দিক থেকে অপর তিনটি সম্ভাব্য অ্যালাইনমেন্ট নির্ধারণ করে পরিদর্শনকরণ সার্ভে সম্পন্ন করা হয়েছে।
দর্শনা থেকে রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি রেলরুট কার্যকর হিসেবে বিবেচিত হয়নি। দর্শনা জংশন ও জয়রামপুর স্টেশনের উত্তর দিক থেকে রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্য রেলরুট কার্যকর হিসেবে বিবেচিত হয়েছে। এখানে দু’টি অ্যালাইনমেন্ট ১ এ এবং ১ সি নির্ধারণ করা হয়।
অ্যালাইনমেন্ট-ভিত্তিক খরচের হিসাবে দেখা যায়, অ্যালাইনমেন্ট এতে খরচ ধরা হয়েছে এক হাজার ৪২ কোটি ৫৩ লাখ টাকা। এখানে রুট হলো বিদ্যমান দর্শনা জংশন স্টেশন থেকে কার্পাশডাঙ্গা ও মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত (বাইপাসসহ)। ফলে এখানে বিদ্যমান রেলরুট হলো ৪০ দশমিক ৮১৬ কিলোমিটার। এর সাথে বাইপাস শূন্য দশমিক ৮৮৫ কিলোমিটার। ফলে মোট রেল রুটের দৈর্ঘ্য হলো ৪১ দশমিক ৭০ কিলোমিটার।
এখানে প্রস্তাবিত স্টেশন হবে পাঁচটি। এগুলো হলো- বিদ্যমান দর্শনা জংশন, কার্পাশডাঙ্গা, আটকবর, মুজিবনগর, দরিয়াপুর ও মেহেরপুর। ফলে এখানে পাঁচটি ব্রিজের প্রয়োজন হবে। দরকার হবে ৪২টি কালভার্ট। ৪২ লেবেল ক্রসিং থাকবে। এই লাইন বাস্তবায়নে ৬৯২ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণ করতে হবে।

প্রকল্পের আওতায় নির্মাণ কাজগুলো হলো- বিদ্যমান দর্শনা জংশনে আপ ও ডাউন লাইনে সংযুক্ত নতুন দু’টি আপ ও একটি ডাউন লুপ নির্মাণ, স্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণ এবং বিদ্যমান সিগন্যালিং পরিবর্তন বা পরিবর্ধন। নতুন সিগন্যালিং ব্যবস্থা প্রবর্তনসহ বি ক্লাস স্টেশনে রূপান্তর। আর জয়রামপুর স্টেশনকে বি ক্লাস থেকে ডি ক্লাসে রূপান্তর করতে হবে। তবে স্টেশনটি বর্তমানে বন্ধ আছে।
আর অ্যালাইনমেন্ট ১ সি-তে খরচ হবে এক হাজার ৭৮ কোটি ৫০ লাখ টাকা। এখানে অতিরিক্ত কাজের মধ্যে রয়েছে, জমি অধিগ্রহণ ২১ দশমিক ৬০ একর বেশি। লেভেল ক্রসিং ছয়টি বেশি, তবে কালভার্ট কমবে ছয়টি, ব্রিজ বেশি হবে একটি। লাইনের দৈর্ঘ্য ১ দশমিক ৪৪ কিলোমিটার বেশি।
প্রকল্প পরিচালকের তথ্যানুযায়ী, সমীক্ষা প্রকল্পটির আওতায় সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইনসহ অন্যান্য সংশ্লিষ্ট কার্যাবলি সম্পন্ন করার জন্য রেলপথ মন্ত্রণালয় ২০২০ সালের মার্চে পরামর্শক প্রতিষ্ঠান এসিই কনসালট্যান্টস লিমিটেড ও জেভি এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের (অস্ট্রেলিয়া) চুক্তি করে। সিডি ভ্যাট ছাড়া চুক্তিমূল্য হলো এক কোটি ৯ লাখ ৯৩ হাজার টাকা। কিন্তু মহামারীর কারণে পরামর্শক প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। গত ১ জুন থেকে তারা কাজ আরম্ভ করে। তারা প্রারম্ভিক প্রতিবেদন বা প্রাইমারি ইন্সপেকশন রিপোর্ট দাখিল করেছে।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ট্রেন অপারেশন হবে এই রুটে, দর্শনা জংশন থেকে মেহেরপুর পর্যন্ত এবং মেহেরপুর থেকে দর্শনা হয়ে সরাসরি যশোর ও খুলনা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব হবে। এ ছাড়া মেহেরপুর থেকে দর্শনা-যশোর-পদ্মা সেতু হয়ে সরাসরি ট্রেন ঢাকা আসা ও যাওয়া সম্ভব হবে।
রেলওয়ের মহাপরিচালক জানান, অ্যালাইনমেন্ট ১-এ চূড়ান্ত করা যেতে পারে। তবে এতে দর্শনা জংশন স্টেশন থেকে যাত্রী উঠানামার জন্য বাইপাসে স্টেশন স্থাপনের সুপারিশ করেন তিনি।
https://www.dailynayadiganta.com/administration/541172/%E0%A7%AA%E0%A7%A8-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%AA%E0%A7%A9-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

22/10/2020

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নিয়মিতভাবে চালু হচ্ছে মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়ক। স্থাপন করা হচ্ছে ইমিগ্রে...

21/10/2020

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নিয়মিতভাবে চালু হচ্ছে মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়ক। স্থাপন করা হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট, যা আগামী ২৬ মার্চ যৌথভাবে অনলাইনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Address

Mujibnagar
Meherpur
7100

Telephone

+8801911221678

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহাসিক মুজিবনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share