ওজোপাডিকো মেহেরপুর

ওজোপাডিকো মেহেরপুর বিদ্যুৎ সেবা বিষয়ক যাবতীয় তথ্য পেজের ?

30/01/2025
17/10/2023

জরুরী বিদ্যুৎ বিজ্ঞপ্তি,

এতদ্বারা ওজোপাডিকো আওতাধীন সকল সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বা এক মাসের বিদ্যুৎ বিল বকেয়া হলে বকেয়াধারীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ডেট কেটে নতুন ডেট নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের কোন সুযোগ নেই।

বিঃদ্রঃ সম্মানিত বিদ্যুৎ গ্রাহক আপনি আপনার বিদ্যুৎ বিল খুব সহজে ব্যাংক ছাড়াও বিকাশ, রকেট, নগদ, জি পে, নেক্সাস পে, সিওর ক্যাশ, ডাচ বাংলা অনলাইন ব্যাংক সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে জমা প্রদান করতে পারেন।

ধন্যবাদান্তে,
নির্বাহী প্রকৌশলী,
মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ , ওজোপাডিকো, মেহেরপুর।

26/06/2023

একটি বিশেষ ঘোষণা ☘️☘️☘একটি বিশেষ ঘোষণা
এতদ্বারা মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো, মেহেরপুর এর সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল গ্রাহকদের চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের মেয়াদ বিগত ২৫/০৬/২৩ ইং তারিখে শেষ হয়ে গিয়েছে তারা বিশেষ বিবেচনায় আগামী ৩০/০৬/২৩ইং তারিখ পর্যন্ত বিনা জরিমানায় অনলাইনে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
সকল অপরিশোধিত বিলের মেয়াদ ৩০/৬/২৩ ইং পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে আজই আপনার বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করুন।
ঈদ মোবারক।
অনুরোধক্রমে......
নির্বাহী প্রকৌশলী
মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ
ওজোপাডিকো, মেহেরপুর।

13/06/2023

********একটি বিশেষ ঘোষণা*********
সকল সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন-২০২৩ মাসের ২৮,২৯,৩০ তারিখ ঈদুল আজহা উপলক্ষে অফিস/ব্যাংক বন্ধ থাকায় জুন/২০২৩ মাসের বিদ্যুৎ বিল ২৭/০৬/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অফিস/ব্যাংকে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও আপনার জুন/২০২৩ মাসসহ সকল বকেয়া বিল বিকাশ/রকেট/অনুমোদিত অন্যান্য অনলাইন মাধ্যমে পরিশোধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকায় সকল বকেয়াসহ চলতি বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করা হলো।

22/04/2022

মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ এর নতুন পেজ। সবাই নিচের লিংকের পেইজ এ লাইক দিয়ে রাখুন। বর্তমান পেইজটি ডিজেবল করা লাগতে পারে কিছুদিনের মধ্যে। ধন্যবাদ

https://www.facebook.com/wzpdcl.meherpur.gov.bd/

Electricity Supply Utility

17/04/2022

এতদ্বারা মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো, মেহেরপুর দপ্তরের আওতাধীন সম্মানিত সকল শ্রেনীর গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে এক মাসের ঊর্ধ্বের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলমান রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারি টিম ইতিমধ্যে বকেয়াধারি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে। তাই আপনার বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে এবং অযথা হয়রানি ও জরিমানা থেকে বাঁচতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলে উল্লেখিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করুন।

Address

Meherpara
৭১০০

Alerts

Be the first to know and let us send you an email when ওজোপাডিকো মেহেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ওজোপাডিকো মেহেরপুর:

Share