15/03/2026
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।
পবিত্র মাহে রামাদ্বানের ২৫শে রামাদ্বান, রবিবার দক্ষিণ বাজারস্থ দখিন দাওয়া সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা, জুড়ী উপজেলা, রাজনগর উপজেলা এবং মৌলভীবাজার জেলা থেকে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক ফারুক উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-
বরমচাল খন্দকার মাদ্রাসার অধ্যক্ষ মাস্টার শফিক মিয়া (অর্থ সম্পাদক, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা), হাবিবুর রহমান (সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা উত্তর), সুধাংশু দেব (আহবায়ক, এনসিপি রাজনগর উপজেলা), লিংকন তালুকদার (সদস্য, এনসিপি মৌলভীবাজার জেলা) -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব জামান শিহাব (সদস্য সচিব, এনসিপি কুলাউড়া উপজেলা), আব্দুস সামাদ (সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলা), আতিকুর রহমান তারেক (অফিস সম্পাদক, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা), তৌফিক ইসরাইল মাহদী (যুগ্ম আহবায়ক, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা), আবু সুফিয়ান (সংগঠক, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা), হাসান আল বান্না রাহী (সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা) এবং জাহিদুল ইসলাম (সদস্য সচিব, ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলা) সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এই মহতী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং কুলাউড়া উপজেলায় এনসিপির কার্যক্রমের অগ্রগতি কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।