24/04/2025
*** বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (মেহেরপুর সদর উপজেলা) ***
আয়োজনে: উপজেলা প্রশাসন, মেহেরপুর সদর ও আইসিটি অধিদপ্তর, মেহেরপুর সদর
বেকার যুবক/যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ দিন ব্যাপী ১২০ ঘণ্টা ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে।
✔️ প্রশিক্ষণ পরিচালনা করবেন অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সাররা, যারা ইতোমধ্যেই অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন।
✔️ অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি ও কাজ শেখানো (যেমন: Upwork, Fiverr, Kwork)
✔️ ক্লায়েন্ট কমিউনিকেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট
✔️ প্রশিক্ষণকালীন সময়েই কাজ পেতে প্রস্তুত করা
✔️ সার্টিফিকেট প্রদান করা হবে
আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন
edeves.com/training -এ লিংকে ক্লিক করুন অথবা গুগল ফর্ম
https://forms.gle/eeBmxKmUwc7ZiBTK7
পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য ফেসবুক পেজ ও উপজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে জানানো হবে।
ফেসবুক পেজ আইসিটি অধিদপ্তর মেহেরপুর সদর
উপজেলা ওয়েবপোর্টাল : www.meherpursadar.meherpur.gov.bd
আবেদনের সময়সীমা ২৮ই এপ্রিল , ২০২৫ ইং
প্রশিক্ষণার্থীর যোগ্যতা:
🔹 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
🔹 MS ওয়ার্ড, এক্সেল ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
🔹 নিজস্ব কম্পিউটার আছে এমন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বি.দ্র. : যারা পূর্ণ মনোযোগ দিয়ে প্রশিক্ষণটি করতে পারবেন শুধু তাদেরকেই অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে কারণ যারা হোমওয়ার্ক সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারবে না তাদেরকে প্রশিক্ষণ থেকে ড্রপআউট করে, ওয়েটিং থেকে প্রশিক্ষণার্থী নেয়া হবে
📞 আবেদনগত কোনো সমস্যা হলে আইসিটি অফিসে যোগাযোগ করুন: 01401-974996, 01798-271199 (সকাল ১০-৪ টা )
✍ লিখিত/মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
📞 আগ্রহীদের খুব দ্রুত আবেদন করার অনুরোধ রইলো।