Barak social foundation

Barak social  foundation ‘’নিঃস্বার্থে এগিয়ে যাব মানব সেবার পাশে”

20/03/2026
আলহামদুলিল্লাহ!বরাক সোশ্যাল ফাউন্ডেশন  উদ্যোগে আয়োজিত ‘’৮ম ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি – ২০২৬আল্লাহর অশেষ রহমতে সফলভাবে...
17/02/2026

আলহামদুলিল্লাহ!

বরাক সোশ্যাল ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত ‘’৮ম ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি – ২০২৬

আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবতার সেবার লক্ষ্য নিয়ে শুরু থেকেই আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। এই পবিত্র রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।

বরাক সোশ্যাল ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের আগামীর পথচলার অনুপ্রেরণা।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

আলহামদুলিল্লাহ।২৭/১২/২০২৫ ইং, রোজ শনিবার, বিকাল ৪ (চার) ঘটিকায় বরাক সোশ্যাল ফাউন্ডেশনের কার্যালয়ে এক অনুদান বিতরণ অনুষ্ঠ...
28/12/2025

আলহামদুলিল্লাহ।

২৭/১২/২০২৫ ইং, রোজ শনিবার, বিকাল ৪ (চার) ঘটিকায় বরাক সোশ্যাল ফাউন্ডেশনের কার্যালয়ে এক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বরাক সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সু-চিকিৎসা প্রকল্পের আওতায় ৬ (ছয়) জন রোগীকে তাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান Sobuz Ahmed, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ,কোষাধ্যক্ষ Shah Emran Saju সহ ফাউন্ডেশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ মানবসেবামূলক এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য বরাক সোশ্যাল ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, বিকাল ৫ ঘটিকার সময় বরাক সোশ্যাল ফাউন্ডেশনের কার্যালয়ে এক বিশেষ আয়ো...
19/09/2025

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, বিকাল ৫ ঘটিকার সময় বরাক সোশ্যাল ফাউন্ডেশনের কার্যালয়ে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে করিমপুর ইয়াং বয়েজ ক্রিকেট ক্লাব-কে আমাদের বরাক সোশ্যাল ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জনাব Sobuz Ahmed এর পক্ষ থেকে এক সেট জার্সি প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই ক্ষুদ্র উদ্যোগ খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ-সবল ও ইতিবাচক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

বরাক সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাধুহাটি ফুটবল ক্লাবকে জার্সি বিতরণ ✅📅 তারিখ: ১৩/০৭/২০২৫ইং⚽ খেলাধুলার উন্নয়নেই আমাদে...
14/07/2025

বরাক সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাধুহাটি ফুটবল ক্লাবকে জার্সি বিতরণ ✅
📅 তারিখ: ১৩/০৭/২০২৫ইং
⚽ খেলাধুলার উন্নয়নেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।
সবার সহযোগিতা ও ভালোবাসা কাম্য। ❤️

আলহামদুলিল্লাহ!বরাক সোশ্যাল ফাউন্ডেশন-এর পক্ষ থেকে রফিনগর বায়তুল আমান জামে মসজিদ এর নির্মাণ কাজে সহায়তা হিসেবে ২০,০০০/...
13/07/2025

আলহামদুলিল্লাহ!
বরাক সোশ্যাল ফাউন্ডেশন-এর পক্ষ থেকে রফিনগর বায়তুল আমান জামে মসজিদ এর নির্মাণ কাজে সহায়তা হিসেবে ২০,০০০/- টাকা প্রদান করা হয়েছে।

আমাদের এই ক্ষুদ্র সহায়তা মহান আল্লাহর কাছে কবুল হোক।
সকলের দোয়া ও ভালোবাসা কাম্য, যেন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অব্যাহত থাকতে পারি।

আলহামদুলিল্লাহআজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ইং, বরাক সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে  সু-চিকিৎসা প্রকল্প এর আওতায় আলা প...
24/04/2025

আলহামদুলিল্লাহ
আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ইং,
বরাক সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সু-চিকিৎসা প্রকল্প এর আওতায় আলা পুর গ্রামের মোঃ আলমগীর হোসেন এর মেয়ে ফারহা আক্তার-কে হার্টের ছিদ্র জনিত রোগের চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় তাঁর সুস্থতা কামনা করছি।
আল্লাহ তা’আলা যেন তাঁকে শিফা দান করেন এবং এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন।

বরাক সোশ্যাল ফাউন্ডেশন
— মানবতার পাশে সবসময় —

বরাক সোশ্যাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং সম্মানিত ভাইস চেয়ারম্যান সবুজ আহমেদ Sobuz Ahmed এর উদ্যোগে আয়োজিত বনভোজন অনুষ্...
19/04/2025

বরাক সোশ্যাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং সম্মানিত ভাইস চেয়ারম্যান সবুজ আহমেদ Sobuz Ahmed এর উদ্যোগে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিশেষভাবে ধন্যবাদ জানাই Sobuz Ahmed—কে এত সুন্দর, প্রাণবন্ত ও আনন্দময় একটি দিনের আয়োজনের জন্য। আপনার এই উদ্যোগ আমাদের সকলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

আলহামদুলিল্লাহ, বরাক সোশ্যাল ফাউন্ডেশন পক্ষ থেকে “সু-চিকিৎসা প্রকল্প” এর আওতায় ১০ (দশ) জন অসহায় রুগীর চিকিৎসার জন্য অনুদ...
05/04/2025

আলহামদুলিল্লাহ, বরাক সোশ্যাল ফাউন্ডেশন পক্ষ থেকে “সু-চিকিৎসা প্রকল্প” এর আওতায় ১০ (দশ) জন অসহায় রুগীর চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও, বরাক সোশ্যাল ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সবুজ আহমেদ Sobuz Ahmedসাহেবের দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সুধীজন ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করতে পারি।

Address

Gurarai Road, Sarkar Bazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Barak social foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Barak social foundation:

Share

Category